Ticker

6/recent/ticker-posts

Question : 1 Gap Filling With Clues _ SSC English 2nd Paper

Part-A : Grammatical Exercises & Answers [Paper-II]
PART-A : GRAMMATICAL EXERCISES & ANSWERS [Paper-II]
UNIT 01 | Ques. No. 01 | Gap Filling With Clues

Basic Discussion

Syllabus-এর ১নং প্রশ্নটি মূলত বিভিন্ন প্রকার Parts of Speech-এর ব্যবহার সংক্রান্ত। কোন্ gap-এ কোন্ Parts of Speech-টি বসবে সেটি নির্ধারণ করতে হলে নিচের আলোচনাটি অবশ্যই ভালোভাবে অধ্যয়ন করতে হবে।

Section-01 Parts of Speech at a Glance

Parts of speech অর্থ হচ্ছে Sentence বা বাক্যের অংশসমূহ। Sentence-এ ব্যবহৃত প্রতিটি word ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে থাকে। এসব কাজ অনুযায়ী word-সমূহকে যেসব ভাগে ভাগ করা হয়, সেগুলোকে Parts of Speech বলে। (Words divided into different kinds or classes are called Parts of Speech.)

ইংরেজিতে Parts of speech আট প্রকার। যথা—

(i) Noun (বিশেষ্য)
(ii) Pronoun (সর্বনাম)
(iii) Verb (ক্রিয়া)
(iv) Adjective (বিশেষণ)
(v) Adverb (ক্রিয়া বিশেষণ)
(vi) Preposition (পদান্বয়ী অব্যয়)
(vii) Conjunction (সংযোজক অব্যয়)
(viii) Interjection (বিস্ময়সূচক অব্যয়)

Noun in Detail

● যে word দ্বারা কোন কিছুর নাম বুঝায়, তাকে Noun বলে। (Nouns are naming words.)
Noun শব্দটি এসেছে Latin word 'nomen' থেকে। যার অর্থ 'name' বা 'নাম'।

নিচের Sentence-গুলো লক্ষ করো :

(i) Salam is a good boy.→ Salam একজন ব্যক্তির নাম।
(ii) The cow gives us milk.→ Cow একটি প্রাণীর নাম।
(iii) Honesty is the best policy.→ Honesty একটি গুণের নাম।
(iv) Gold is a precious metal.→ Gold একটি বস্তুর নাম।

অতএব, Salam, Cow, Honesty, Gold —এই word-গুলো হচ্ছে Noun। এ সকল word যে ধরনের নাম প্রকাশ করে, সেগুলো হচ্ছে— person, place, things, objects, qualities, actions, measures, ইত্যাদি।

Classification of Noun (Noun-এর শ্রেণীবিভাগ)

1. Concrete Noun (ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য) : যে Noun-এর বাহ্যিক অবস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা (চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, ইত্যাদি) উপলব্ধি করা যায় তাকে Concrete Noun বলে।

Examples :
  • We drink water.
  • Dhaka stands on the Buriganga.
  • He joined the army.
  • The horse can run fast.
  • Iron is a useful metal.

2. Abstract Noun (গুণবাচক বিশেষ্য) : যে Noun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা ও কাজের নাম বুঝায়, তাকে Abstract Noun বলে। যেমন : cleverness, courage, happiness, humility, justice, loyalty, mercy, sorrow, wisdom, ইত্যাদি।

Examples :
  • Honesty is the best policy.
  • Industry is the key to success.
  • Idleness defeats a man.
  • Truthfulness is a great virtue.
  • Justice need not exclude mercy.

Concrete Noun-কে চার ভাগে ভাগ করা যায়। যথা—

  • (i) Proper Noun (নামবাচক বিশেষ্য)
  • (ii) Common Noun (জাতিবাচক বিশেষ্য)
  • (iii) Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য)
  • (iv) Material Noun (বস্তুবাচক বিশেষ্য)

(i) Proper Noun (নামবাচক বিশেষ্য) : যে Noun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানকে বুঝায়, তাকে Proper Noun বলে। যেমন— Helen, Rafiqul, Europe, Eid-ul-Fitr, Burma, British Broadcasting Corporation, ইত্যাদি।

  • Proper শব্দটি এসেছে Latin শব্দ 'Proprius' থেকে, যার অর্থ 'own' বা 'নিজস্ব'। অতএব Proper noun হচ্ছে 'own name' বা ব্যক্তি, বস্তু, স্থানের 'নিজস্ব নাম'।
  • Proper noun সর্বদা Capital letter দ্বারা শুরু হয়।
Examples :
  • Dhaka is the capital of Bangladesh.
  • Rafiq is my younger brother.
  • The Atlantic is a big ocean.

(ii) Common Noun (জাতিবাচক বিশেষ্য) : যে Noun দ্বারা একজাতীয় ব্যক্তি, স্থান বা বস্তুর সাধারণ নাম বুঝায় তাকে Common Noun বলে। যেমন— country, girl, sister, friend, movies, ইত্যাদি।

Examples :
  • Man is mortal.
  • The horse can run fast.
  • The Meghna is a big river.
  • My favorite newspaper is the Daily Star.
  • My sister and her friend plan to ride their bikes to the movies.

(iii) Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য) : যে Noun দ্বারা ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টির নাম বুঝায়, তাকে Collective Noun বলে। যেমন— crew, crowd, fleet, library, team ইত্যাদি।

Examples :
  • Hishan saw a flock of sheep.
  • Bashir joined the army.
  • A herd of cattle is grazing in the field.
  • A fleet of ships came to attack the country.

(iv) Material Noun (বস্তুবাচক বিশেষ্য) : Material Noun এমন ধরনের বস্তু বা পদার্থের নামকে বোঝায় যা থেকে অন্যান্য জিনিস তৈরি হয়।

Examples :
  • I drink much water.
  • Iron is a useful metal.
  • Milk is a nutritious food.

