Ticker

6/recent/ticker-posts

এসএসসি পরীক্ষা -২০২৬ _ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্নের সমাধান ( চট্টগ্রাম বোর্ড)

চট্টগ্রাম বোর্ড

বহুনির্বাচনি অভীক্ষা - বাংলা দ্বিতীয় পত্র

[২০২৬ সালের সিলেবাস অনুযায়ী]

সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০ বিষয় কোড: ১০২ সেট: ঘ
১। "তার মঙ্গল হোক।"—এটি কোন ধরনের বাক্য?
  • (ক) আবেগবাচক
  • (খ) অনুজ্ঞাবাচক
  • (গ) প্রশ্নবাচক
  • (ঘ) বিবৃতিবাচক
সঠিক উত্তর অনুজ্ঞাবাচক
২। 'মৃগয়া' শব্দের দ্বারা 'হরিণ' বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়?
  • (ক) অর্থপ্রসার
  • (খ) অর্থসংকোচ
  • (গ) অর্থ-বদল
  • (ঘ) অর্থের উন্নতি
সঠিক উত্তর অর্থসংকোচ
৩। "ইতর বিশেষ" বাগধারাটির অর্থ কী?
  • (ক) ভালোমন্দ
  • (খ) পক্ষপাতিত্ব
  • (গ) পার্থক্য
  • (ঘ) গুরুত্বহীন
সঠিক উত্তর পার্থক্য
৪। 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  • (ক) ভানু
  • (খ) সুধাধর
  • (গ) সবিতা
  • (ঘ) সুধাংশু
সঠিক উত্তর সুধাংশু
৫। নিচের কোনটি 'ভূত' শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে?
  • (ক) ছায়া
  • (খ) পেতনি
  • (গ) ভবিষ্যৎ
  • (ঘ) জীব
সঠিক উত্তর ভবিষ্যৎ
৬। "নিবৃত ও নিভৃত"— শব্দজোড়ের মধ্যে মিল কোথায়?
  • (ক) বানানে
  • (খ) অর্থে
  • (গ) শব্দশ্রেণিতে
  • (ঘ) উচ্চারণে
সঠিক উত্তর উচ্চারণে
৭। জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী কোনটি পশ্চাৎ স্বরধ্বনি?
  • (ক) অ
  • (খ) অ্যা
  • (গ) ই
  • (ঘ) ঈ
সঠিক উত্তর
৮। 'র' কোন ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
  • (ক) পার্শ্বিক ব্যঞ্জন
  • (খ) উষ্ম ব্যঞ্জন
  • (গ) কম্পিত ব্যঞ্জন
  • (ঘ) স্পৃষ্ট ব্যঞ্জন
সঠিক উত্তর কম্পিত ব্যঞ্জন
৯। বাংলা কারবর্ণের সংখ্যা কয়টি?
  • (ক) ৮টি
  • (খ) ৯টি
  • (গ) ১০টি
  • (ঘ) ১১টি
সঠিক উত্তর ১০টি
১০। 'লাউ' শব্দটিতে পূর্ণ স্বরধ্বনি কোনটি?
  • (ক) আ
  • (খ) উ
  • (গ) ও
  • (ঘ) উ
সঠিক উত্তর
১১। কোন বর্ণটি দন্ত্য স্পৃষ্ট ব্যঞ্জন?
  • (ক) প
  • (খ) ত
  • (গ) ট
  • (ঘ) স
সঠিক উত্তর
১২। 'এ' বর্ণের স্বাভাবিক উচ্চারণ নিচের কোন শব্দে?
  • (ক) একটা
  • (খ) বেলা
  • (গ) খেলা
  • (ঘ) দেশ
সঠিক উত্তর দেশ
১৩। কোনটি শব্দের শেষে যুক্ত হয় না?
  • (ক) উপসর্গ
  • (খ) বলক
  • (গ) বিভক্তি
  • (ঘ) প্রত্যয়
সঠিক উত্তর উপসর্গ
১৪। 'অপসংস্কৃতি' শব্দে 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়?
  • (ক) মন্দ
  • (খ) বিকৃত
  • (গ) অতিরিক্ত
  • (ঘ) নিন্দনীয়
সঠিক উত্তর বিকৃত
১৫। ভাব অর্থে তদ্ধিত প্রত্যয় কোনটি?
  • (ক) জমিদারি
