টিভিতে একটি জরুরি ঘটনার উপর খবর প্রচারিত হচ্ছিল। এমন সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে রিফাত সাথে সাথে তার ল্যাপটপে ইন্টারনেট সংযোগ প্রদান করে ঘটনাটির লাইভ ভিডিও দেখতে লাগল।
ব্যাখ্যা: ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হওয়াকে ভিডিও স্ট্রিমিং বলে। বিদ্যুৎ চলে গেলে রিফাতের ইন্টারনেট সংযোগের মাধ্যমে ঘটনাটি লাইভ ভিডিও দেখা ভিডিও স্ট্রিমিং এর অন্তর্ভুক্ত। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
ii. এতে লিখিত তথ্যের পরিমাণ বেশি
iii. এতে অ্যানিমেশন যোগ করা যায়
ব্যাখ্যা: রিফাত যে ডিজিটাল কনটেন্ট ব্যবহার করেছে তা হচ্ছে ভিডিও কনটেন্ট। ভিডিও কনটেন্ট মোবাইল ফোনে ব্যবহার উপযোগী এবং এসব ভিডিও কনটেন্টে অ্যানিমেশনও যোগ করা যায়। উল্লেখ্য, সব ধরনের লিখিত তথ্য টেক্সট ধারার কনটেন্ট। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ) i ও iii।
বর্তমানে ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হয়ে থাকে। একে বলা হয় ভিডিও স্ট্রিমিং।
ব্যাখ্যা: ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও ও অ্যানিমেশন সরাসরি প্রচারিত হওয়াকে ভিডিও স্ট্রিমিং বলে। এটি ভিডিও ও অ্যানিমেশন কনটেন্টের আওতাভুক্ত। বর্তমানে মোবাইল ফোনে ভিডিও ব্যবস্থা থাকায় ভিডিও কনটেন্টের পরিমাণ বাড়ছে। ইউটিউবসহ বিভিন্ন ভিডিও শেয়ারিং সাইটের কারণে ইন্টারনেটে ভিডিও কনটেন্টের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।
ii. ভিডিও শেয়ারিং সাইট
iii. ব্লগ পোস্ট
Note: পূর্বের প্রশ্নের ব্যাখ্যা দেখো।
সিনহার ভাই বিদেশ থেকে তার জন্য একটি কম্পিউটার আনে এবং কীভাবে কম্পিউটারের মাধ্যমে দেশি-বিদেশি লাইব্রেরির বই পড়া যায় তা শিখিয়ে দেন।
ii. সংরক্ষণের জন্য কোনো কক্ষের প্রয়োজন হয় না
iii. সহজে স্থানান্তর করা যায়
ব্যাখ্যা: কম্পিউটারের মাধ্যমে ঘরে বসেই দেশি-বিদেশি লাইব্রেরির ই-বুক পড়া যায়। ই-বুকের সুবিধাসমূহ:
• এটি সংরক্ষণের জন্য কোনো লাইব্রেরি বা কক্ষের প্রয়োজন হয় না। কম্পিউটার বা রিডিং ডিভাইসে সহজে সংরক্ষণ করা যায়।
• সহজে স্থানান্তরযোগ্য বলে যেকোনো সময় ও যেকোনো স্থানে পড়া যায়।
• এতে তথ্য অনুসন্ধান সহজতর।
• এটি সহজে বিতরণ ও বিক্রয়যোগ্য ইত্যাদি।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ) i, ii ও iii।
আকসা ইন্টারনেট থেকে একটি বই তার ট্যাবলেট কম্পিউটারে ডাউনলোড করেছে। যখন সে পড়তে চেষ্টা করে তখন তাকে দেখায় যে- তার ডিভাইসটি বইটি পড়ার জন্য উপযুক্ত নয়। এই ধরনের বই পড়ার জন্য বিশেষ ডিভাইসের লাগবে।
