পাঠ্যবইয়ের অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নতুন পাঠ্যবইয়ের আলোকে উত্তরকৃত ১. ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল? (ক) সুভাষিণীর (খ) বাণীকণ্ঠের (গ) সুকেশিনীর (ঘ) প্রতাপের ২. বাণীকণ্ঠ সুভাকে অন্য দুই মেয়ে অপেক্ষা বেশি ভালোবাসতেন কেন? i. সুভাকে বিয়ে দেবেন বলে ii. সুভা কথা বলতে পারে না বলে iii. মেয়েটির ভবিষ্যৎ ভেবে নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ▶ তথ্য-যুক্তি : বাণীকণ্ঠ সুভাকে খুব ভালোবাসতেন। তিনি সুভাকে নিয়ে খুব চিন্তিত ছিলেন। সুভা তার অনুভূতি প্রকাশ করতে পারে না আর ভবিষ্যতে মেয়েটির কী হবে এসব ভেবে বাণীকণ্ঠের গালে চোখের পানি গড়িয়ে পড়েছিল। এছাড়া সুভার বিয়ে দেবেন বলে বাণীকণ্ঠের মধ্যে কোনো দুঃখের প্রকাশ গল্পে প...