📚 Zahidul Saad Classroom
কপোতাক্ষ নদ - ১৩৬টি সৃজনশীল বহুনির্বাচনি প্রশ্ন
১. 'কপোতাক্ষ নদ' কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন?
সঠিক উত্তর: ক) ফ্রান্সে
২. 'কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?'- এ উক্তিতে কবির কোন ভাব প্রকাশ পেয়েছে?
i. মমতা ii. অনুরাগ iii. ভ্রান্তি
i. মমতা ii. অনুরাগ iii. ভ্রান্তি
সঠিক উত্তর: খ) ii
৩. 'কপোতাক্ষ নদ' কবিতার কোন বিষয়টি উদ্দীপকটিতে প্রকাশ পেয়েছে?
সঠিক উত্তর: ঘ) স্নেহাদরের কাতরতা
৪. অনুচ্ছেদটির মূল বক্তব্য নিচের কোন চরণে ফুটে উঠেছে?
সঠিক উত্তর: গ) এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?
৫. মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি?
সঠিক উত্তর: গ) মেঘনাদ-বধ কাব্য
৬. বাংলা সাহিত্যে প্রথম ও সার্থক মহাকাব্য কোনটি?
সঠিক উত্তর: গ) মেঘনাদ-বধ
৭. মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য কোনটি?
সঠিক উত্তর: ক) বীরাঙ্গনা
৮. বাংলা ভাষায় মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ কোনটি?
সঠিক উত্তর: খ) অমিত্রাক্ষর
৯. 'একেই কী বলে সভ্যতা'— মধুসূদনের কোন ধরনের রচনা?
সঠিক উত্তর: খ) প্রহসন
১০. 'কপোতাক্ষ নদ' কবিতার 'সতত, হে নদ তুমি পড় মোর মনে'— এ পঙ্ক্তিটির মধ্যে কোন ভাবটি ফুটে উঠেছে?
সঠিক উত্তর: খ) স্মৃতিকাতরতা
১১. 'নয়ন সম্মুখে তুমি নাই / নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই' উদ্দীপকের ভাবটি ফুটে উঠেছে কোন চরণে?
সঠিক উত্তর: ঘ) সতত, হে নদ, তুমি পড় মোর মনে!
১২. 'অবসাদে ঘুম নেমে এলে / আবার দেখেছি ঝিকিমিকি সেই শবরী-তিতাস।' উক্ত কবিতাংশের ভাবের সঙ্গে 'কপোতাক্ষ নদ' কবিতার সাদৃশ্যগত চরণ কোনটি?
সঠিক উত্তর: খ) সতত তোমার কথা ভাবি এ বিরলে;
১৩. 'সতত (যেমতি লোক নিশার স্বপনে / শোনে মায়া-মন্ত্রধ্বনি)'— এ চরণে কবির কোন ভাব প্রকাশ পেয়েছে?
সঠিক উত্তর: খ) কপোতাক্ষ নদের প্রতি ভালোবাসা
১৪. 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির কাছে মায়া-মন্ত্রধ্বনি হলো, কপোতাক্ষ নদের—
সঠিক উত্তর: ঘ) অম্লান স্মৃতি
১৫. 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির কাছে 'ভ্রান্তির ছলনা' কোনটি?
সঠিক উত্তর: ঘ) কপোতাক্ষের কলকল ধ্বনি
১৬. 'কপোতাক্ষ নদ' কবিতায় 'স্নেহের তৃষ্ণা' কথাটিতে প্রকাশ পেয়েছে কবির—
সঠিক উত্তর: খ) স্মৃতিকাতরতা
১৭. 'কপোতাক্ষ নদ' কবিতার কোন পঙ্ক্তিটির মধ্যে কবির স্বদেশপ্রেমের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে?
সঠিক উত্তর: গ) দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে
১৮. কপোতাক্ষ নদের জলকে কবি কীসের সাথে তুলনা করেছেন?
সঠিক উত্তর: ঘ) মাতৃদুগ্ধ
১৯. 'কপোতাক্ষ নদ' কবিতার কোন চরণের মধ্যে সংশয়বোধ প্রকাশ পেয়েছে?