ব্যাখ্যা: আকসা তার ট্যাবলেট কম্পিউটারে ই-পাব ধরনের বই ইন্টারনেট থেকে ডাউনলোড করেছে। কারণ ই-পাব ফরম্যাটের বই পড়ার জন্য বিশেষ ডিভাইস প্রয়োজন হয়। E-PUB (Electronic Publication) হলো মুদ্রিত বইয়ের চেয়ে কিছুটা বাড়তি সুবিধাসহ ই-বুক। এতে নিজের লেখা নোট, শব্দের অর্থ জানা ইত্যাদি সুবিধা থাকে। এদের কোনো কোনোটি কেবল বিশেষ ডিভাইসে পড়া যায়। যেমন- কিন্ডল বা আইবুক রিডার পড়ার উপযোগী বই। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
Note: পূর্বের প্রশ্নের ব্যাখ্যা দেখো।
সম্প্রতি বন্যায় আরিয়ানার বইখাতা সব নষ্ট হয়ে গেলে তার মা উদ্বিগ্ন হওয়ায় আরিয়ানা তার মাকে বলে, সমস্যা নেই আমি ইন্টারনেট থেকে পাঠ্যবই ডাউনলোড করে নেবো এবং মাল্টিমিডিয়া সমৃদ্ধ অন্যান্য বই পড়বো।
ব্যাখ্যা: বন্যায় আরিয়ানার বইখাতা নষ্ট হয়ে যাওয়ায় সে ইন্টারনেট থেকে পাঠ্যবই ডাউনলোড করতে চায়। ইন্টারনেট থেকে বই ডাউনলোড করার সবচেয়ে সুবিধাজনক ও প্রচলিত ফরম্যাট হলো পিডিএফ (PDF) বা পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট (Portable Document Format) কারণ-পিডিএফ ফরম্যাটের বই সহজে সংরক্ষণ, স্থানান্তর ও তথ্য অনুসন্ধান করা যায়। এছাড়া পিডিএফ ফরম্যাটের বই ডিজিটাল বা ইলেকট্রনিক রূপে হওয়ায় সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ, আরিয়ানার বই ডাউনলোড করার ক্ষেত্রে পিডিএফ ফরম্যাটের বই বেছে নেওয়া উত্তম।
উল্লেখ্য,
• এইচটিএমএল ফরম্যাটের বই শুধু অনলাইনে পড়া যায়, ডাউনলোড করা যায় না।
• ই-বুক রিডার হলো একটি অ্যাপ, যেটির মাধ্যমে ই-বুক পড়া যায়। এটি নিজে কোনো বইয়ের ফরম্যাট নয়।
• অ্যামাজন হলো যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি ইলেকট্রনিক বাণিজ্য কোম্পানি। অ্যামাজন ডট কম থেকে বই কেনা বা পড়া যায়, তবে এটি কোনো বইয়ের ফরম্যাট নয়।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
ii. আইবুক কেবল আইপ্যাড
iii. স্মার্ট ই-বুক
ব্যাখ্যা: আরিয়ানা মাল্টিমিডিয়া সমৃদ্ধ বই অর্থাৎ স্মার্ট ই-বুক পড়ার কথা বলেছে। কারণ, স্মার্ট ই-বুক (Smart e-book) হলো এমন ই-বুক যেগুলো লিখিত অংশ ছাড়াও অডিও, ভিডিও, অ্যানিমেশন, কুইজ ও ত্রিমাত্রিক ছবি (3D image) বা এক কথায় বলা যায় মাল্টিমিডিয়াতে সমৃদ্ধ। এগুলোতে কুইজসহ কুইজের উত্তর থাকে। উত্তর সঠিক হয়েছে কিনা সেটিও স্মার্ট ই-বুক থেকেই জানা যায়। অনেক ক্ষেত্রে এর উৎপাদনকারী বা নির্মাতা এ সকল ই-বুক এমন ফরম্যাটে তৈরি করেন যা কেবল নির্দিষ্ট হার্ডওয়্যারে চলে। যেমন- ওপেন কম্পিউটার্সের তৈরি আইবুক কেবল আইপ্যাড বা ম্যাক কম্পিউটারে ভালোভাবে পড়া যায়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ) i, ii ও iii।
অডিও ভিডিও অ্যানিমেশন যুক্ত একধরনের ই-বুক রয়েছে, যা কেবল নির্দিষ্ট হার্ডওয়্যারে পড়া যায়।