উপরের Sentence-গুলোতে water, Iron ও Milk কোন পদার্থের নাম। এগুলো থেকে অন্যান্য জিনিস তৈরি করা যায়। তাই এগুলো Material Noun

Countable and Uncountable Noun (গণনীয় ও অগণনীয় বিশেষ্য)

গণনা করা, না করার ভিত্তিতে Noun-কে CountableUncountable এ দু'ভাগে ভাগ করা হয়েছে।

Countable Noun [C] : যেসব Noun গণনা করা যায় সেগুলোকে Countable (গণনীয়) Noun বলে। সাধারণত Common Noun এবং Collective Noun-সমূহ Countable Noun-এর অন্তর্গত। এগুলোর Singular এবং Plural এ দুটো form আছে।

Singular Plural
Countable Nouns book books
pen pens
chair chairs
table tables
cow cows
class classes
party parties

Uncountable Noun [U]

Uncountable Noun হলো সেসব বস্তু বা জিনিসের নাম, যেগুলো সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু ওজন বা পরিমাপের মাধ্যমে তাদের পরিমাণ নির্ণয় করা যায়।

সাধারণত Material NounAbstract Noun Uncountable Noun-এর অন্তর্গত। যেমন—

  • rice, milk, walking, writing, experience, bravery, etc.
Note : আধুনিক Grammarian-গণ বলেন, Proper Noun-ও Uncountable Noun-এর অন্তর্গত। যেমন—
sugar, iron, gold, honesty, childhood, boyhood ইত্যাদি।

Pronoun in Detail

  • Noun-এর পরিবর্তে যে word বসে তাকে Pronoun বা সর্বনাম বলে। (A Pronoun is a word which is used instead of a Noun.)

নিচের Sentence-গুলো লক্ষ করো :

Reza is a good boy. Reza goes to school regularly. Reza obeys his parents.

উপরের তিনটি Sentence-এর Subject একই ব্যক্তি Reza। বার বার Reza বললে বক্তব্যটি শ্রুতিকটু মনে হয়। তাই প্রথমবার Reza বলার পরে Reza এর পরিবর্তে 'He' Pronoun ব্যবহার করলে তা শ্রুতিমধুর হবে। যেমন—

Reza is a good boy. He goes to school regularly. He obeys his parents.

Classification of Pronoun (সর্বনাম-এর প্রকারভেদ)

1. Personal Pronoun

  • যেসব Pronoun কোন ব্যক্তি (person) বা বস্তু (thing)-এর পরিবর্তে বসে সেসব Pronoun-কে Personal Pronoun বলে। ইংরেজিতে তিনটি Person আছে। যথা—
    (i) First person; (ii) Second person; (iii) Third person

প্রত্যেকটি Person-এর Singular ও Plural form আছে। Personal Pronoun মোট আটটি :

Person Singular Plural
1st Person I (আমি) We (আমরা)
2nd Person You (তুমি) You (তোমরা)
3rd Person He সে (পুং)
She সে (স্ত্রী)
It (ইহা)
They (তাহারা, উহারা)

2. Demonstrative Pronoun

  • যে Pronoun এক বা একাধিক ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে ঐ ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তাকে Demonstrative Pronoun বলে। এদের মূল কাজ হলো কোন ব্যক্তি বা বস্তুর নৈকট্য বা দূরত্ব নির্দেশ করা। যেমন—
This (নিকটবর্তী) Singular        : This is my pen.
These (এগুলো) নিকটবর্তী Plural : These are my books.
That (দূরবর্তী) Singular         : That is a bird.
Those (ঐগুলো) দূরবর্তী Plural   : Those are birds.

3. Interrogative Pronoun

  • যে Pronoun দ্বারা প্রশ্ন জিজ্ঞেস করা হয়, তাকে Interrogative Pronoun বলে।
  • মূলত প্রশ্নের উত্তরে যে noun-টি আসে তার পরিবর্তে interrogative pronoun-টি ব্যবহৃত হয়। যেমন—
What is a pineapple? ~ A pineapple is a fruit.
Who built this shed? ~ Mr. Yunus built this shed.

Interrogative Pronoun-এর সংখ্যা মাত্র পাঁচটি। যথা—

  • who, whom, whose, what ও which.
Examples :
  • Who has stolen my pen? (কে আমার কলমটি চুরি করেছে?)
  • Whom/Who do you want? (তুমি কাকে বা কাদেরকে চাও?)
  • Whose are these books? (এই বইগুলো কার?)
  • What is your father? (তোমার পিতার পেশা কী? অথবা তোমার পিতা কী করেন?)
  • Which is your pen? (কোনটি তোমার কলম?)
Note : বর্তমানে অধিকাংশ ক্ষেত্রেই 'whom'-এর পরিবর্তে 'who' ব্যবহৃত হয়। যেমন—

4. Relative Pronoun

  • যে Pronoun পূর্ববর্তী Noun-এর পরিবর্তে ব্যবহৃত হয়ে তাকে নির্দেশ করে এবং conjunction-এর মতো দুটি Sentence-কে যুক্ত করে তাকে Relative Pronoun বলে।
    দুটি Sentence-কে যুক্ত করে বলে একে Conjunctive Pronoun-ও বলে।
Examples :
  • The boy who got the first prize is my brother.
  • I who am your teacher am helping you.
  • Everybody who pays ten taka is given a ticket.
  • He attended the function which was full of festivities.
  • The flowers that have petals look very beautiful.
  • It is unbelievable what the magician showed us yesterday.

Relative Pronouns : who, which, that, what, when, where, why প্রভৃতি।

5. Indefinite Pronoun

  • যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে না বুঝিয়ে অনির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তুকে বুঝায়, তাকে Indefinite Pronoun বলে।

Indefinite Pronouns : one, some, any, both, all, each, another, either, neither, anybody, nobody, ইত্যাদি।

নিচের Sentence-গুলো লক্ষ কর :

  • Some say that Mr. Jafar Iqbal is a scientist.
  • Many saw the accident. (অনেকেই দুর্ঘটনাটি দেখেছিল।)
  • Any of them will go. (তাদের যে কোন একজন যাবে।)
  • None can do this. (কেউই এ কাজ করতে পারে না।)
  • One should obey one's parents. (প্রত্যেকেরই পিতামাতাকে মান্য করা উচিত।)

উপরের Sentence-গুলোতে ব্যবহৃত some, Many, Any, None, One-এ pronoun-গুলো নির্দিষ্ট কোন ব্যক্তি/বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝাচ্ছে। তাই এগুলো indefinite pronoun

6. Distributive Pronoun

  • Distributive অর্থ আলাদা করে দেখা।
  • যে Pronoun কোন দল বা সমষ্টির প্রত্যেকটি ব্যক্তি বা বস্তুকে আলাদা করে বোঝায় তাকে Distributive Pronoun বলে।

Distributive pronouns : each, either, neither, everyone, everybody.