সঠিক উত্তর: গ) আর কি হে হবে দেখা?-যত দিন যাবে
২০. 'আর কি হে হবে দেখা?' এতে কী প্রকাশ পেয়েছে?
সঠিক উত্তর: গ) সংশয়
২১. 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি সাগরকে কীরূপে কল্পনা করেছেন?
সঠিক উত্তর: ক) রাজা
২২. 'প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে / বারি-রূপ কর তুমি;'— এখানে 'বারি-রূপ কর' কে কাকে দেয়?
সঠিক উত্তর: ঘ) নদ সাগরকে
২৩. মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদের কাছে কী মিনতি করেছেন?
সঠিক উত্তর: গ) প্রজারূপে রাজাকে কর দিতে
২৪. 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি সাগরকে কীরূপে কল্পনা করেছেন?
সঠিক উত্তর: ক) রাজা
২৫. 'লইছে যে নাম তব বঙ্গের সংগীতে'— এখানে কার নামের কথা বলা হয়েছে?
সঠিক উত্তর: খ) কপোতাক্ষ নদের
২৬. 'কপোতাক্ষ নদ' কবিতায় 'রাজা' কাকে বলা হয়েছে?
সঠিক উত্তর: খ) সাগরকে
২৭. 'কপোতাক্ষ নদ' কবিতায় কাকে প্রজা বলা হয়েছে?
সঠিক উত্তর: ক) কপোতাক্ষ নদকে
২৮. 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি 'বঙ্গজ জন' বলতে কাকে বুঝিয়েছেন?
সঠিক উত্তর: খ) বঙ্গদেশের জনগণকে
২৯. 'নাম তার, এ প্রবাসে মজি প্রেম-ভাবে / লইছে যে নাম তব বঙ্গের সংগীতে'— এ চিত্রকল্পে যা ফুটে উঠেছে—
সঠিক উত্তর: ক) বিরহের ব্যাকুলতা
৩০. 'লইছে যে নাম তব বঙ্গের সংগীতে'— এখানে 'নাম তব' বলতে বোঝানো হয়েছে—
সঠিক উত্তর: খ) কপোতাক্ষ নদকে
৩১. উদ্দীপকটির সাথে নিচের কোন কবিতার মিল পাওয়া যায়?
সঠিক উত্তর: খ) কপোতাক্ষ নদ
৩২. 'কপোতাক্ষ নদ' কবিতার শেষ পঙ্ক্তি কোনটি?
সঠিক উত্তর: ঘ) লইছে যে নাম তব বঙ্গের সংগীতে।
৩৩. চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে—
সঠিক উত্তর: ক) ভাবের প্রবর্তনা
৩৪. সনেটের ষট্কে কী থাকে?
সঠিক উত্তর: গ) ভাবের পরিণতি
৩৫. 'কপোতাক্ষ নদ' কবিতার অষ্টকের মিলবিন্যাস কী?
সঠিক উত্তর: খ) কখকখ কখকখ
৩৬. 'কপোতাক্ষ নদ' কবিতার ষট্কের অন্ত্যমিল কোনটি?
সঠিক উত্তর: গ) গঘগ ঘগঘ
৩৭. 'কপোতাক্ষ নদ' কবিতায় স্মৃতিকাতরতার আবরণে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে?
সঠিক উত্তর: ক) অত্যুজ্জ্বল দেশপ্রেম
৩৮. 'পুরানো সেই দিনের কথা ভুলবে কিরে হায়...' 'কপোতাক্ষ নদ' কবিতার সাথে উধৃতাংশের মিল রয়েছে—
সঠিক উত্তর: খ) স্মৃতিকাতরতায়
৩৯. প্রবাসজীবনে কবি কাকে প্রেমভরে স্মরণ করেছেন?
সঠিক উত্তর: ঘ) কপোতাক্ষ নদকে
৪০. 'কপোতাক্ষ নদ' কবিতার প্রেক্ষাপটে জন্মভূমির নদ কবিকে কোন স্নেহডোরে বেঁধেছে?
সঠিক উত্তর: ঘ) মায়ের
৪১. উদ্দীপকে চিত্রায়িত ভাবনা কোন কবির ভাবনাকে পরিস্ফুটিত করে?
