Ticker

6/recent/ticker-posts

এসএসসি পরীক্ষা -২০২৬ _ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্নের সমাধান ( রাজশাহী বোর্ড)

রাজশাহী বোর্ড

বহুনির্বাচনি অভীক্ষা - বাংলা দ্বিতীয় পত্র

[২০২৬ সালের সিলেবাস অনুযায়ী]

সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০ বিষয় কোড: ১০২ সেট: ক
১। 'ও' উচ্চারণের সময়ে ঠোঁটের উন্মোক্তি কেমন?
  • (ক) সংবৃত
  • (খ) অর্ধ-সংবৃত
  • (গ) বিবৃত
  • (ঘ) অর্ধ-বিবৃত
সঠিক উত্তর অর্ধ-সংবৃত
২। কারণ যোজক আছে কোন বাক্যে?
  • (ক) তাকে আসতে বললাম, তবু এল না।
  • (খ) চা না-হয় কফি খান।
  • (গ) বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।
  • (ঘ) যত পড়ছি, ততই নতুন করে জানছি।
সঠিক উত্তর বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।
৩। সমষ্টি বিশেষ্যের উদাহরণ কোনটি?
  • (ক) শয়ন
  • (খ) বৈশাখ
  • (গ) মানুষ
  • (ঘ) পরিবার
সঠিক উত্তর পরিবার
৪। পারস্পরিক ক্রিয়ায় কোনো অবস্থা তৈরি হলে তাকে কোন বহুব্রীহি সমাস বলে?
  • (ক) ব্যধিকরণ
  • (খ) সমানাধিকরণ
  • (গ) ব্যতিহার
  • (ঘ) সংখ্যাবাচক
সঠিক উত্তর ব্যতিহার
৫। স্বচ্ছ যুক্তবর্ণ কোনটি?
  • (ক) ঞ্চ
  • (খ) ট্ট
  • (গ) ত্র
  • (ঘ) হ্ম
সঠিক উত্তর ট্ট
৬। 'কন্যা' শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?
  • (ক) অলক
  • (খ) শ্রুতি
  • (গ) বিজলি
  • (ঘ) তনয়া
সঠিক উত্তর তনয়া
৭। পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কী বলে?
  • (ক) সাপেক্ষ সর্বনাম
  • (খ) পারস্পরিক সর্বনাম
  • (গ) নির্দেশক সর্বনাম
  • (ঘ) অনির্দিষ্ট সর্বনাম
সঠিক উত্তর সাপেক্ষ সর্বনাম
৮। শব্দের অংশ কোনটি?
  • (ক) বিভক্তি
  • (খ) নির্দেশক
  • (গ) বলক
  • (ঘ) উপসর্গ
সঠিক উত্তর উপসর্গ
৯। বিশেষ্য বর্গ কোনটি?
  • (ক) সকাল আটটার সময়ে সে রওনা হলো।
  • (খ) আমার ভাই পড়তে বসেছে।
  • (গ) সে লিখছে আর হাসছে।
  • (ঘ) ভদ্রলোক সত্যিকারের নির্লোভ
সঠিক উত্তর আমার ভাই পড়তে বসেছে।
১০। 'সাহস' শব্দের দ্বারা নির্ভীকতা বোঝালে কী ধরনের পরিবর্তন হয়?
  • (ক) অর্থের উন্নতি
  • (খ) অর্থের অবনতি
  • (গ) অর্থসংকোচ
  • (ঘ) অর্থ-বদল
সঠিক উত্তর অর্থের উন্নতি
১১। ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে?
  • (ক) কার কাছে গেলে জানা যাবে?
  • (খ) এমন কাজ তোমার দ্বারা হবে না।
  • (গ) মন দিয়ে লেখাপড়া করা দরকার।
  • (ঘ) মাথার উপরে নীল আকাশ।
সঠিক উত্তর মন দিয়ে লেখাপড়া করা দরকার।
১২। 'আনারস' কোন ভাষার শব্দ?
  • (ক) পর্তুগিজ
  • (খ) ফারসি
  • (গ) তুর্কি
  • (ঘ) আরবি
সঠিক উত্তর পর্তুগিজ
১৩। নিচের কোন বাক্যটি ভাববাচক বিশেষণ এর উদাহরণ?
  • (ক) সবুজ মাঠের পরে আমাদের গ্রাম
  • (খ) চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ো না
  • (গ) এই পুকুরের পানি ঘোলা
  • (ঘ) গাড়িটা বেশ জোরে চলছে
সঠিক উত্তর গাড়িটা বেশ জোরে চলছে
১৪। 'খুব যে বলেছিলেন আসবেন!'—বাক্যটিতে কোন ধরনের ক্রিয়াবিশেষণ ব্যবহৃত হয়েছে?
  • (ক) ধরনবাচক