Examples :
  • Each of the boys was given a prize.
  • Either of these two pens will do.
  • Neither of them was present.

উপরের Sentence-গুলোতে each (বালকদের প্রত্যেককে), either (কলম দুটির একটি), neither (তাদের কেউ না) কতগুলো ব্যক্তি বা বস্তুর সকলকে একত্রে না বুঝিয়ে প্রত্যেককে আলাদাভাবে বুঝাচ্ছে। তাই এরা Distributive Pronoun

7. Reflexive Pronoun

  • Personal Pronoun-এর সাথে –self বা –selves-যুক্ত কোন Pronoun যখন Object-রূপে ব্যবহৃত হয়ে পূর্ববর্তী subject-কে নির্দেশ করে, তখন তাকে Reflexive Pronoun বলে। এখানে subject নিজেই verb-এর object হিসেবে কাজ করে।

My, your, him, her এবং it-এর সঙ্গে –self এবং our, your, them-এর সঙ্গে –selves যোগ করে Reflexive Pronoun গঠন করা হয়।

Person Singular Plural
First Person myself ourselves
Second Person yourself yourselves
Third Person thyself
himself
herself
itself
themselves
Examples :
  • One should not praise oneself.
  • He killed himself.
  • Rina saw herself in the mirror.
  • He gave himself a heavy blow.
  • He spoke to himself.

8. Reciprocal Pronoun

  • যে Pronoun দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে তাকে Reciprocal pronoun বলে। Each other ও one another এ দুটিই Reciprocal Pronoun.
Examples :
  • The two boys love each other. (বালক দু'জন একে অপরকে ভালোবাসে।)
  • Three men are quarrelling with one another. (তিনজন মানুষ পরস্পর ঝগড়া করছে।)
  • The boys helped one another. (ছেলেরা পরস্পরকে সাহায্য করল।)

Adjective in Detail

  • যে word কোন Noun বা Pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে এর অর্থকে বিশেষভাবে নির্দেশ করে দেয়, তাকে Adjective বলে। (A word used to express the quality, quantity, number and to point out the person or thing is called an Adjective.)

নিচের Sentence-গুলো লক্ষ করো :

  • (i) Kamal is an intelligent boy.
  • (ii) The lion is a ferocious animal.
  • (iii) Gold is a precious metal.
  • (iv) She needs much money.

উপরের Sentence-গুলোর (i) নং Sentence-এ 'intelligent' শব্দটি boy-কে, (ii) নং sentence-এ 'ferocious' শব্দটি animal-কে, (iii) নং Sentence-এ 'precious' শব্দটি gold-কে এবং (iv) নং Sentence-এ 'much' শব্দটি money-কে বিশেষ করে বুঝিয়েছে অর্থাৎ তাদের গুণ, দোষ, অবস্থা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করেছে। তাই এগুলো Adjective.

সাধারণত Adjective দু'ভাবে ব্যবহৃত হয় :

  • (i) Attributive uses of Adjective
  • (ii) Predicative uses of Adjective

Attributive uses : যখন Adjective কোন Noun-এর পূর্বে বসে প্রত্যক্ষভাবে এটিকে qualify/ modify করে, তখন Adjective-এর Attributive use হয়। যেমন—

  • (i) He is a good boy.
  • (ii) She is an intelligent girl.

উপরে (i) নং Sentence-এ good শব্দটি boy-এর পূর্বে এবং (ii) নং Sentence-এ intelligent শব্দটি girl-এর পূর্বে বসে 'boy' ও 'girl' শব্দ দুটিকে qualify/ modify করেছে। সুতরাং 'good' এবং 'intelligent' হলো Attributive Adjective.

Predicative uses : Adjective যখন Predicative Verb-এর পরে বসে পরোক্ষভাবে Subject-কে qualify করে তখন Adjective-এর Predicative use হয়। যেমন—

  • (i) The boy who learns his lessons is good.
  • (ii) He is honest.
  • (iii) The horse that he sold was lame.

Classification of Adjective (Adjective-এর প্রকারভেদ)

Adjective প্রধানত চার প্রকার। যথা—

1. Adjective of Quality :

যে Adjective কোন ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, প্রকার বা অবস্থা প্রকাশ করে তাকে Adjective of quality বলে।

নিচের Sentence-গুলো দেখো :

  • (i) Kamal is a good boy.
  • (ii) She is an intelligent girl.
  • (iii) I like Bangladeshi dress.

উপরের good, intelligent এবং Bangladeshi word-গুলো Adjective of Quality. কারণ এরা যথাক্রমে boy, girl ও dress এই noun-গুলোর গুণ, ও অবস্থা প্রকাশ করেছে।

2. Adjective of Quantity :

যে Adjective কোন Noun এর পরিমাণ বর্ণনা করে তাকে Adjective of Quantity বলে।

নিচের Sentence-গুলো দেখো :

  • I drink little milk.
  • He did not eat much bread.
  • I have no enough time.

3. Numeral Adjective :

যে Adjective কোন Noun-এর সংখ্যা ক্রমানুসারে স্থান বা পর্যায় বা Noun-টি কতবার আছে, তা বর্ণনা করে, তাকে Numeral Adjective বলে। যেমন—

  • one, two, three, 1st, 2nd, 3rd, etc.

Numeral Adjective-কে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। যথা—

(i) Cardinal Numeral Adjective : One, two, three, four প্রভৃতি যেসব Numeral Adjective কোন Noun-এর নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করে, তাদেরকে Cardinal Numeral Adjective বলে।

  • (ii) Ordinal Numeral Adjective : First, second, third, fourth প্রভৃতি যে সকল Numeral Adjective কোন Noun-এর ক্রমানুসারে স্থান বা পর্যায় প্রকাশ করে, তাদেরকে Ordinal Numeral Adjective বলে।
  • (iii) Multiplicative Numeral Adjective : Single, double, triple/ threefold, fourfold প্রভৃতি। এরা একটি Noun কতবার আছে সে সংখ্যা বোঝায়। তাই এরা Multiplicative Numeral Adjective.