সঠিক উত্তর: ক) মাইকেল মধুসূদন দত্ত
৪২. 'মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে, পাঠশালা পলায়ন'— পঙ্ক্তিটির সাথে 'কপোতাক্ষ নদ' কবিতার সাদৃশ্য কোথায়?
সঠিক উত্তর: ক) স্মৃতিকাতরতায়
৪৩. উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে?
সঠিক উত্তর: খ) স্মৃতিকাতরতা
৪৪. 'কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে? / দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।'— পঙ্ক্তিদ্বয়ে ফুটে উঠেছে—
i. দেশপ্রেম ii. স্মৃতিকাতরতা iii. হৃদয়ের কাতরতা
i. দেশপ্রেম ii. স্মৃতিকাতরতা iii. হৃদয়ের কাতরতা
সঠিক উত্তর: গ) ii ও iii
৪৫. চতুর্দশপদী কবিতায় প্রচলিত অষ্টকের অন্ত্যমিল হলো—
i. কখখগ কখখগ ii. কখগক কখগক iii. কখখক কখখক
i. কখখগ কখখগ ii. কখগক কখগক iii. কখখক কখখক
সঠিক উত্তর: ঘ) i, ii ও iii
৪৬. উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার কোন ভাবটি ধরা পড়েছে?
সঠিক উত্তর: ক) দেশপ্রেম
৪৭. সাদৃশ্যপূর্ণ ভাবটি প্রকাশ পেয়েছে কোন চরণে?
সঠিক উত্তর: গ) দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।
৪৮. উদ্দীপকে অমর্ত্য সেন ও মাইকেল মধুসূদন দত্তের মধ্যে সাদৃশ্য কীসে?
সঠিক উত্তর: ক) স্মৃতিকাতরতায়
৪৯. উক্ত দিকটি বিশেষভাবে প্রকাশিত হয়েছে যে চরণে—
সঠিক উত্তর: খ) সতত, হে নদ, তুমি পড় মোর মনে!
৫০. কবিতাংশটি তোমার পঠিত কোন কবিতার ভাবকে ধারণ করেছে?
সঠিক উত্তর: গ) কপোতাক্ষ নদ
৫১. উক্ত ভাব যে চরণে প্রতিফলিত—
সঠিক উত্তর: ঘ) কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে
৫২. উদ্দীপকে ফুটে ওঠা ভাবটি হলো—
সঠিক উত্তর: গ) দেশপ্রেম
৫৩. উক্ত ভাবটি নিচের কোন রচনায় খুঁজে পাওয়া যায়?
সঠিক উত্তর: ঘ) কপোতাক্ষ নদ
৫৪. 'কপোতাক্ষ নদ' কবিতার কোন বিষয়টি উদ্দীপকে প্রকাশ পেয়েছে?
সঠিক উত্তর: খ) স্মৃতিকাতরতা
৫৫. উদ্দীপকের মূলবক্তব্য নিচের কোন চরণে ফুটে উঠেছে?
সঠিক উত্তর: ক) সতত তোমার কথা ভাবি এ বিরলে;
৫৬. উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার কবির কোন মানসিকতা ব্যক্ত হয়েছে?
সঠিক উত্তর: ক) স্মৃতিকাতরতা
৫৭. উক্ত বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে—
i. সতত, হে নদ, তুমি পড় মোর মনে! ii. কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে? iii. আর কি হে হবে দেখা?
i. সতত, হে নদ, তুমি পড় মোর মনে! ii. কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে? iii. আর কি হে হবে দেখা?
সঠিক উত্তর: ঘ) i, ii ও iii
৫৮. উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
সঠিক উত্তর: খ) স্মৃতিকাতরতা
৫৯. ফুটে ওঠা দিকটি প্রকাশ পেয়েছে যে চরণে তা হলো—
i. সতত তোমার কথা ভাবি এ বিরলে ii. জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে iii. বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে
i. সতত তোমার কথা ভাবি এ বিরলে ii. জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে iii. বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে
সঠিক উত্তর: ক) i ও ii
৬০. মাইকেল মধুসূদন দত্তের জন্ম সাল কত?
