নবম দশম শ্রেণী গণিত অধ্যায়: ১১.১ এর মূল বইয়ের সমাধান

অনুশীলনী-১১.১
অনুশীলনীর গুরুত্বপূর্ণ সূত্রসমূহ
অনুপাতের কতিপয় রূপান্তর/ধর্ম

(সর্বক্ষেত্রে যদি $a : b = c : d$ হয়)

১. ব্যস্তকরণ ধর্ম: $a : b = c : d$ হলে, অর্থাৎ $\frac{a}{b} = \frac{c}{d}$ হলে, $\frac{b}{a} = \frac{d}{c}$ হবে।

২. একান্তরকরণ ধর্ম: $\frac{a}{b} = \frac{c}{d}$ হলে, $\frac{a}{c} = \frac{b}{d}$ হবে। অথবা, $\frac{d}{b} = \frac{c}{a}$।

৩. যোজন ধর্ম: $\frac{a}{b} = \frac{c}{d}$ হলে, $\frac{a+b}{b} = \frac{c+d}{d}$ হবে।

৪. বিয়োজন ধর্ম: $\frac{a}{b} = \frac{c}{d}$ হলে, $\frac{a-b}{b} = \frac{c-d}{d}$ হবে।

৫. যোজন-বিয়োজন ধর্ম: $\frac{a}{b} = \frac{c}{d}$ হলে, $\frac{a+b}{a-b} = \frac{c+d}{c-d}$ হবে।

৬. $\frac{a}{b} = \frac{c}{d} = \frac{e}{f} = \frac{g}{h}$ হলে, $\frac{a}{b} = \frac{c}{d} = \frac{e}{f} = \frac{g}{h} = \frac{a+c+e+g}{b+d+f+h}$ হবে।

৭. $\frac{a}{b} = \frac{c}{d}$ হলে $\frac{a}{b} = \frac{c}{d} = \frac{a-c}{b-d}$ হবে।

প্রাথমিক ধারণা (যা অবশ্যই জানতে হবে)
দৃষ্টি আকর্ষণ
এই অংশে অধ্যায়ের গুরুত্বপূর্ণ Concept গুলো গুছিয়ে সহজভাবে উপস্থাপন করা হয়েছে, যেন তোমরা খুব সহজে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ Concept গুলো একবার দেখে নিতে পারো।
মূল শব্দাবলি [Key Words]

রাশি (Expression), অনুপাত (Ratio), সমানুপাত (Proportion), ব্যস্তকরণ (Invertendo), একান্তরকরণ (Alternendo), যোজন (Componendo), বিয়োজন (Dividendo), ক্রমিক সমানুপাতী (Continued Proportion).

অনুপাত

দুটি একজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা যে ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় তাকে উক্ত রাশি দুইটির অনুপাত বলা হয়।

উদাহরণ: একটি বৃত্তের ব্যাসার্ধ $= r$, অপর একটি বৃত্ত যার ব্যাসার্ধ প্রথম বৃত্তের $3$ গুণ। এখন বৃত্তদ্বয়কে অনুপাতের মাধ্যমে প্রকাশ করলে এর প্রকাশ মাধ্যম হবে, $\frac{r}{3r}$ বা $r : 3r$ এবং পড়া হবে $r$ অনুপাত $3r$।

"$:$" চিহ্নটি হলো অনুপাতের গাণিতিক চিহ্ন। সুতরাং দুটি রাশির অনুপাত নির্ণয় করতে হলে প্রথম রাশিটিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হয়। অতএব অনুপাত একটি ভগ্নাংশ। এর কোনো একক নেই।

☑ সরল অনুপাত (Simple Ratio): অনুপাতে দুটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে।

☑ সরল অনুপাতের পূর্ব-রাশি ও উত্তর রাশি: সরল অনুপাতের প্রথম ও দ্বিতীয় রাশিকে যথাক্রমে পূর্বরাশি ও উত্তর রাশি বলে। যেমন: $r : 3r$ এ পূর্বরাশি $r$ এবং উত্তর রাশি $3r$.