ব্যাখ্যা: উদ্দীপকের ই-বুকটি স্মার্ট ই-বুক (Smart E-book)। কারণ, শুধুমাত্র স্মার্ট ই-বুক গুলোতেই অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি যুক্ত থাকে এবং যা কেবল নির্দিষ্ট হার্ডওয়্যারে পড়া যায়। স্মার্ট ই-বুক গুলোতে কুইজসহ কুইজের উত্তর থাকে। উত্তর সঠিক হয়েছে কিনা তাও এই ই-বুক থেকেই জানা যায়। এতে ত্রিমাত্রিক ছবিও যুক্ত থাকে। অর্থাৎ, দ্বিমাত্রিক টেক্সটের পাশাপাশি ত্রিমাত্রিক ছবি এই ই-বুকে দেখা যায়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
সাজিদ সবসময় ই-বুক রিডার ব্যবহার করে বই পড়ে। তার পাঠ্যবইয়ের বাইরেও সে অন্য বই ই-বুক রিডার ব্যবহার করে পড়ে। বর্তমানে সে যে ধরনের ই-বুক পড়ছে তার নাম হলো স্মার্ট বা চৌকস ই-বুক।
ব্যাখ্যা: স্মার্ট ই-বুক গুলোতে অডিও, ভিডিও এবং অ্যানিমেশন সংযুক্ত থাকে। এগুলোর কনটেন্ট মাল্টিমিডিয়া সমৃদ্ধ। এগুলোতে কুইজসহ কুইজের উত্তর থাকে এবং উত্তর সঠিক হয়েছে কিনা তাও ই-বুক থেকেই জানা যায়। এতে ত্রিমাত্রিক ছবিও যুক্ত থাকে। অর্থাৎ, দ্বিমাত্রিক টেক্সটের পাশাপাশি ত্রিমাত্রিক ছবি এই ই-বুকে দেখা যায়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
ii. ভিডিও
iii. কুইজ
Note: পূর্বের প্রশ্নের ব্যাখ্যা দেখো।
মিতার সহপাঠী একজন দৃষ্টি প্রতিবন্ধী। মিতা ১ জানুয়ারি পাঠ্যবই হাতে পেয়েছে। সে পড়াশুনার কাজে “ওপেন কম্পিউটার্সের” তৈরি কোনো যন্ত্র ব্যবহার করে না।
ব্যাখ্যা: মিতা তার পড়াশুনার কাজে “ওপেন কম্পিউটার্সের” তৈরি কোনো যন্ত্র ব্যবহার করে না এবং সে শুধু পাঠ্যবই ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। সুতরাং, মিতার বইয়ে শুধু টেক্সট ও ছবি অন্তর্ভুক্ত। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।
ব্যাখ্যা: মিতার সহপাঠীর বইটি হলো আইবুক। মিতার সহপাঠী দৃষ্টি প্রতিবন্ধী ফলে তার বইটিকে অডিও বৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে। আইবুক ওপেন কম্পিউটার্সের তৈরি স্মার্ট ই-বুক হওয়ায় আইবুক অডিও বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে যা মিতার সহপাঠীর পড়াশোনার জন্য উপযোগী। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
কামাল নবম শ্রেণির ছাত্র। সে বই পড়ে বিভিন্ন প্রকার ই-বুক সমন্ধে জেনেছে। সে জানে স্মার্ট ই-বুক সবার উপরে।
ব্যাখ্যা: কামাল পিডিএফ ফরম্যাটটিতে মুদ্রিত বইয়ের অনুরূপ পেতে পারে। কারণ পিডিএফ হলো মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি যাতে সম্পূর্ণ বই একসঙ্গে অথবা অধ্যায় হিসেবে পাওয়া যায়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
ii. ভিডিও
iii. অ্যানিমেশন
ব্যাখ্যা: চৌকস বা স্মার্ট ই-বুক গুলোতে অডিও, ভিডিও এবং অ্যানিমেশন সংযুক্ত থাকে। এগুলোর কনটেন্ট মাল্টিমিডিয়া সমৃদ্ধ। এগুলোতে কুইজসহ কুইজের উত্তর থাকে এবং উত্তর সঠিক হয়েছে কিনা তাও ই-বুক থেকেই জানা যায়। এতে ত্রিমাত্রিক ছবিও যুক্ত থাকে। অর্থাৎ, দ্বিমাত্রিক টেক্সটের পাশাপাশি ত্রিমাত্রিক ছবি এই ই-বুকে দেখা যায়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।