  • (খ) জ্যাঠামি
  • (গ) বাহাদুরি
  • (ঘ) ডাক্তারি
সঠিক উত্তর জ্যাঠামি
১৬। নিচের কোনটি কৃৎপ্রত্যয় সাধিত শব্দ?
  • (ক) বুদ্ধিমান
  • (খ) বর্ধমান
  • (গ) জ্ঞানবান
  • (ঘ) দয়াবান
সঠিক উত্তর বর্ধমান
১৭। সমাসের মাধ্যমে গঠিত হয়—
  • (ক) নতুন শব্দ
  • (খ) নতুন বাক্য
  • (গ) নতুন পদ
  • (ঘ) নতুন অর্থ
সঠিক উত্তর নতুন শব্দ
১৮। নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ?
  • (ক) শশব্যস্ত
  • (খ) কাজলকালো
  • (গ) তুষারশুভ্র
  • (ঘ) চন্দ্রমুখ
সঠিক উত্তর চন্দ্রমুখ
১৯। 'চশমা' কোন ভাষার শব্দ?
  • (ক) ফরাসি
  • (খ) ফারসি
  • (গ) পর্তুগিজ
  • (ঘ) ওলন্দাজ
সঠিক উত্তর ফারসি
২০। নিচের কোনটি ক্রিয়া-বিশেষ্য?
  • (ক) চিনি
  • (খ) সৌরভ
  • (গ) ভোজন
  • (ঘ) জনতা
সঠিক উত্তর ভোজন
২১। সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি?
  • (ক) এরা
  • (খ) পরস্পর
  • (গ) নিজেরা নিজেরা
  • (ঘ) যেমন-তেমন
সঠিক উত্তর যেমন-তেমন
২২। "খুব ভালো খবর।"— এই বাক্যে 'খুব' কোন বিশেষণ?
  • (ক) ভাববাচক
  • (খ) গুণবাচক
  • (গ) পরিমাণবাচক
  • (ঘ) অবস্থাবাচক
সঠিক উত্তর ভাববাচক
২৩। "রাখাল গরুকে ঘাস খাওয়ায়।"— এ বাক্যে কোন প্রকার ক্রিয়ার উদাহরণ আছে?
  • (ক) নামক্রিয়ার
  • (খ) প্রযোজক ক্রিয়ার
  • (গ) সংযোগ ক্রিয়ার
  • (ঘ) যৌগিক ক্রিয়ার
সঠিক উত্তর প্রযোজক ক্রিয়ার
২৪। "টিপ টিপ বৃষ্টি পড়ছে।"— বাক্যটিতে কোন ধরনের ক্রিয়াবিশেষণ ব্যবহৃত হয়েছে?
  • (ক) ধরনবাচক
  • (খ) নেতিবাচক
  • (গ) কালবাচক
  • (ঘ) স্থানবাচক
সঠিক উত্তর ধরনবাচক
২৫। অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়?
  • (ক) দুই
  • (খ) তিন
  • (গ) চার
  • (ঘ) পাঁচ
সঠিক উত্তর দুই
২৬। বিকল্প যোজক রয়েছে কোন বাক্যে?
  • (ক) যত পড়ছি, ততই নতুন করে জানছি।
  • (খ) তাকে আসতে বললাম, তবু এলো না।
  • (গ) রহিম ও করিম এই কাজটি করেছে।
  • (ঘ) চা না-হয় কফি খান।
সঠিক উত্তর চা না-হয় কফি খান।
২৭। "হায় হায়! এখন কী হবে!"—এ বাক্যে কোন আবেগের উদাহরণ রয়েছে?
  • (ক) অলংকার আবেগ
  • (খ) আতঙ্ক আবেগ
  • (গ) করুণা আবেগ
  • (ঘ) বিস্ময় আবেগ
সঠিক উত্তর আতঙ্ক আবেগ
২৮। "জেসমিন সবার জন্য চা বানিয়েছে।"—এটি কোন বাক্য?
  • (ক) জটিল
  • (খ) সরল
  • (গ) যৌগিক
  • (ঘ) মিশ্র
সঠিক উত্তর সরল
২৯। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কী বলে?
  • (ক) উদ্দেশ্য
  • (খ) বিধেয়
  • (গ) বাকাংশ
  • (ঘ) বর্গ
সঠিক উত্তর বর্গ
৩০। বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলে—
  • (ক) বিধেয়
  • (খ) প্রসারক
  • (গ) পূরক
  • (ঘ) উদ্দেশ্য
সঠিক উত্তর পূরক

Post a Comment

0 Comments