4. Pronominal Adjective :

কোন Pronoun যখন কোন Noun-এর পূর্বে বসে Adjective রূপে ব্যবহৃত হয়, তখন তাকে Pronominal Adjective বলে। যেমন—

  • This pen is mine.
  • That boy is honest.
  • Such things are useful.
  • What class do you study in?/What class are you in?
  • Every man has a gun.
  • This is my house.
  • He gave me what book I wanted.
  • What foolishness that is!

Verb in Detail

  • যে word দিয়ে কিছু করা, হওয়া বা বলা বুঝায়, তাকে Verb বা ক্রিয়া বলে। (A verb is a doing, being or saying word.) প্রত্যেক sentence-এর predicate অংশে একটি word (বা group of words) যা subject সম্বন্ধে কিছু বলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সেটিই হচ্ছে verb
  • Verb শব্দটি Latin শব্দ verbum হতে এসেছে। যার অর্থ 'the word'।
  • Predicate কখনও verb ছাড়া গঠিত হতে পারে না। এমনকি predicate অংশে একটিমাত্র word হলে তা verb-ই হয়। যেমন—
    • Fish swim.

নিচের Sentence-গুলো লক্ষ করো :

(i) Reza goes to school.
(ii) The farmers work.
(iii) She sings a sweet song.
(iv) They play football.

উপরের (i) নং Sentence-এ Reza, (ii) নং Sentence-এ The farmer, (iii) নং Sentence-এ She এবং (iv) নং Sentence-এ They হচ্ছে Subject বা কর্তা। এ Subject-গুলো কী করে তা বলা হচ্ছে goes, work, sings ও play দ্বারা। সুতরাং এ word-গুলো Verb বা ক্রিয়া।

► Verb-এর বিভিন্ন রূপ (form) সম্বন্ধে বিস্তারিত জানতে Unit-3 : Using Right Form of Verbs অধ্যায় দ্রষ্টব্য।

Adverb in Detail

  • Adverb হলো এমন একটি Word যা বাক্যে Adjective, Verb, Adverb, Preposition এবং Conjunction ছাড়াও একটি পূর্ণাঙ্গ বাক্যকে modify বা বিশেষিত করতে পারে। যেমন—
1. Adverb একটি Adjective- কে Modify করে: The flower is very beautiful.
2. Adverb একটি verb-কে Modify করে: She runs quickly.
3. Adverb একটি Adverb-কে Modify করে: He read quite clearly.
4. Adverb একটি Preposition-কে Modify করে: You arrived long before the time.
5. Adverb একটি Conjunction-কে Modify করে: He will not come just because it is raining.
6. Adverb একটি Sentence-কে Modify করে: Evidently they are wrong.
Note : Adverb অনেক সময় Noun বা Pronoun-কেও modify করে থাকে। যেমন—
(i) Look at the people there, they are laughing.
                        noun   adv.
(ii) Almost everyone gave something.
       adv.    pronoun

Classification of Adverbs (Adverb-এর শ্রেণীবিভাগ)

ব্যবহারের ভিত্তিতে Adverb-কে প্রধানত তিনভাগে ভাগ করা যায়। যথা—

1. Simple Adverb

যে Adverb Sentence-এ ব্যবহৃত হয়ে ঐ Sentence-এর অন্যান্য Word-কে বা কোন কোন ক্ষেত্রে ঐ Sentence-কে modify করে তাকে Simple Adverb বলে। যেমন—

  • The boy writes swiftly.
  • Shilpi sings sweetly.
  • Shila called me urgently.

অর্থ অনুসারে Simple Adverb-কে নিম্নলিখিত আটটি ভাগে ভাগ করা যায় :

(a) Adverb of Manner
(b) Adverb of Place
(c) Adverb of Time
(d) Adverb of Number
(e) Adverb of Degree
(f) Adverb of Effect
(g) Adverb of Order
(h) Adverb of Assertion

(a) Adverb of Manner : যে Adverb কাজ সম্পন্ন হওয়ার গতি-প্রকৃতি নির্দেশ করে তাকে Adverb of Manner বলে। যেমন— badly, boldly, bravely, cruelly, cleverly, greatly, sadly, soundly, aloud, hard, how, so, thus, well [এগুলো বেশিরভাগ ক্ষেত্রে adj.-এর সাথে ly যোগে গঠিত হয়]

  • (i) The horse can run fast.
  • (ii) Nishu writes slowly.
  • (iii) Nargis reads the book attentively.

(b) Adverb of Place : যে Adverb দিয়ে ক্রিয়া সংঘটনের স্থান নির্দেশ করা হয় তাকে Adverb of place বলে। যেমন— here, there, anywhere, everywhere, in, out, inside, outside, up, above, far, near, away, below, down, where, hither.

  • (i) Hanif comes here daily.
  • (ii) Helal will go there.
  • (iii) Jute is grown everywhere in Bangladesh.

(c) Adverb of Time : যে Adverb দ্বারা কাজ সম্পন্ন হওয়ার সময়-কাল নির্দেশ করা হয় তাকে Adverb of Time বলে। যেমন— now, then, before, ago, after, daily, early, lately, immediately, presently, recently, today, tomorrow, yesterday, soon, while, at once, already.

  • (i) Habiba goes to school late.
  • (ii) She will come soon.

(d) Adverb of Frequency/ Number : যে Adverb কোন verb-এর কাজ সম্পন্ন হওয়ার সংখ্যা নির্দেশ করে তাকে Adverb of Number বলে। যেমন— once, twice, often, seldom, frequently, again, always, rarely, never, sometimes, occasionally, ever.

  • (i) The girl went home twice.
  • (ii) He comes here often.
  • (iii) I am almost mad to meet him.
  • (iv) Never tell a lie.

(e) Adverb of Degree or Quantity : যে Adverb কোন Adjective-এর পরিমাণ বা মাত্রা নির্দেশ করে তাকে Adverb of Degree বলে। যেমন— much, more, little, a little, partly, quite, wholly, less, least, fully, half, too, so.

  • (i) Nihar is very intelligent.
  • (ii) The boy is quite foolish.
  • (iii) Hanif is almost mad.
  • (iv) My father helped me very much.

(f) Adverb of Effect or Reason or cause : যে Adverb কোন Verb সম্পন্ন হওয়ার কারণ প্রকাশ করে তাকে Adverb of Effect বলে। যেমন— hence, therefore, accordingly, consequently, so, why, likewise.

  • (i) Taher was ill so he could not attend the function.
  • (ii) Mira failed because she did not study properly.