এক ধরনের ই-বুক রয়েছে যেসব ই-বুক মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি নয়। এতে বাড়তি সুবিধা হিসেবে নিজের নোট লেখা, শব্দের অর্থ জানা ইত্যাদি কাজ করা যায়।
ব্যাখ্যা: উদ্দীপকে উল্লেখিত ই-বুকটি ই-পাব ফরম্যাটে প্রকাশিত হয়। ই-পাব হচ্ছে মুদ্রিত বই এর চেয়ে কিছুটা বাড়তি সুবিধাসহ ই-বুক। যাতে বই এর কনটেন্ট ছাড়াও পাঠকের নিজের নোট লেখা, শব্দের অর্থ জানা ইত্যাদি সুবিধা থাকে। এ ধরনের ই-বুকের কোনো কোনোটি কেবল বিশেষ ডিভাইসে পড়া যায়। যেমন: কিন্ডল বা আইবুক রিডারে পড়ার উপযোগী ই-বুক। উল্লেখ্য, পিডিএফ রিডার সাধারণত পিডিএফ ফাইল পড়ার জন্য ব্যবহৃত হয়, ই-পাব ফরম্যাট সরাসরি সাপোর্ট করে না। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।
ii. কিন্ডল রিডার
iii. পিডিএফ রিডার
Note: পূর্বের প্রশ্নের ব্যাখ্যা দেখো।
মাহিন ইন্টারনেট থেকে তার ট্যাবলেট কম্পিউটারে একটি বই ডাউনলোড করল। কিন্তু বইটি যখন সে পড়তে চাইল তখন তাকে দেখানো হলো যে তার ডিভাইস বইটি পড়ার জন্য উপযুক্ত নয়। এই ধরনের বই পড়ার জন্য নির্দিষ্ট ডিভাইস লাগবে।
ব্যাখ্যা: মাহিন সম্ভবত ই-পাব ফরম্যাটের বই ডাউনলোড করেছিল। ই-পাব হচ্ছে মুদ্রিত বই এর চেয়ে কিছুটা বাড়তি সুবিধাসহ ই-বুক। যাতে বই এর কনটেন্ট ছাড়াও পাঠকের নিজের নোট লেখা, শব্দের অর্থ জানা ইত্যাদি সুবিধা থাকে। এ ধরনের ই-বুকের কোনো কোনোটি কেবল বিশেষ ডিভাইসে পড়া যায়। যেমন: কিন্ডল বা আইবুক রিডারে পড়ার উপযোগী ই-বুক। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
Note: পূর্বের প্রশ্নের ব্যাখ্যা দেখো।
ii. ভিডিও সংযুক্ত থাকে
iii. শব্দের অর্থ জানার সুবিধা থাকে
Note: পূর্বের ১৮৬নং প্রশ্নের ব্যাখ্যা দেখো।
এনাম সাহেব একজন দৃষ্টি প্রতিবন্ধী। তিনি তার বন্ধু আতিক এর নিকট একটি গল্পের বই চাইলে আতিক তাকে মূল বইয়ের পরিবর্তে দৃষ্টি প্রতিবন্ধী সহায়ক বই তার নিকট প্রেরণ করলেন।
ব্যাখ্যা: দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সহায়ক বইয়ে কণ্ঠ দেওয়া হয়, যা অডিও সংযোজনের উদাহরণ। আর একমাত্র স্মার্ট ই-বুকে অডিও, ভিডিও বা অ্যানিমেশন সংযোজন করা যায়। তাই বলা যায় আতিক যে বইটি এনাম সাহেবের নিকট প্রেরণ করলো তা স্মার্ট ই-বুক। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
ii. ভিডিও
iii. অ্যানিমেশন
Note: পূর্বের প্রশ্নের ব্যাখ্যা দেখো।
শাহিন অনলাইনে পড়াশুনা করেন। বেশিরভাগ সময় তার ইন্টারনেট সংযোগ দুর্বল থাকে। এর ফলে ভিডিওগুলো কেটে কেটে আসে।
