Ticker

6/recent/ticker-posts

এসএসসি পরীক্ষা -২০২৬ _ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্নের সমাধান ( ময়মনসিংহ বোর্ড)


 

ময়মনসিংহ বোর্ড

বহুনির্বাচনি অভীক্ষা - বাংলা দ্বিতীয় পত্র

[২০২৬ সালের সিলেবাস অনুযায়ী]

সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০ বিষয় কোড: ১০২ সেট: গ
১। কর্তা অন্যকে দিয়ে কাজ করালে তাকে কোন ক্রিয়া বলে?
  • (ক) যৌগিক
  • (খ) সংযোগ
  • (গ) প্রযোজক
  • (ঘ) সরল
সঠিক উত্তর প্রযোজক
২। নিচের কোনটি ধরনবাচক ক্রিয়া বিশেষণ?
  • (ক) খুব যে বলেছিলেন আসবেন।
  • (খ) যথাসময়ে তিনি উপস্থিত হয়েছেন।
  • (গ) সে এখন যাবে না।
  • (ঘ) টিপটিপ বৃষ্টি পড়ছে।
সঠিক উত্তর টিপটিপ বৃষ্টি পড়ছে।
৩। ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে?
  • (ক) সবার উপরে নীল আকাশ।
  • (খ) ভালো করে খেয়ে নাও।
  • (গ) কার কাছে গেলে জানা যাবে?
  • (ঘ) কোন পর্যন্ত পড়েছ?
সঠিক উত্তর কার কাছে গেলে জানা যাবে?
৪। নিচের কোনটি অনুসর্গের উদাহরণ?
  • (ক) বরাবর
  • (খ) পাতি
  • (গ) অতি
  • (ঘ) অনু
সঠিক উত্তর বরাবর
৫। কোন ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়?
  • (ক) বিরোধ
  • (খ) কারণ
  • (গ) সাপেক্ষ
  • (ঘ) বিকল্প
সঠিক উত্তর সাপেক্ষ
৬। "বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।" বাক্যটিতে 'তাই' শব্দটি কোন যোজক নির্দেশ করে?
  • (ক) সাধারণ
  • (খ) সাপেক্ষ
  • (গ) বিরোধ
  • (ঘ) কারণ
সঠিক উত্তর কারণ
৭। অলংকার আবেগের উদাহরণ নিচের কোনটি?
  • (ক) আহা! বেচারার এত কষ্ট।
  • (খ) যাকগে, ওসব কথা থাক।
  • (গ) হে বন্ধু, তোমাকে অভিনন্দন।
  • (ঘ) ছি ছি! এসব কথা বলো না।
সঠিক উত্তর যাকগে, ওসব কথা থাক।
৮। বাক্যের একক হলো—
  • (ক) পদ
  • (খ) পদক্রম
  • (গ) শব্দ
  • (ঘ) ধ্বনি
সঠিক উত্তর শব্দ
৯। "রাশেদ ও পপি ভাত খায়।" বাক্যটিতে 'ও' হলো—
  • (ক) অনুসর্গ
  • (খ) বিভক্তি
  • (গ) নির্দেশক
  • (ঘ) যোজক
সঠিক উত্তর যোজক
১০। নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ?
  • (ক) জগতে অসম্ভব বলে কিছু নেই।
  • (খ) তুমি আসবে বলে আমি অপেক্ষায় আছি।
  • (গ) ছেলেটি গরিব কিন্তু সৎ।
  • (ঘ) সবাই যেন সভায় হাজির থাকে।
সঠিক উত্তর ছেলেটি গরিব কিন্তু সৎ।
১১। যোজক দ্বারা দুইটি বিশেষ্য যুক্ত হয়ে কোন বর্গ তৈরি হয়?
  • (ক) বিশেষণ
  • (খ) বিশেষ্য
  • (গ) ক্রিয়া বিশেষণ
  • (ঘ) ক্রিয়া
সঠিক উত্তর বিশেষ্য
১২। বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কী বলে?
  • (ক) পূরক
  • (খ) প্রসারক
  • (গ) বিধেয়
  • (ঘ) উদ্দেশ্য
সঠিক উত্তর পূরক
১৩। নিচের কোনটি সমাপিকা ক্রিয়া?
  • (ক) হেসে
  • (খ) খেয়ে
  • (গ) করব