(g) Adverb of Order : যে Adverb কোন Verb-এর কাজ সম্পন্ন হওয়ার পর্যায় বোঝায় তাকে Adverb of Order বলে। যেমন— first, second, third, secondly, thirdly, last, lastly, initially, finally.

  • (i) Salim went to the meeting last.
  • (ii) Shihab came here first.

(h) Adverb of Assertion : যে Adverb কোন Verb এর কাজ সম্পন্ন হওয়ার হ্যাঁ-বোধক বা না-বোধক অবস্থা প্রকাশ করে তাকে Adverb of Assertion বলে। যেমন— yes, not, no, never, surely, certainly, truly, really, at all, nay, not at all.

  • (i) He will certainly help you.
  • (ii) Probably it may rain today.
  • (iii) Jamal will never do it.
  • (iv) Shakespeare was certainly the greatest dramatist of the world.

2. Relative/ Conjunctive Adverb

যে Adverb Relative Pronoun-এর পরিবর্তে বসে সাধারণত দু'টি Clause-কে যুক্ত করে তাকে Relative Adverb বলে। যেমন—

  • (i) I don't know the way how I can do this.
  • (ii) Do you know the place where they live?

Relative adverb-সমূহ দুটো clause-কে যুক্ত করতে ব্যবহৃত হয়।

3. Interrogative Adverb

যে Adverb দ্বারা প্রশ্ন জিজ্ঞেস করা হয় তাকে Interrogative Adverb বলে। যেমন—

  • (i) When will you go?
  • (ii) Why did you go there?

Interrogative adverb-সমূহ Simple adverb-এর সময়, স্থান, সংখ্যা, পদ্ধতি, অবস্থা, মাত্রা, কারণ ইত্যাদি নির্দেশ করে থাকে।

Preposition in Detail

  • Pre— শব্দের অর্থ 'পূর্বে' এবং Position শব্দের অর্থ 'অবস্থান'। অর্থগত দিক থেকে Preposition হলো এমন একটি শব্দ যা কোন noun, pronoun বা noun phrase-এর পূর্বে অবস্থান করে বা বসে Sentence-এর অন্যান্য শব্দের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে থাকে।
  • যে শব্দ noun বা pronoun-এর পূর্বে বসে হচ্ছে Noun/Pronoun-এর সঙ্গে বাক্যস্থিত অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে তাকে Preposition বলে। (A preposition is a word that indicates the relationship between a noun and other words of a sentence.)

লক্ষ করো—

  • (i) There is a book on the table.
  • (ii) She is fond of Indian coffee.
  • (iii) The authoress looked after him.

বাক্য তিনটিকে বিশ্লেষণ করলে আমরা দেখব যে,

  • (i) নং sentence-এ on দুটো noun 'book' এবং 'table' এর মাঝে সম্পর্ক প্রকাশ করছে।
  • (ii) নং sentence-এ of দ্বারা adjective 'fond' ও noun 'Indian coffee' এর মাঝে সম্পর্ক প্রকাশ করছে।
  • (iii) নং sentence-এ after দ্বারা verb 'looked' ও pronoun 'him' এর মাঝে সম্পর্ক প্রকাশ করছে।

সুতরাং বাক্য তিনটিতে ব্যবহৃত word 'on, of এবং after' হচ্ছে preposition.

এছাড়াও Preposition ব্যবহৃত হতে পারে—

  • Adverb-এর পূর্বে— Go away from here.
                                            adv.
  • Gerund-এর পূর্বে— We are hopeful of getting a bumper harvest.
                                               gerund
  • Clause-এর পূর্বে— Listen to what I say.
► Preposition সম্বন্ধে বিস্তারিত জানতে Unit-07 : Gap Filling with Preposition অধ্যায় দ্রষ্টব্য।

Conjunctions in Detail

  • Conjunction এমন একটি part of speech যা দুই বা ততোধিক word, phrase, clause বা sentence-কে যুক্ত করে। (A Conjunction is a part of speech that connects two or more words, phrases, clauses or sentences.)

এবার conjunction সম্বন্ধে প্রাথমিক ধারণা পরিষ্কার করতে নিচের উদাহরণগুলো লক্ষ করো :

Sentences Conjunction যুক্ত করেছে
1. Badal is poor but (he is) honest. but দুটি Clause
2. Shejan or Shami will go. or দুটি word
3. They saw him playing football and shouting with the boys. and দুটি phrase
4. He is a lawyer and teacher and poet and singer. and চারটি word

Classification of Conjunction (Conjunction-এর প্রকারভেদ)

Conjunction সাধারণত তিন প্রকার। নিচে এদের সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হলো :

1. Coordinating Conjunction

  • যেসব conjunction দুই বা ততোধিক সমশ্রেণীর (of equal rank) শব্দ বা শব্দগুচ্ছকে যুক্ত করে তাদেরকে Coordinating conjunction বলে।
Examples :
  • He studied hard and passed the exam.
  • Study hard or you will fail in the exam.
N.B.: Coordinating Conjunction-গুলো যে clause-গুলোকে যুক্ত করে সেগুলো দ্বারা সাধারণত compound sentence গঠিত হয়।

2. Subordinating conjunction or linking word

  • যে word একটি Principal clause এবং একটি Subordinate clause-কে যুক্ত করে; তাকে Subordinating conjunction বলে। এটি time, place, cause, effect, purpose, manner, condition, comparison, apposition এবং concession-কে নির্দেশ করে। যেমন—
Examples :
  • Wait till he comes.
  • You may go wherever you like.
  • As I was ill, I was absent.
  • We eat that (= so that) we may live.
  • You will reap as you sow.
  • I will go if you come.
  • He is not so lazy as you think.
  • He gave me the word that he would help me.
  • Though (Although) he is rich, he is unhappy.
N.B.: Subordinating Conjunctions দ্বারা যুক্ত clause-গুলো সর্বদা complex sentence গঠন করে।