ব্যাখ্যা: নেটওয়ার্ক বা ইন্টারনেটের মাধ্যমে ডেটা বা তথ্য আদান প্রদানের হারকে ব্যান্ডউইথ বলা হয়। ব্যান্ডউইথ বেশি হলে তথ্য আদান-প্রদান দ্রুত হয় আর ব্যান্ডউইথ দুর্বল হলে তথ্য আদান-প্রদান ধীর গতির হয়। তাই শাহিনের অনলাইনে পড়াশুনা করার সময় ভিডিওগুলো কেটে কেটে আসার কারণ তার ইন্টারনেটের ব্যান্ডউইথ দুর্বল। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।
রেজা ও সীমার বাবা তাদের জন্য একটি ট্যাবলেট পিসি কিনে দিলেন। রেজা নবম শ্রেণিতে ও সীমা দ্বাদশ শ্রেণিতে পড়ে।
ব্যাখ্যা: রেজা ও সীমা উভয়েই শিক্ষার্থী। শিক্ষার্থী হিসেবে ট্যাবলেট পিসির সর্বোত্তম ব্যবহার সম্ভব লেখাপড়ার মাধ্যমেই। কারণ শিক্ষার সুবিধার জন্যই ল্যাপটপ ও স্মার্টফোন এর মাঝামাঝি যন্ত্র হিসেবে ট্যাবলেট তৈরি হয়েছে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।
ii. কম খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে হবে
iii. ইংরেজি ভাষার দক্ষতা বাড়াতে হবে
ব্যাখ্যা: একটি ট্যাবলেট পিসির সর্বোচ্চ ব্যবহারের জন্য প্রয়োজন কম খরচে বেশি ব্যান্ডউইথ (Bandwidth) তথা দ্রুত গতির ইন্টারনেট। সেই সাথে ট্যাবলেট পিসি ও ইন্টারনেটের অধিকাংশ বিষয়বস্তু যেহেতু ইংরেজি ভাষায় চালিত তাই রেজা ও সীমার ইংরেজি ভাষায় দক্ষতাও বাড়াতে হবে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ) i, ii ও iii।
মলি ও মনিকার কাকা তাদের জন্য একটি ট্যাবলেট পিসি কিনে দিলেন। মলি নবম শ্রেণিতে ও মনিকা দ্বাদশ শ্রেণিতে পড়ে।
ব্যাখ্যা: মলি ও মনিকা উভয়েই শিক্ষার্থী। শিক্ষার্থী হিসেবে ট্যাবলেট পিসির সর্বোত্তম ব্যবহার সম্ভব লেখাপড়ার মাধ্যমেই। কারণ শিক্ষার সুবিধার জন্যই ল্যাপটপ ও স্মার্টফোন এর মাঝামাঝি যন্ত্র হিসেবে ট্যাবলেট তৈরি হয়েছে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।
ii. ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে হবে
iii. দ্রুত গতির ইন্টারনেট সংযোগ দিতে হবে
ব্যাখ্যা: একটি ট্যাবলেট পিসির সর্বোচ্চ ব্যবহারের জন্য প্রয়োজন কম খরচে বেশি ব্যান্ডউইথ (Bandwidth) তথা দ্রুত গতির ইন্টারনেট। সেই সাথে ট্যাবলেট পিসি ও ইন্টারনেটের অধিকাংশ বিষয়বস্তু যেহেতু ইংরেজি ভাষায় চালিত তাই মলি ও মনিকার ইংরেজি ভাষায় দক্ষতাও বাড়াতে হবে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ) i, ii ও iii।
ফটিক তার বাবার কাছে লেখাপড়ার কাজে খুব সহজে ব্যবহার করা যায় এবং ইন্টারনেট সংযোগ দেওয়া যায় এমন একটা প্রযুক্তি পণ্য দাবি করল। ফটিকের বাবা স্কুলের আইসিটি শিক্ষকের কাছে পরামর্শ চাইলে শিক্ষক এমন একটি সম্ভাবনাময় ডিভাইসের কথা বলেন, যে ডিভাইসকে মাথায় রেখে শিক্ষার কাজে ব্যবহারের জন্য বিভিন্ন অ্যাপস তৈরি শুরু হয়েছে।