  • (খ) কালবাচক
  • (গ) স্থানবাচক
  • (ঘ) পদানু
সঠিক উত্তর পদানু
১৫। 'নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে।'— এটি কোন ধরনের বাক্য?
  • (ক) সরল
  • (খ) যৌগিক
  • (গ) মিশ্র
  • (ঘ) জটিল
সঠিক উত্তর যৌগিক
১৬। 'গবাক্ষ' শব্দটি 'গরুর চোখ' না বুঝিয়ে 'জানালা' বোঝালে অর্থে কী ধরনের পরিবর্তন হয়?
  • (ক) অর্থবদল
  • (খ) অর্থপ্রসার
  • (গ) অর্থসংকোচ
  • (ঘ) অর্থের উন্নতি
সঠিক উত্তর অর্থবদল
১৭। 'গভীর জলের মাছ' বাগধারাটির অর্থ কী?
  • (ক) খুব অলস
  • (খ) বেহায়া
  • (গ) খুব চালাক
  • (ঘ) বিশৃঙ্খলা
সঠিক উত্তর খুব চালাক
১৮। 'খুচরা' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  • (ক) পাইকারি
  • (খ) বেশি
  • (গ) নগদ
  • (ঘ) বাড়তি
সঠিক উত্তর পাইকারি
১৯। তালব্য ব্যঞ্জন কোনটি?
  • (ক) র
  • (খ) জ
  • (গ) ঠ
  • (ঘ) দ
সঠিক উত্তর
২০। 'ত্বক' এর উচ্চারণ—
  • (ক) তক্‌
  • (খ) ত্বকো
  • (গ) তখ্‌
  • (ঘ) তকো
সঠিক উত্তর তক্‌
২১। 'কৃতি', 'কৃতী'—এই শব্দ দুটির অর্থ কোনগুলো?
  • (ক) কাজ, কর্মকৌশল
  • (খ) সফল, কর্মকাণ্ড
  • (গ) মুখবন্ধ, যথার্থ
  • (ঘ) উপযুক্ত, যোগ্যতা
সঠিক উত্তর কাজ, কর্মকৌশল
২২। 'মন্দ' অর্থ প্রকাশ করছে কোন উপসর্গযুক্ত শব্দটি?
  • (ক) অবোধ
  • (খ) অপকর্ম
  • (গ) অবগুণ্ঠন
  • (ঘ) বিভুঁই
সঠিক উত্তর অপকর্ম
২৩। বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক শব্দের শেষে -আ বা -আনো প্রত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে কী বলে?
  • (ক) প্রযোজক ক্রিয়া
  • (খ) সরল ক্রিয়া
  • (গ) যৌগিক ক্রিয়া
  • (ঘ) নামক্রিয়া
সঠিক উত্তর নামক্রিয়া
২৪। 'পেশা' অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে?
  • (ক) নেয়ে
  • (খ) বেতো
  • (গ) ডাক্তার
  • (ঘ) চোরা
সঠিক উত্তর ডাক্তার
২৫। 'আমাকে একটি কলম দাও।'—এটি কোন ধরনের বাক্য?
  • (ক) প্রশ্নবাচক
  • (খ) অনুজ্ঞাসূচক
  • (গ) আবেগবাচক
  • (ঘ) বিবৃতিবাচক
সঠিক উত্তর অনুজ্ঞাসূচক
২৬। সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে— এখানে 'সেলিম সাহেবের ছেলে' কী?
  • (ক) উদ্দেশ্য
  • (খ) বিধেয়ের প্রসারক
  • (গ) বিধেয়ের ক্রিয়া
  • (ঘ) উদ্দেশ্যের প্রসারক
সঠিক উত্তর উদ্দেশ্যের প্রসারক
২৭। 'আহা! বেচারার এত কষ্ট।'—এটি কোন ধরনের আবেগ?
  • (ক) করুণা
  • (খ) আতঙ্ক
  • (গ) বিরক্তি
  • (ঘ) বিস্ময়
সঠিক উত্তর করুণা
২৮। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
  • (ক) শব্দ
  • (খ) ধ্বনি
  • (গ) বাক্য
  • (ঘ) অনুষর্গ
সঠিক উত্তর ধ্বনি
২৯। ধরনবাচক ক্রিয়াবিশেষণের উদাহরণ কোনটি?
  • (ক) কখনো বা দেখা হবে।
  • (খ) সে এখন যাবে না।
  • (গ) যথাসময়ে সে হাজির হয়।
  • (ঘ) টিপ টিপ বৃষ্টি পড়ছে।
সঠিক উত্তর টিপ টিপ বৃষ্টি পড়ছে।
৩০। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে, সেগুলোকে কী বলে?
  • (ক) বিভক্তি
  • (খ) বচন
  • (গ) নির্দেশক
  • (ঘ) বলক
সঠিক উত্তর নির্দেশক

Post a Comment

0 Comments