সঠিক উত্তর: খ) ১৮২৪
৬১. মাইকেল মধুসূদন দত্তের লেখা নাটক কোনটি?
সঠিক উত্তর: ঘ) শর্মিষ্ঠা
৬২. মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক কোনটি?
সঠিক উত্তর: খ) পদ্মাবতী
৬৩. 'মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন'— পঙ্ক্তিটির সাথে 'কপোতাক্ষ নদ' কবিতার সাদৃশ্য কোথায়?
সঠিক উত্তর: ক) স্মৃতিকাতরতায়
৬৪. কপোতাক্ষের কলকল ধ্বনি কবিচিত্তে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে?
সঠিক উত্তর: গ) পুলক
৬৫. 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির কাছে 'ভ্রান্তির ছলনা' কোনটি?
সঠিক উত্তর: ঘ) কলকল ধ্বনি
৬৬. 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি সাগরকে কী রূপে কল্পনা করেছেন?
সঠিক উত্তর: ক) রাজা
৬৭. 'কপোতাক্ষ নদ' কবিতায় 'প্রজা' বলতে কাকে বোঝানো হয়েছে?
সঠিক উত্তর: ক) নদী
৬৮. কপোতাক্ষ নদের কাছে কবির মিনতির মাঝে তাঁর মনের কোন দিকটির পরিচয় পাওয়া যায়?
সঠিক উত্তর: খ) গভীর অনুরাগ
৬৯. 'একান্ত নিরিবিলি' বোঝাতে 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি কোন শব্দটি ব্যবহার করেছেন?
সঠিক উত্তর: খ) বিরলে
৭০. মাইকেল মধুসূদন দত্ত বঙ্গজ সংগীত বলতে কী বুঝিয়েছেন?
সঠিক উত্তর: ঘ) তার সকল সাহিত্যকর্ম
৭১. 'কপোতাক্ষ নদ' কবিতার অষ্টকের মূল বক্তব্য কোনটি?
সঠিক উত্তর: ঘ) স্মৃতিকাতরতা
৭২. সনেটে ষট্কে কী থাকে?
সঠিক উত্তর: গ) ভাবের পরিণতি
৭৩. 'কপোতাক্ষ নদ' কবিতার শেষ ছয় চরণের অন্ত্যমিল কীরূপ?
সঠিক উত্তর: গ) গঘ গঘ গঘ
৭৪. চতুর্দশপদী কবিতায় অষ্টকে কী থাকে?
সঠিক উত্তর: ক) ভাবের প্রবর্তনা
৭৫. 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির কী পরিচয় পাওয়া যায়?
সঠিক উত্তর: ক) স্মৃতিকাতরতা
৭৬. উদ্দীপকের অনুভূতি যে কবিতায় মূর্ত হয়েছে—
সঠিক উত্তর: ক) কপোতাক্ষ নদ
৭৭. উদ্দীপকের চিত্রায়িত ভাবনা কোন কবির ভাবনাকে পরিস্ফুটিত করে?
সঠিক উত্তর: ক) মাইকেল মধুসূদন দত্ত
৭৮. 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি স্মৃতিকাতরতার মধ্য দিয়ে কোন বিষয়টি প্রকাশ করেছেন?
সঠিক উত্তর: ঘ) দেশপ্রেম
৭৯. বাংলা কাব্যে মধুসূদন দত্তের অনন্য অবদান—
i. অমিত্রাক্ষর ছন্দ ii. গদ্যছন্দ iii. চতুর্দশপদী কবিতা
i. অমিত্রাক্ষর ছন্দ ii. গদ্যছন্দ iii. চতুর্দশপদী কবিতা
সঠিক উত্তর: খ) i ও iii
৮০. 'আমি কোনো আগন্তুক নই' ও 'কপোতাক্ষ নদ' কবিতায় যে যে সাদৃশ্যপূর্ণ ভাব রয়েছে—
i. প্রগাঢ় স্বদেশপ্রেম ii. জন্মভূমির প্রতি গভীর টান iii. নিভৃত গ্রামের স্মৃতি অনুভব
i. প্রগাঢ় স্বদেশপ্রেম ii. জন্মভূমির প্রতি গভীর টান iii. নিভৃত গ্রামের স্মৃতি অনুভব
সঠিক উত্তর: ঘ) i, ii ও iii
৮১. উদ্দীপকে ফুটে ওঠা অনুভূতি নিচের কোন কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ?