ব্যাখ্যা: শিক্ষক যেই সম্ভাবনাময় ডিভাইসটির কথা বলেছেন সেটা হচ্ছে ট্যাবলেট। শিক্ষার ক্ষেত্রে খুব সহজেই ব্যবহার উপযোগী হিসেবে কম্পিউটার ও স্মার্টফোনের মাঝামাঝি ট্যাবলেট নামে এই স্মার্ট ডিভাইসটির উদ্ভব হয়েছে। কম্পিউটার ও স্মার্টফোনের মত এটি একটি ইন্টারনেট ব্যবহার উপযোগী যন্ত্র। এতে সহজে শিক্ষার উপকরণ হিসেবে ই-বুক সংরক্ষণ করে রাখা যায়। বর্তমানে অনেক কোম্পানি শিক্ষার কাজে এই ট্যাবলেট ব্যবহারের উপযোগী অ্যাপ্লিকেশন তৈরি শুরু করেছে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
ii. ইন্টারনেট সংযোগ প্রদান করা যায়
iii. সহজে ই-বুক সংরক্ষণ করে রাখা যায়
Note: পূর্বের প্রশ্নের ব্যাখ্যা দেখো।
ইদানীং মোবাইল ফোনে নতুন নতুন অ্যাপস ও ইন্টারনেটের সুযোগ-সুবিধা এসেছে। ফলে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা এই প্রযুক্তি ব্যবহার করে তাদের তথভাণ্ডার বৃদ্ধি করতে পারে।
ব্যাখ্যা: উদ্দীপকে উল্লেখিত বিভিন্ন অ্যাপস ও ইন্টারনেট সুবিধাসহ প্রাপ্ত মোবাইল ফোনগুলোকে স্মার্টফোন হিসেবে অভিহিত করা হয়। স্মার্টফোনে নতুন নতুন অ্যাপস ও ইন্টারনেট সুবিধা থাকায় বিভিন্ন তথ্য পাওয়া যায় এবং তা শিক্ষার কাজে ব্যবহার করা যায়। তবে এর স্ক্রিন ছোটো হওয়ায় শিক্ষার জন্যে এটি ব্যবহার করা একটু কঠিন। এজন্য শিক্ষায় সহজে ব্যবহার উপযোগী হিসেবে ল্যাপটপ ও স্মার্টফোনের মাঝামাঝি ডিভাইস ট্যাবলেট অধিক জনপ্রিয়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।
ii. সাধারণ তথ্য দেখা যায়
iii. শিক্ষার কাজে ব্যবহার করা যায়
Note: পূর্বের প্রশ্নের ব্যাখ্যা দেখো।
আব্দুর রহমান সাহেব বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন। কিন্তু তিনি লন্ডনে না গিয়ে বাংলাদেশ থেকেই নিয়মিত ক্লাস করেন।
ব্যাখ্যা: পাঠদানের ক্ষেত্রে সিডিরম, ইন্টারনেট, কম্পিউটার, ব্যক্তিগত নেটওয়ার্ক, টেলিভিশন ইত্যাদি নানা রকম মাধ্যম ব্যবহারের পদ্ধতিকে ই-লার্নিং বলে। আব্দুর রহমান সাহেব লন্ডনে না গিয়ে বাংলাদেশ থেকেই ই-লার্নিং পদ্ধতিকে কাজে লাগিয়ে নিয়মিত ক্লাস করতে পারেন। এ ক্ষেত্রে সহজতম প্রযুক্তিটি হচ্ছে ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।
একজন শিক্ষক তাঁর শিক্ষার্থীদের পথ প্রদর্শক। তিনি তাঁর শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা প্রদান করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করেন। এক্ষেত্রে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ও সহায়তা নিয়ে থাকেন।
ii. প্রজেক্টর
iii. কম্পিউটার
ব্যাখ্যা: শ্রেণিকক্ষে পাঠদানের ক্ষেত্রে শিক্ষক ইচ্ছে করলে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে কোনো বিষয়কে দৃশ্যমানভাবে উপস্থাপন করতে পারেন। এজন্য তিনি কম্পিউটার, স্পিকার বা প্রজেক্টরের মত বিভিন্ন আইসিটি যন্ত্র ব্যবহার করতে পারেন। ফলে শিক্ষার ক্ষেত্রে ভালো ইন্টারনেট সংযোগ এবং ইন্টারনেটে প্রাপ্ত শিক্ষণীয় কনটেন্ট দ্বারা শিক্ষক ও শিক্ষার্থী উভয়েই অধিক উপকৃত হতে পারেন। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ) i, ii ও iii।