  • (ঘ) করিয়ে
সঠিক উত্তর করব
১৪। 'অন্ন' শব্দের দ্বারা ভাত বোঝালে তাতে অর্থের কী পরিবর্তন হয়?
  • (ক) অর্থ প্রসার
  • (খ) অর্থ সংকোচ
  • (গ) অর্থের অবনতি
  • (ঘ) অর্থের উন্নতি
সঠিক উত্তর অর্থ সংকোচ
১৫। "সফলতা লাভ" অর্থটি নিচের কোন বাগধারার মধ্যে রয়েছে?
  • (ক) অদৃষ্টের পরিহাস
  • (খ) তীর্থের কাক
  • (গ) কাঁচা পয়সা
  • (ঘ) কিস্তিমাত করা
সঠিক উত্তর কিস্তিমাত করা
১৬। 'বংশ' শব্দটি কোন শব্দের প্রতিশব্দ?
  • (ক) কুল
  • (খ) কূল
  • (গ) পুলিন
  • (ঘ) কুলীন
সঠিক উত্তর কুল
১৭। 'মিলন' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  • (ক) বিচ্ছিন্ন
  • (খ) বিচ্ছেদ
  • (গ) বিভেদ
  • (ঘ) বিরহ
সঠিক উত্তর বিরহ
১৮। যুক্ত বর্ণ কয় রকম হয়?
  • (ক) দুই
  • (খ) তিন
  • (গ) চার
  • (ঘ) পাঁচ
সঠিক উত্তর দুই
১৯। 'তাই' শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে?
  • (ক) আ + উ
  • (খ) অ + উ
  • (গ) আ + ই
  • (ঘ) অ + ই
সঠিক উত্তর আ + ই
২০। ঠোঁট দুইটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে কোন ধ্বনি উচ্চারিত হয়?
  • (ক) মূর্ধন্য ব্যঞ্জন
  • (খ) তালব্য ব্যঞ্জন
  • (গ) কণ্ঠ্য ব্যঞ্জন
  • (ঘ) ওষ্ঠ্য ব্যঞ্জন
সঠিক উত্তর ওষ্ঠ্য ব্যঞ্জন
২১। 'ঐ' বর্ণের উচ্চারণ নিচের কোনটি?
  • (ক) অই
  • (খ) ওই
  • (গ) উউ
  • (ঘ) ওউ
সঠিক উত্তর ওই
২২। কোনটি ক্রিয়াপদের বিভক্তির উদাহরণ?
  • (ক) রা
  • (খ) য়ে
  • (গ) লাম
  • (ঘ) এর
সঠিক উত্তর লাম
২৩। কোনটির নিজের কোনো অর্থ নেই?
  • (ক) উপসর্গের
  • (খ) অনুসর্গের
  • (গ) সমাসের
  • (ঘ) সন্ধির
সঠিক উত্তর উপসর্গের
২৪। নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দ?
  • (ক) মাতাল
  • (খ) দোলনা
  • (গ) পড়া
  • (ঘ) দৈনিক
সঠিক উত্তর দৈনিক
২৫। বহুব্রীহি সমাসের উদাহরণ নিচের কোনটি?
  • (ক) তেলেভাজা
  • (খ) কানে খাটো
  • (গ) আলুসিদ্ধ
  • (ঘ) জমাখরচ
সঠিক উত্তর কানে খাটো
২৬। সমস্তপদ সাধারণত কয় শব্দ দিয়ে লেখা হয়?
  • (ক) এক
  • (খ) দুই
  • (গ) তিন
  • (ঘ) চার
সঠিক উত্তর এক
২৭। নিচের কোনটি মৌলিক শব্দ?
  • (ক) গরমিল
  • (খ) আমদানি
  • (গ) গোলাপ
  • (ঘ) লাগাতার
সঠিক উত্তর গোলাপ
২৮। 'শয়ন' কোন জাতীয় বিশেষ্য?
  • (ক) নাম
  • (খ) গুণ
  • (গ) বস্তু
  • (ঘ) ক্রিয়া
সঠিক উত্তর ক্রিয়া
২৯। কোন সর্বনাম সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে ব্যবহৃত হয়?
  • (ক) আত্মবাচক
  • (খ) পারস্পরিক
  • (গ) সাকল্যবাচক
  • (ঘ) অন্যবাচক
সঠিক উত্তর পারস্পরিক
৩০। 'সবুজ মাঠের পরে আমাদের গ্রাম।'-এ বাক্যে কোনটি বিশেষণ পদ?
  • (ক) সবুজ
  • (খ) মাঠের
  • (গ) আমাদের
  • (ঘ) পরে
সঠিক উত্তর সবুজ

Post a Comment

0 Comments