3. Correlative Conjunction

  • Relate মানে যুক্ত হওয়া; correlate মানে পরস্পর যুক্ত হওয়া বা সম্বন্ধযুক্ত হওয়া। কতিপয় conjunction আছে যাদের একটি word বা অংশ অপর একটি word বা অংশের সাথে মিলে একসাথে একটি যৌগিক conjunction-এ পরিণত হয় এবং একটিমাত্র conjunction হিসেবে কাজ করে। এদেরকে বলে Correlative Conjunction। এরা জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়। যেমন—
as ........ as neither ........ nor whether ........ or
so ........ as no sooner ........ than scarcely ........ when
the same ........ as the same ........ that hardly ........ before
both ........ and such ........ as
either ........ or such ........ that
Examples :
  • You are as weak as a patient. (তুমি একজন রোগীর মতই দুর্বল।)
  • He is not so tall as I. (সে আমার মত এত লম্বা নয়।)
  • It is not so easy as I thought it would be.
  • I am not so stupid as to do that.
  • I am not so big a name as you are.
  • So far as I know, he is a scholar.
  • Both Rahim and Karim went there.
  • Either Rahim or Karim has done this.
  • He bought neither this book nor that.
  • He not only ate but also drank.
  • He is so brilliant that he can get GPA 5.
  • I have so arranged things that you can come here and sign the contract and get back the same day.
  • It so happened that I could not attend the party.
  • No sooner had we reached the station than it began to rain.

Interjection in Detail

  • যে word হর্ষ, বিষাদ, বিস্ময়, ঘৃণা প্রভৃতি মনের আকস্মিক অনুভূতি (Sudden feeling) প্রকাশ করে তাকে Interjection বলে। (An Interjection is a word that expresses some sudden feelings of mind.)
  • Interjection-এর সাথে অন্য কোন word-এর অন্বয় বা সম্পর্ক থাকে না। এদের পর সর্বদা বিস্ময়সূচক চিহ্ন (!) ব্যবহৃত হয়।

নিম্নে বিভিন্ন ধরনের আবেগের জন্য বিভিন্ন ধরনের Interjection-এর ব্যবহার দেখানো হলো—

দুঃখ (grief) : Ah! Alas! Oh!
হর্ষ/ আনন্দ (joy) : Hurrah! Huzza!
তিরস্কার (rebuke) : Fie! Fie!
মনোযোগ আকর্ষণ (attention) : Hark! Hush! Husk!
অনুমোদন (approval) : Bravo! Hear! Hear!
আহ্বান (call) : .......Ho! Hello!
সন্দেহ (doubt) : Hump! Hem!
বিস্ময় (Surprise) : Ha! What! Oh! Ah!
বিরক্তি বা ঘৃণা (Contempt) : Tut! Tut!
ক্লান্তি (Weariness) : Heegh! Ho!
Interjectional phrases :
Oh dear me!
For Heaven's sake!
For shame!
Good gracious!
Good Heaven!
What a pest!
What a pity!
Fie with on you!
Hang it!
Section-02 | Use of Articles

Article & Its Classification

  • A, An এবং The শব্দ তিনটিকে Grammar-এর ভাষায় Article বলা হয়। Parts of speech হিসেবে এগুলো adjective শ্রেণীভুক্ত।
  • A, An এবং The-কে বর্তমানে determiner-ও বলা হয়।

Article-কে দুইভাগে ভাগ করা যায়। যথা—
1. Indefinite Article
2. Definite Article

1. Indefinite Article :

A এবং An দ্বারা যখন কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু তথা noun-কে নির্দেশ করা হয় তখন তাকে Indefinite Article বলে। যেমন—

  • I see a bird flying in the sky. (আকাশে একটি পাখি উড়তে দেখেছি) → 'কোন পাখি'?
  • He is an honest man. (তিনি একজন সৎ লোক।) → এই 'তিনি' কে?
  • a এবং an singular countable noun-এর পূর্বে বসে থাকে।

2. Definite Article :

'The' দ্বারা যখন কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু তথা noun-কে নির্দেশ করা হয় তখন তাকে Definite Article বলে। যেমন—

  • The man is gentle.
  • The paper of this book is costly.
  • Singular বা Plural যে কোনো countable বা uncountable noun-এর পূর্বে the বসতে পারে।

Use of Indefinite Article 'A' Or 'An'

Rules Examples
1. Consonant দিয়ে আরম্ভ হয় এমন শব্দের পূর্বে/ অনির্দিষ্টতা বুঝাতে indefinite article 'a' ব্যবহৃত হয়। (a) This is a dog.
(b) It is a picture.
2. Vowel দিয়ে শুরু তবে উচ্চারণ 'ইউ (yu)'-এর মত হলে indefinite article 'a' ব্যবহৃত হয়। (a) He is a European.
(b) This is a university.
3. 'O' এই vowel-এর উচ্চারণ যখন 'ওয়া (wa)'-র মত হয় তার পূর্বে indefinite article 'a' ব্যবহৃত হয়। (a) I saw a one-eyed man.
(b) A one day cricket match was held here.
4. সংখ্যা ও পরিমাণবাচক শব্দের পূর্বে indefinite article 'a' ব্যবহৃত হয়। (a) Hasem bought a dozen oranges.
(b) A million people protested against this system.
5. পেশা বা ব্যবসা বুঝাতে indefinite article হিসেবে 'a' ব্যবহৃত হয়। (a) She is a nurse.
(b) You are a physician.
6. What দিয়ে শুরু কোন exclamatory sentence-এর predicate কোন countable singular noun হলে what-এর পর indefinite article 'a' ব্যবহৃত হয়। (a) What a beautiful picture it is!
(b) What a clever boy he is!
7. Superlative 'most' যখন 'very' বোঝায়, তখন তার পূর্বে 'the' না হয়ে 'a' হয়। (a) He saw a most wonderful sight. (a most = a very)
(b) This is a most interesting story.
Rules Examples
8. অপরিচিত কোনো ব্যক্তির নাম বা পদবীর পূর্বে indefinite article 'a' ব্যবহৃত হয়। (a) A Kamal Basu came to see the temple.
(b) A Mr. Jenkin has come to see you.
9. "ঐ রকম একজন ব্যক্তি" এটা বোঝাতে Proper noun-এর পূর্বে indefinite article 'a/an' ব্যবহৃত হয়। (a) You are a Nazrul, I see. (one like Nazrul).
(b) He thinks he is an Alexander Pope.
10. Countable singular noun বা noun phrase-এর প্রথম অক্ষর vowel হলে এবং তার উচ্চারণ ইউ/ ওয়া না হলে তার পূর্বে indefinite article 'an' ব্যবহৃত হয়। (a) She took an apple.
(b) He carried an umbrella.
11. Abbreviation-এর প্রথম অক্ষরটি Consonant দিয়ে আরম্ভ হলেও উচ্চারণ vowel-এর মত হলে indefinite article 'an' ব্যবহৃত হয়। (a) Mr Rahim is an M.P. (এম.পি.)
(b) Habib is an L.L.B. (এল.এল.বি.)
12. Consonant 'h' দ্বারা শুরু হওয়া শব্দে 'h' যখন অনুচ্চারিত (silent) থাকে তখন সে সব শব্দের পূর্বে indefinite article 'an' ব্যবহৃত হয়। (a) He is an honest (অনেস্ট) officer.
(b) An honourable (অনারাবল) person will visit our college tomorrow.
13. কোনো বর্ণনার ক্ষেত্রে কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝাতে আমরা তার পূর্বে a, an ব্যবহার করি তারপর বর্ণনার বিষয় নির্দিষ্ট হলে তার পূর্বে the ব্যবহার করি। (a) I ate an apple yesterday.
(b) The apple was juicy and delicious.
(c) This is a kid.
(d) The kid is very cute.
14. যখন plural indefinite countable nouns ব্যবহৃত হয় তখন তার পূর্বে article ব্যবহৃত হয় না। (a) They live in big houses.
(b) They work in offices.