Note: পূর্বের প্রশ্নের ব্যাখ্যা দেখো।
কাকন কলেজে ভর্তির আবেদনের জন্য একটি সাইবার ক্যাফেতে গিয়ে একটি ইলেকট্রনিক ফরম পূরণ করে। সেখানে বসেই সে তার মোবাইলে পূরণকৃত ফরমের আলোকে নির্দেশনামূলক একটি বার্তা পায়।
ব্যাখ্যা: কাকন ওয়েবসাইটের মাধ্যমে কলেজের ভর্তি ফরম পূরণ করেছে। বর্তমানে ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির এ যুগ সবচেয়ে স্বল্প খরচে ও কম সময়ে তথ্য প্রকাশ, তথ্য ডাউনলোড, তথ্য জমা ইত্যাদি কাজগুলো সম্পন্ন করার সহজ মাধ্যম হলো ওয়েবসাইট। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
ব্যাখ্যা: চিত্রটিতে ? চিহ্নিত ব্রাউজারের রিকোয়েস্টকৃত প্রোটোকলটি HTTP বা Hypertext Transfer Protocol। কোনো ওয়েবসাইট ব্রাউজিংয়ের সময় ওয়েব ব্রাউজার ব্যবহারকারীর ইনপুট নিয়ে ওয়েবসাইটির সার্ভারের কাছে যে ডেটা পাঠায় তাকে বলা হয় রিকোয়েস্ট। ব্রাউজার ওয়েব সার্ভারের কাছে এই রিকোয়েস্টটি HTTP প্রোটোকল ব্যবহার করে পাঠায়। পরবর্তীতে সার্ভার থেকে ব্রাউজারে যেই রেসপন্স পাঠানো হয় সেটিও HTTP প্রোটোকলের মাধ্যমেই পাঠানো হয়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
ii. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব
iii. ওয়েব সার্ভার
ব্যাখ্যা: যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা ওয়েব পেইজ (Web page) বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web - WWW) প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে। পৃথিবীর বিভিন্ন দেশের ওয়েব সার্ভারে রাখা পরস্পরের সংযোগযোগ্য ওয়েব পেইজ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পরিদর্শন করাকে ওয়েব ব্রাউজিং বলে। ওয়েব ব্রাউজারের মাধ্যমে ব্রাউজিং করে বিভিন্ন তথ্য ব্যবহারকারীর কম্পিউটারে নিয়ে আসা যায়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক) i ও ii।
সায়মা ইন্টারনেট ব্যবহার করার উদ্দেশ্যে তার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ নেয়। তারপর সে 'মজিলা ফায়ারফক্স' ইনস্টল করে এবং তা দ্বারা শিক্ষাক্ষেত্রের বিভিন্ন খবরাখবর নেয়।
ব্যাখ্যা: সায়মার ইনস্টলকৃত সফটওয়্যার হচ্ছে মজিলা ফায়ারফক্স যা একটি ব্রাউজিং সফটওয়্যার বা ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার সাধারণত বিশ্বের বিভিন্ন স্থানে ইন্টারনেটের সাথে সংযুক্ত ওয়েব সার্ভার কম্পিউটারগুলোতে যেসকল ওয়েব পেইজ সংরক্ষিত রয়েছে তা প্রদর্শনের ব্যবস্থা করে। ওয়েব ব্রাউজিংয়ের জন্য বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজিং সফটওয়্যার রয়েছে। বর্তমান সময়ে জনপ্রিয় কিছু ওয়েব ব্রাউজার হলো: ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer) বা মাইক্রোসফট এজ (Microsoft Edge), মজিলা ফায়ারফক্স (Mozilla Firefox), সাফারি (Safari), ওপেরা (Opera), গুগল ক্রোম (Google Chrome) ইত্যাদি। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