সঠিক উত্তর: খ) কপোতাক্ষ নদ
৮২. উল্লিখিত গানের চরণটি কবির ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কারণ হলো, তিনি—
i. মাতৃভূমির কথা স্মরণ করেছেন ii. দেশের মানুষের কথা স্মরণ করেছেন iii. দেশের নদীর কথা স্মরণ করেছেন
i. মাতৃভূমির কথা স্মরণ করেছেন ii. দেশের মানুষের কথা স্মরণ করেছেন iii. দেশের নদীর কথা স্মরণ করেছেন
সঠিক উত্তর: ক) i ও ii
৮৩. উদ্দীপকের ভাবটি নিচের কোন চরণের সাথে সম্পৃক্ত?
সঠিক উত্তর: ঘ) জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে!
৮৪. উদ্দীপকে ফুটে ওঠা অনুভূতি নিচের কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
সঠিক উত্তর: ঘ) কপোতাক্ষ নদ
৮৫. 'কপোতাক্ষ নদ' কবিতার সঙ্গে উদ্দীপকে উল্লিখিত সাদৃশ্যপূর্ণ অনুভূতিতে মিল রয়েছে—
i. দেশপ্রেম ii. স্মৃতিকাতরতা iii. স্নেহকাতরতা
i. দেশপ্রেম ii. স্মৃতিকাতরতা iii. স্নেহকাতরতা
সঠিক উত্তর: ঘ) i, ii ও iii
৮৬. উদ্দীপকের সাথে তোমার পাঠ্যসূচির কোন কবিতার সাদৃশ্য লক্ষ করা যায়—
সঠিক উত্তর: গ) কপোতাক্ষ নদ
৮৭. পাঠ্যসূচির কবিতাটিতে এবং উদ্দীপকে যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো—
i. ভ্রাতৃ আবেগ ii. স্মৃতিকাতরতা iii. দেশপ্রেম
i. ভ্রাতৃ আবেগ ii. স্মৃতিকাতরতা iii. দেশপ্রেম
সঠিক উত্তর: গ) ii ও iii
৮৮. কখন মধুসূদন দত্তের নামের আগে মাইকেল যুক্ত হয়?
সঠিক উত্তর: খ) খ্রিষ্টধর্মে দীক্ষিত হওয়ার পর
৮৯. 'কৃষ্ণকুমারী' কী ধরনের রচনা?
সঠিক উত্তর: গ) নাটক
৯০. কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন?
সঠিক উত্তর: গ) বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
৯১. মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুসাল কত?
সঠিক উত্তর: গ) ১৮৭৩
৯২. প্রবাস জীবনে মধুসূদন দত্তের সর্বদা কার কথা মনে পড়ে?
সঠিক উত্তর: গ) কপোতাক্ষের
৯৩. কবি কপোতাক্ষ নদের নিকট হৃদয়ের কাতরতা কোথায় জানানোর জন্য অনুরোধ করেন?
সঠিক উত্তর: খ) বঙ্গবাসীর নিকট
৯৪. কবি সবসময় কার কথা ভাবেন?
সঠিক উত্তর: ক) কপোতাক্ষ নদের
৯৫. কবি কোথায় বসে কপোতাক্ষ নদের কথা ভাবেন?
সঠিক উত্তর: ক) ফ্রান্সের ভার্সাই নগরীতে
৯৬. 'সতত হে নদ তুমি পড় মোর মনে'— এ চিত্রকল্পে কী ফুটে উঠেছে?
সঠিক উত্তর: গ) স্মৃতিকাতরতা
৯৭. কপোতাক্ষ নদের স্রোতে কীসের ধ্বনি অনুভূত হয়?
সঠিক উত্তর: খ) মায়াবী
৯৮. 'জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে'— এই কথাটির অর্থ কী?