Use of Indefinite Article 'A'/ 'An'

Rules Examples
15. একটি বা এক বোঝাবার জন্য indefinite article a/an ব্যবহৃত হয়। (a) He bought a house at Dhanmondi.
(b) He is an idle boy.
16. যখন কোনো ব্যক্তি বা বস্তু প্রথম বলা হয়, সেই countable noun-এর পূর্বে indefinite article a/an ব্যবহৃত হয়। (a) He is eating an orange.
(b) I saw a man passing through the forest.
17. সমগ্র জাতি বা শ্রেণিকে বোঝায় এরূপ countable noun-এর পূর্বে indefinite article a/an ব্যবহৃত হয়। (a) A cow is a domestic animal.
(b) An owl is ugly to look at.
18. Few, little, great many ইত্যাদি word বা phrase-এর পূর্বে indefinite article a/an ব্যবহৃত হয়। (a) A few years ago I went to meet her but she insulted me.
(b) There is a little milk in the pot.
19. যেখানে ব্যক্তি বা বস্তুটি খুব পরিচিত নয় এমন noun-এর আগে case in apposition-এর ক্ষেত্রে indefinite article a/an ব্যবহৃত হয়। (a) This novel is written by Tahmina Anam, a Bengali novelist.
(b) This is a girls' school at Maijdee, a town in the district of Noakhali.
20. Such, quite, many, rather ইত্যাদি word-এর পর indefinite article a/an ব্যবহৃত হয়। (a) She spent such a busy night.
(b) There are quite a lot of books on the table.
(c) Many a ship was wrecked.
(d) Ripa is rather a fool.
21. মূল্য/দাম, গতি, অনুপাত ইত্যাদি বোঝাতে indefinite article a/an ব্যবহৃত হয়। (a) Rice sells taka 50 a kilo.
(b) He takes tea four times a day.
(c) He runs ten miles an hour.

Use of Definite Article 'The'

Rules Examples
22. নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তু বুঝাতে definite article হিসেবে 'the' ব্যবহৃত হয়। (a) The man standing in front of you is a dacoit.
(b) The water of this pond is dirty.
23. সমগ্র শ্রেণী বা জাতিকে বুঝালে singular common noun-এর পূর্বে definite article হিসেবে 'the' ব্যবহার করা হয়। (a) The cow is a domestic animal.
(b) The English are brave.
24. নদী, পর্বতমালা, সাগর, উপসাগর, মরুভূমি, দ্বীপপুঞ্জ ইত্যাদির নামের পূর্বে definite article হিসেবে 'the' ব্যবহৃত হয়। (a) The Padma is a large river.
(b) We crossed the Atlantic Ocean.
(c) This is the Bay of Bengal.
(d) The Himalayas are covered with ice.
(e) The Sahara is a desert.
(f) The Andamans are a group of islands.
25. বিখ্যাত অট্টালিকা, রাজনৈতিক দল এবং সম্প্রদায়ের নামের পূর্বে definite article 'the' ব্যবহৃত হয়। (a) The Empire State Building is in London.
(b) The Congress is a political party.
(c) India is populated with the Hindus.
26. কোন জাতির নামের পূর্বে definite article 'the' ব্যবহৃত হয়। (a) The English are brave.
(b) The Bangladeshis are hospitable.
27. বিখ্যাত গ্রন্থ এবং সংবাদপত্রের নামের পূর্বে definite article 'the' ব্যবহৃত হয়। (a) She recites the holy Quran.
(b) The Observer is a daily newspaper.
28. জাহাজ, উড়োজাহাজ, ট্রেন ইত্যাদির নামের পূর্বে definite article 'the' ব্যবহৃত হয়। (a) The Titanic sank for ever.
(b) The Boeing-747 arrived at Shahjalal International Airport.
(c) The Upakul Express reached Noakhali.
29. ক্রমিক সংখ্যা এবং মাসের তারিখের পূর্বে definite article 'the' ব্যবহৃত হয়। (a) She secured the first position in this examination.
(b) He was born on the 26th December, 1974.
30. গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার পূর্বে definite article 'the' ব্যবহৃত হয়। (a) She witnessed the Second World War.
(b) The French Revolution changed the appearance of France.
31. Adjective দ্বারা সমাজের কোন বিশেষ শ্রেণী বা গোষ্ঠী নির্দেশিত হলে তার পূর্বে definite article 'the' ব্যবহৃত হয়। (a) The poor are hated by the rich.
(b) The brave come out successful.
32. Proper Noun দিয়ে তুলনা বুঝালে তার পূর্বে definite article 'the' ব্যবহৃত হয়। (a) Narayangonj is the Dundee of Bangladesh.
(b) Nazrul is the Byron of Bangladesh.
33. কোন বর্ণনামূলক ভৌগোলিক অর্থ থাকলে তার নামের পূর্বে definite article 'the' ব্যবহৃত হয়। (a) The Punjab is supposed to be enriched with agricultural goods.
(b) The Deccan is situated in the south India.
34. Superlative degree-এর পূর্বে definite article 'the' ব্যবহৃত হয়। (a) It is the cheapest dish on the menu.
(b) He is the bravest man in our locality.
35. নির্দিষ্টভাবে বুঝালে material কিংবা abstract noun-এর পূর্বে definite article 'the' ব্যবহৃত হয়। (a) The kindness of Mohsin is known to all.
(b) The gold of this ring is pure.
36. Comparative degree-এর অর্থ যত ... তত এমন বুঝালে তার পূর্বে definite article 'the' ব্যবহৃত হয়। (a) The more you read, the more you learn.
(b) The sooner, the better.
37. কোন Noun-কে বিশেষ গুরুত্ব দিতে definite article হিসেবে 'the' ব্যবহৃত হয়। (a) He is the singer of the nation.
(b) She is the messenger of the day.
38. দিকের পূর্বে definite article 'the' ব্যবহৃত হয়। (a) Warmer weather is coming from the south.
(b) The sun rises in the east.
39. Noun-কে শনাক্ত করতে a, an, the ব্যতীত যেসব determiner ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে—
Note: আমরা যখন এসব determiner ব্যবহার করি তখন a, an, the ব্যবহার করি না।
my, your, his, her, its, our, Rupom's, Ruksana's, their, this, that, these, those, any, some, most, both, all, many, much, no, other, enough, several, one, two, seven, few, which, what ইত্যাদি।