ii. গ্রাফিক্স
iii. অডিও (শব্দ)
ব্যাখ্যা: সায়মা ব্রাউজিং সফটওয়্যার ব্যবহার করে শিক্ষাক্ষেত্রের বিভিন্ন খবরাখবর নিতে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে টেক্সট, গ্রাফিক্স, অ্যানিমেশন, ডেটা ফাইল, ভিডিও, অডিও (শব্দ) ইত্যাদি ডেটা ব্রাউজ করতে পারবে। কারণ ওয়েব ব্রাউজার ব্যবহার করে ব্রাউজকৃত ওয়েবসাইটগুলো হলো একাধিক ওয়েব পেইজের সমন্বিত রূপ যেখানে টেক্সট বা লেখা, ছবি, গ্রাফিক্স, অ্যানিমেশন, ডেটা ফাইল, ভিডিও, অডিও এবং অন্য কোনো পেইজের লিংক বা হাইপারলিংক ইত্যাদি থাকতে পারে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ) i, ii ও iii।
সাবরিন "দি রয়েল সায়েন্টিফিক পাবলিকেশন্স" থেকে নবম শ্রেণির কিছু প্রয়োজনীয় বই কিনতে http://www.rspbd.com লিংক এ প্রবেশ করলো। তারপর সে কিছু বই ওয়েবসাইট থেকে অর্ডার দিয়ে পরবর্তীতে আবার সাইটটি সহজে খুঁজে পেতে ব্রাউজারে বুকমার্ক করে রাখলো।
ব্যাখ্যা: উদ্দীপকে ব্যবহৃত বুকমার্ক হচ্ছে একটি ওয়েব পেইজের লিস্ট। কোনো ওয়েব পেইজ ব্রাউজারে বুকমার্ক করা থাকলে বুকমার্ক লিস্ট থেকে ওয়েব পেইজের নামটি সিলেক্ট করে সরাসরি সেই ওয়েব পেইজে যাওয়া যায়, বারবার ব্রাউজারের অ্যাড্রেসবারে ওয়েবসাইটের লিংক টাইপ করতে হয় না। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।
ii. হোস্ট নেইম
iii. ফাইলের অবস্থানসহ নাম
ব্যাখ্যা: একটি ওয়েবসাইট বা পেজের পূর্ণাঙ্গ অ্যাড্রেসকে URL বলে। URL এর তিনটি অংশ থাকে। যথা: (১) প্রোটোকলের নাম; (২) হোস্টনেইম ও (৩) ফাইলের অবস্থানসহ নাম। অ্যাড্রেসটির অংশগুলো চিহ্নিত করে পাই—
http://www.rspbd.com
(১) (২)
উদ্দীপকের অ্যাড্রেসটিতে পাথ বা ফাইলের অবস্থানসহ নাম নেই। সুতরাং, http://www.rspbd.com অ্যাড্রেসটিতে ব্যবহৃত অংশ দুটি হলো: (১) প্রোটোকলের নাম ও (২) হোস্টনেইম। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক) i ও ii।
রাকিব নবম শ্রেণির শিক্ষার্থী। সে তার পড়াশোনায় সবার থেকে এগিয়ে থাকতে ইন্টারনেট ব্যবহার করে দেশের এবং বাইরের নামকরা শিক্ষকদের ভিডিও ক্লাস খুঁজে দেখে। এজন্য সে গুগল কোম্পানির একটি সফটওয়্যার টুল ব্যবহার করে।
ব্যাখ্যা: রাকিবের ব্যবহৃত গুগল কোম্পানির সফটওয়্যার টুলটি হলো সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন হলো একটি সফটওয়্যার টুল যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে ইনফরমেশন খুঁজে বের করে। ইন্টারনেটে কোনো কিছু খোঁজার কাজটি সুসম্পন্ন করার জন্য বেশ কিছু সার্চ ইঞ্জিন রয়েছে। যেমন: Google, Yahoo, Bing, MSN ইত্যাদি। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