সঠিক উত্তর: ক) আত্মপ্রবঞ্চনার সান্ত্বনা
৯৯. কপোতাক্ষ নদের কলকল ধ্বনি কবির কাছে কী মনে হয়?
সঠিক উত্তর: ঘ) মায়া-মন্ত্রধ্বনি
১০০. কবি 'ভ্রান্তির ছলনে' বলেছেন কাকে?
সঠিক উত্তর: খ) কলকল ধ্বনিকে
১০১. কোন নদীর জলে কবির স্নেহের তৃষ্ণা মেটে?
সঠিক উত্তর: খ) কপোতাক্ষের
১০২. 'আমি আমার আমিকে এই বাংলায় খুঁজে পাই।' — উদ্দীপকটি 'কপোতাক্ষ নদ' কবিতার কোন বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
সঠিক উত্তর: গ) দেশপ্রেম
১০৩. প্রবাসজীবনে কবি কাকে প্রেমভাবে স্মরণ করেন?
সঠিক উত্তর: ঘ) কপোতাক্ষকে
১০৪. 'কপোতাক্ষ নদ' কবিতার কোন পঙ্ক্তিটির মধ্যে কবির স্বদেশপ্রেমের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে?
সঠিক উত্তর: গ) দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে
১০৫. 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি মায়ের দুগ্ধের সাথে তুলনা করেছেন কোনটিকে?
সঠিক উত্তর: ক) কপোতাক্ষের জলকে
১০৬. কবির দেশপ্রেম সকল সীমার বাঁধন অতিক্রম করেছে কোন চরণে?
সঠিক উত্তর: ক) দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।
১০৭. 'কপোতাক্ষ নদ' কাকে কর দেয়?
সঠিক উত্তর: গ) সাগরকে
১০৮. 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি সাগরকে 'রাজা' সম্বোধন করেছেন কেন?
সঠিক উত্তর: ঘ) সকল নদীর স্রোত সাগরের কাছে আত্মসমর্পণ করে বলে
১০৯. 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির কোন অনুভূতি আমাদের স্পর্শ করে?
সঠিক উত্তর: ঘ) দেশের প্রতি মমত্ববোধ
১১০. 'ভাবিলাম হায় আর কী কোথায় ফিরে পাব সে জীবন'— চরণে 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
সঠিক উত্তর: গ) স্মৃতিকাতরতা
১১১. 'নাম তার, এ প্রবাসে মজি প্রেম-ভাবে / লইছে যে নাম তব বঙ্গের সংগীতে।' এখানে ফুটে ওঠা ভাবটি হলো—
সঠিক উত্তর: ঘ) ভালোবাসার আকুলতা
১১২. 'কপোতাক্ষ নদ' কবিতার কোন অংশে কবিচিত্তের সংশয় প্রকাশ পেয়েছে?
সঠিক উত্তর: গ) ষট্কের প্রথম তিন চরণে
১১৩. সীমা নবম শ্রেণির বাংলা বইয়ের একটি চতুর্দশপদী কবিতা পড়েছে। সীমার পঠিত কবিতাটির নাম কী?
সঠিক উত্তর: খ) কপোতাক্ষ নদ
১১৪. সমীর চক্রবর্তী যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামের পাশ দিয়ে বয়ে চলা একটি নদী দেখতে গিয়েছিল। সমীর চক্রবর্তী তোমার পাঠ্যবইয়ে উল্লিখিত কোন নদী দেখতে গিয়েছিলেন?
সঠিক উত্তর: ঘ) কপোতাক্ষ
১১৫. কপোতাক্ষ দুগ্ধ-স্রোতোরূপী হলে স্বদেশকে বলা যায়—
i. জননী ii. মাতা iii. দুগ্ধের উৎস
i. জননী ii. মাতা iii. দুগ্ধের উৎস
সঠিক উত্তর: ক) i ও ii
১১৬. কবির ভাবনায় কপোতাক্ষ জেগে ওঠে—
i. কোনো নদী দেখলে ii. গোসল করতে গেলে iii. একান্ত নিরিবিলিতে
i. কোনো নদী দেখলে ii. গোসল করতে গেলে iii. একান্ত নিরিবিলিতে
সঠিক উত্তর: খ) i ও iii
১১৭. কাব্যক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্তের উল্লেখযোগ্য অবদান হলো—
i. সনেট প্রবর্তন ii. অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন iii. সার্থক মহাকাব্য রচনা
i. সনেট প্রবর্তন ii. অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন iii. সার্থক মহাকাব্য রচনা
সঠিক উত্তর: ঘ) i, ii ও iii
১১৮. উদ্দীপকের ভাবের সাথে 'কপোতাক্ষ নদ' কবিতার কোন চরণটি সাদৃশ্যপূর্ণ?