Omission of Articles (যেসব ক্ষেত্রে Articles ব্যবহৃত হয় না)

Rules Examples
40. Uncountable Noun-এর পূর্বে সাধারণত article ব্যবহৃত হয় না। এছাড়া noun ব্যতিত অন্যান্য parts of speech নির্দেশ করতে article বসে না। মনে রাখতে হবে যে, একটি noun কে নির্দেশ করতে একাধিক article ব্যবহার করা যায় না। (a) I am fond of × tea.
(b) She likes × milk.
41. Proper Noun-এর পূর্বে সাধারণত article ব্যবহৃত হয় না। (a) × Bangladesh is rich in natural gas.
(b) She lives in × Dhaka.
42. Material Noun-এর পূর্বে সাধারণত article ব্যবহৃত হয় না। (a) × Iron is a useful metal.
(b) × Gold is a precious metal.
43. Abstract Noun কিংবা adjective-এর পূর্বে সাধারণত article ব্যবহৃত হয় না। মনে রাখতে হবে, adjective-এর পূর্বে article 'The' বসলে তা জাতিবাচক বিশেষ্যে পরিণত হয় বলে কিছু কিছু ক্ষেত্রে তা context অনুযায়ী বসানো হয়। (a) × Honesty is the best policy.
(b) × Forgiveness is a great virtue.
44. উদ্যান, ভবন, সড়ক, মসজিদ, বিদ্যালয়, মহাবিদ্যালয়, হাসপাতাল, মোড়, বাজারের নামের ক্ষেত্রে সাধারণত article বসে না।
কিন্তু এ সকল প্রতিষ্ঠান যে উদ্দেশ্যে নির্মিত, সে উদ্দেশ্য ছাড়া অন্য কোন কাজে সেসব স্থানে গেলে তখন তাদের নামের পূর্বে 'the' বসে।
(a) He goes to × college everyday.
(b) They went to × university.
(c) We went to × children's park.
(d) She reached × Kaptan Bazar.
(a) I went to the university to meet my friend.
(b) Rakib went to the hospital to see a patient.
45. Plural Noun সাধারণ অর্থে ব্যবহৃত হলে article ব্যবহৃত হয় না। (a) × Tigers are ferocious animals.
(b) × Cows are gentle animals.
46. সাধারণ অর্থে meal যেমন lunch, dinner ইত্যাদির পূর্বে article ব্যবহৃত হয় না। (a) She may invite you to × dinner.
(b) I shall invite you to × lunch.
47. সাধারণত মানবজাতি অর্থে মানুষ, নারী এবং বাবা মা, চাচা, চাচী, শিশু, মামা মামী ইত্যাদির পূর্বে article ব্যবহৃত হয় না। (a) × Man is mortal.
(b) × Woman is quarrelsome.
(c) × Children are fond of sweets.
48. ভাষার নামের পূর্বে article ব্যবহৃত হয় না। (a) He speaks × French.
(b) She is expert in × English.
49. কিছু রোগ, কলা, বিজ্ঞান ইত্যাদি বিষয়ের নামের পূর্বে article ব্যবহৃত হয় না। (a) × Cancer is a fatal disease.
(b) She is taking up Honours degree in × Chemistry.
50. খেলার নামের আগে article ব্যবহৃত হয় না। (a) She can play × football.
(b) You can't play × cricket.
51. দিন ও মাসের নামের আগে article ব্যবহৃত হয় না। (a) × January is the first month of the year.
(b) × Friday is a Government holiday.
52. উৎসবের নামের আগে article ব্যবহৃত হয় না। (a) × Eid-ul-Fitr is the biggest religious festival of the Muslims.
(b) × Christmas is the religious festival of the Christians.
53. সাধারণত Idiomatic phrase-এর আগে article ব্যবহৃত হয় না। (a) They live × from hand to mouth.
(b) She left the place × bag and baggage.
(c) They began to work × at once.
54. Adjective word দিয়ে শেষ হওয়া clause বা Sentence-এ উক্ত adjective এর পূর্বে article ব্যবহৃত হয় না। (a) I am × innocent.
(b) He is × honest.
55. Society, nature, space, night ইত্যাদির পূর্বে সাধারণত Article বসে না। (a) We live in society.
56. কতগুলো সুনির্দিষ্ট অভিব্যক্তি (fixed expression) রয়েছে যেগুলোর মধ্যে বিদ্যমান article-টি অবিকৃত অবস্থায় ব্যবহৃত হয়ে থাকে। The same, in the morning, one of the, each of the, As a result, most of the, to the point, by/at the side. A number of, a little, the little, the few, a few, the number of, such a, on the contrary, A many ইত্যাদি।
57. কর্মক্ষেত্রে বা পেশা বোঝাতে Radio, television, cinema, theatre ইত্যাদির পূর্বে Article বসে না কিন্তু বিনোদনমাধ্যম বা যন্ত্র বোঝাতে Radio, theatre ও cinema-এর পূর্বে the বসলেও television-এর পূর্বে 'the' বসে না। (a) He worked both in radio and television.
(b) I always listen to the radio while driving but hardly watch television.

Post a Comment

0 Comments