সিলেট বোর্ড
বহুনির্বাচনি অভীক্ষা - বাংলা দ্বিতীয় পত্র
[২০২৬ সালের সিলেবাস অনুযায়ী]
সময়: ৩০ মিনিট
পূর্ণমান: ৩০
বিষয় কোড: ১০২
সেট: ক
১। জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার?
সঠিক উত্তর
তিন প্রকার
২। দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনির মুখ্য বাক্প্রত্যঙ্গ কোনটি?
সঠিক উত্তর
জিভের ডগা
৩। 'নামাজ' কোন ভাষার শব্দ?
সঠিক উত্তর
ফারসি
৪। এই পুকুরের পানি ঘোলা, এখানে 'ঘোলা' কোন বিশেষণ?
সঠিক উত্তর
বিধেয় বিশেষণ
৫। 'নিখাদ' শব্দের 'নি' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
সঠিক উত্তর
নেই অর্থে
৬। কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ?
সঠিক উত্তর
শিশুটি ফুটপাতে ঘুমাচ্ছে
৭। উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
সঠিক উত্তর
চন্দ্রমুখ
৮। যদি রোদ ওঠে তবে রওনা দেবো— বাক্যটি কোন যোজক নির্দেশ করেছে?
সঠিক উত্তর
সাপেক্ষ যোজক
৯। নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর
জ্ঞ = জ্ + ঞ
১০। কোন সমাসে পূর্বপদ ও পরপদের কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়, তাকে কী বলে?
সঠিক উত্তর
বহুব্রীহি সমাস
১১। 'বাচ্যার্থ' শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে?
সঠিক উত্তর
প্রত্যক্ষ
১২। প্রত্যয় যুক্ত হওয়ায় অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয় নিচের কোন শব্দ?
সঠিক উত্তর
চোরা
১৩। 'মরি তো মরব'—বাক্যটিতে কোন ধরনের ক্রিয়াবিশেষণ ব্যবহৃত হয়েছে?
সঠিক উত্তর
পদানু ক্রিয়াবিশেষণ
১৪। 'গবাক্ষ' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
সঠিক উত্তর
গরুর চোখ
১৫। পদ্ম এর সঠিক উচ্চারণ কোনটি?
সঠিক উত্তর
পঁদ্দো
১৬। পদের লগ্নক কত ধরনের?
সঠিক উত্তর
চার
১৭। 'বিচ্ছেদ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
সঠিক উত্তর
সন্ধি
১৮। দুটি শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা, এগুলোকে কী বলে?
সঠিক উত্তর
শব্দজোড়
১৯। আত্মবাচক সর্বনাম নিচের কোনটি?
সঠিক উত্তর
নিজে
২০। ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে?
সঠিক উত্তর
বহুদিন ধরে অপেক্ষা করে আছি
২১। পর্বত শব্দের প্রতিশব্দ কোনটি?
সঠিক উত্তর
অদ্রি
২২। বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়?
সঠিক উত্তর
দুই
২৩। নিচের কোনটি গুণবাচক বিশেষ্য?
সঠিক উত্তর
সরলতা
২৪। 'যা দমন করা কষ্টকর'—এক কথায় কী বলে?
সঠিক উত্তর
দুর্দমনীয়
২৫। কোনটি পর্তুগিজ শব্দ?
সঠিক উত্তর
আলমারি
২৬। 'অশক্ত ও আসক্ত' শব্দজোড়-এর অর্থ যথাক্রমে—
সঠিক উত্তর
অক্ষম ও অনুরক্ত
২৭। 'সুযোগ সন্ধানী' অর্থে কোন বাগধারাটি ব্যবহার করা হয়েছে?
সঠিক উত্তর
তীর্থের কাক
২৮। 'পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে'— প্রবচনটির অর্থ কী?
সঠিক উত্তর
বিপদে পড়ে কাজ করা
২৯। 'আহা! বেচারার এত কষ্ট'—বাক্যটিতে 'আহা' কোন ধরনের আবেগ?
সঠিক উত্তর
করুণা আবেগ
৩০। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কী বলে?
সঠিক উত্তর
বর্গ

0 Comments