সঠিক উত্তর: গ) দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।
১১৯. উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার কোন ভাবটি প্রকাশ পায়?
i. কর্ম চঞ্চলতা ii. সৌন্দর্য বৃদ্ধি iii. মমত্ববোধ
i. কর্ম চঞ্চলতা ii. সৌন্দর্য বৃদ্ধি iii. মমত্ববোধ
সঠিক উত্তর: গ) ii ও iii
১২০. উদ্দীপকের 'দোহাই মেঘ' সম্বোধনের সাথে 'কপোতাক্ষ নদ' কবিতার কোন কথার সাদৃশ্য আছে?
সঠিক উত্তর: ঘ) এ প্রবাসে মজি প্রেম-ভাবে লইছে যে নাম তব বঙ্গের সংগীতে।
১২১. পরস্পরের মিনতির মধ্যে স্বাতন্ত্র্য কোথায়?
সঠিক উত্তর: ঘ) স্ত্রীপ্রেম ও স্বদেশপ্রেম
১২২. 'সতত' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
সঠিক উত্তর: ক) সর্বদা
১২৩. 'নিশা' শব্দের অর্থ কী?
সঠিক উত্তর: খ) রাত্রি
১২৪. 'ভ্রান্তির ছলনে' অর্থ কী?
সঠিক উত্তর: ক) ভুলের ছলনায়
১২৫. 'বারি-রূপ কর তুমি'— এখানে 'কর' অর্থ কী?
সঠিক উত্তর: গ) রাজস্ব
১২৬. চতুর্দশপদী কবিতাকে ইংরেজিতে কী বলে?
সঠিক উত্তর: গ) Sonnet
১২৭. সনেট-এ কয়টি চরণ থাকে?
সঠিক উত্তর: গ) ১৪টি
১২৮. সনেটের প্রথম আট চরণের স্তবককে কী বলে?
সঠিক উত্তর: ক) অষ্টক
১২৯. চতুর্দশপদী কবিতার স্তবক কয়টি?
সঠিক উত্তর: ক) দুইটি
১৩০. 'কপোতাক্ষ নদ' কবিতার মিলবিন্যাস—
i. কখকখ কখখক ii. গঘগ ঘগঘ iii. ককখক চচ
i. কখকখ কখখক ii. গঘগ ঘগঘ iii. ককখক চচ
সঠিক উত্তর: ক) i ও ii
১৩১. 'কপোতাক্ষ নদ' কবিতাটি কোন গ্রন্থ থেকে সংগৃহীত?
সঠিক উত্তর: খ) চতুর্দশপদী কবিতাবলি
১৩২. 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি স্মৃতিকাতরতার মধ্য দিয়ে কোন বিষয়টি প্রকাশ করেছেন?
সঠিক উত্তর: খ) দেশপ্রেম
১৩৩. মাইকেল মধুসূদন দত্তের গ্রামের পাশ দিয়ে কোন নদী বয়ে গিয়েছে?
সঠিক উত্তর: গ) কপোতাক্ষ
১৩৪. মাইকেল মধুসূদন দত্তের শৈশব অতিবাহিত হয়েছে কোথায়?
সঠিক উত্তর: গ) কপোতাক্ষের তীরে
১৩৫. 'কপোতাক্ষ নদ' কবিতার মূলসুর কী?
সঠিক উত্তর: খ) দেশপ্রেম
১৩৬. 'কপোতাক্ষ নদ' কবিতায় আত্মপ্রবঞ্চনার কথা আছে কোন অংশে?
সঠিক উত্তর: গ) অষ্টকের শেষে

0 Comments