☑ দ্বিগুণানুপাত: কোনো সরল অনুপাতের পূর্বরাশির বর্গকে পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে প্রদত্ত অনুপাতের দ্বিগুণানুপাত বলা হয়। যেমন: $a, b$ এর সরল অনুপাত অর্থাৎ $a : b$ এর দ্বিগুণানুপাত হবে $a^2 : b^2$

সমানুপাত

যদি চারটি রাশির প্রথম ও দ্বিতীয়টির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থটির অনুপাত পরস্পর সমান হয়, তবে উক্ত চারটি রাশির সমন্বিত অনুপাতকে সমানুপাত বলা হয়। যেমন: যদি $a, b, c, d$ চারটি রাশি হয় এবং এদের মধ্যে সম্পর্ক এমন হয় যে, $a : b = c : d$ তবে এদের সম্পর্ককে বলা হয় সমানুপাত। সমানুপাত ($=$) চিহ্নের পরিবর্তে অনেক সময় $::$ চিহ্ন ব্যবহার করা হয়।

যেমন: $a : b :: c : d$,

$\text{বা, } \frac{a}{b} = \frac{c}{d}$

$\therefore ad = bc$

অর্থাৎ ১ম ও ৪র্থ রাশির গুণফল, ২য় ও ৩য় রাশির গুণফলের সমান হবে।


☑ ক্রমিক সমানুপাত (Continued Proportion): তিনটি প্রদত্ত রাশির প্রথম ও দ্বিতীয়টির অনুপাত এবং দ্বিতীয় ও তৃতীয়টির অনুপাত পরস্পর সমান হলে, অর্থাৎ ১ম রাশি $:$ ২য় রাশি $=$ ২য় রাশি $:$ ৩য় রাশি হলে সমানুপাতটিকে ক্রমিক সমানুপাত বলে এবং রাশি তিনটিকে ক্রমিক সমানুপাতী বলে। এক্ষেত্রে ১ম ও ৩য় রাশির গুণফল ২য় রাশির বর্গের সমান হবে। যেমন: $a, b, c$ ক্রমিক সমানুপাতী বলতে বোঝায় $a : b = b : c$

$\text{বা, } \frac{a}{b} = \frac{b}{c}$

$\text{বা, } ac = b^2$

সুতরাং $a, b, c$ ক্রমিক সমানুপাতী হবে যদি এবং কেবল যদি $ac = b^2$ হয়। ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে সবগুলো রাশি একই জাতীয় হতে হবে।

পাঠ্যবইয়ের কাজের সমাধান
দৃষ্টি আকর্ষণ
পাঠ্যবইয়ের শ্রেণির কাজগুলো তোমাদের বাড়ির কাজ, এমনকি স্কুল ও বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অংশে কাজগুলোর নির্ভুলভাবে বিস্তারিত সমাধান দেওয়া আছে যা বুঝে অনুশীলন করলে তুমি অনেকখানি এগিয়ে থাকবে।
কাজ
(ক) $3.5 : 5.6$ কে $1 : a$ এবং $b : 1$ আকারে প্রকাশ করো।
(খ) $x : y = 5 : 6$ হলে, $3x : 5y = \text{কত?}$
[পাঠ্যবই পৃষ্ঠা-২০৭]
(ক) এর সমাধান:

দেওয়া আছে, $3.5 : 5.6 = \frac{3.5}{3.5} : \frac{5.6}{3.5} \quad [3.5 \text{ দ্বারা ভাগ করে}]$

$= 1 : 1.6$

$\therefore 1 : a = 1 : 1.6 \quad [\text{যেখানে, } a = 1.6]$

আবার,

$3.5 : 5.6 = \frac{3.5}{5.6} : \frac{5.6}{5.6} \quad [5.6 \text{ দ্বারা ভাগ করে}]$

$= 0.625 : 1$

$\therefore b : 1 = 0.625 : 1 \quad [\text{যেখানে, } b = 0.625]$

(খ) এর সমাধান:

$x : y = 5 : 6$

$\text{বা, } \frac{x}{y} = \frac{5}{6}$

$\text{বা, } \frac{x}{y} \cdot \frac{3}{5} = \frac{5}{6} \cdot \frac{3}{5} \quad \left[\text{উভয়পক্ষকে } \frac{3}{5} \text{ দ্বারা গুণ করে}\right]$

$\text{বা, } \frac{3x}{5y} = \frac{15}{30}$

$\text{বা, } \frac{3x}{5y} = \frac{1}{2}$

$\therefore 3x : 5y = 1 : 2 \quad [\text{Ans.}]$

কাজ
(ক) মাতা ও কন্যার বর্তমান বয়সের সমষ্টি $s$ বছর। তাদের বয়সের অনুপাত $t$ বছর পূর্বে ছিল $r : p$। $x$ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
(খ) একটি ল্যাম্পপোস্ট থেকে $p$ মিটার দূরে দাঁড়ানো $r$ মিটার উচ্চতা বিশিষ্ট এক ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য $s$ মিটার। ল্যাম্পপোস্টের উচ্চতা $p, r$ ও $s$ এর মাধ্যমে নির্ণয় কর।
[পাঠ্যবই পৃষ্ঠা-২০৯]
(ক) এর সমাধান:

মনে করি, মাতার বর্তমান বয়স $a$ বছর

এবং কন্যার বর্তমান বয়স $b$ বছর

প্রশ্নানুসারে,

$a + b = s \dots\dots (i)$

$\therefore t$ বছর পূর্বে মাতার বয়স $= a - t$

এবং $t$ বছর পূর্বে কন্যার বয়স $= b - t$

$\therefore \frac{a-t}{b-t} = \frac{r}{p} \dots\dots (ii)$

$(ii)$ নং থেকে পাই,

$\frac{a-t}{b-t} = \frac{r}{p}$

$\text{বা, } \frac{a-t+b-t}{b-t} = \frac{r+p}{p} \quad [\text{যোজন করে}]$

$\text{বা, } \frac{a+b-2t}{b-t} = \frac{r+p}{p}$

$\text{বা, } \frac{s-2t}{b-t} = \frac{r+p}{p} \quad [(i) \text{ নং হতে মান বসিয়ে}]$

$\text{বা, } (b-t)(r+p) = p(s-2t)$

$\text{বা, } b-t = \frac{p(s-2t)}{r+p}$

$\therefore b = \frac{p(s-2t)}{r+p} + t$

আবার, $(ii)$ নং থেকে পাই,

$\frac{a-t}{b-t} = \frac{r}{p}$

$\text{বা, } \frac{b-t}{a-t} = \frac{p}{r} \quad [\text{ব্যস্তকরণ করে}]$

$\text{বা, } \frac{b-t+a-t}{a-t} = \frac{p+r}{r} \quad [\text{যোজন করে}]$

$\text{বা, } \frac{a+b-2t}{a-t} = \frac{p+r}{r}$

$\text{বা, } \frac{s-2t}{a-t} = \frac{p+r}{r} \quad [(i) \text{ নং হতে মান বসিয়ে}]$

$\text{বা, } (a-t)(p+r) = r(s-2t)$

$\text{বা, } a-t = \frac{r(s-2t)}{p+r}$

$\text{বা, } a = \frac{r(s-2t)}{p+r} + t$

$\therefore a = \frac{r(s-2t)}{r+p} + t$

$\therefore x$ বছর পরে মাতার বয়স $= a + x$

এবং $x$ বছর পরে কন্যার বয়স $= b + x$

$\therefore x$ বছর পরে মাতা ও কন্যার বয়সের অনুপাত $= \frac{a+x}{b+x}$

$$= \frac{\frac{(s-2t)r}{r+p} + t + x}{\frac{(s-2t)p}{r+p} + t + x}$$

$\therefore x$ বছর পরে মাতা ও কন্যার বয়সের অনুপাত হবে,

$$\left\{\frac{(s-2t)r}{r+p} + t + x\right\} : \left\{\frac{(s-2t)p}{r+p} + t + x\right\} \quad [\text{Ans.}]$$


(খ) এর সমাধান:

মনে করি,

ল্যাম্পপোস্টটির উচ্চতা, $AB = h$ মিটার

ব্যক্তির উচ্চতা, $DE = r$ মিটার

ল্যাম্পপোস্ট থেকে ব্যক্তির দূরত্ব, $BE = p$ মিটার

ব্যক্তির ছায়া, $EC = s$ মিটার

$\therefore$ ল্যাম্পপোস্ট থেকে ছায়ার শেষ বিন্দুর দূরত্ব, $BC = (p + s)$ মিটার

A h B p D r E s C

যেহেতু, ছায়া উচ্চতার সমানুপাতিক।

সুতরাং, $r \propto s$

$\text{বা, } \frac{r}{s} = k \dots\dots (i)$

আবার, চিত্র থেকে $h \propto (p + s)$

$\text{বা, } h = k(p + s)$

$\text{বা, } \frac{h}{p+s} = k \dots\dots (ii)$

$(i)$ ও $(ii)$ নং সমীকরণ হতে পাই,

$$\frac{h}{p+s} = \frac{r}{s}$$

$\text{বা, } hs = r(p + s)$

$\text{বা, } hs = rp + rs$

$\text{বা, } rp = hs - rs$

$\text{বা, } p = \frac{s(h-r)}{r}$

$\text{বা, } s(h-r) = pr$

$\text{বা, } h - r = \frac{pr}{s}$

$\text{বা, } h = r + \frac{pr}{s}$

$$\therefore h = r\left(\frac{p}{s} + 1\right) \quad [\text{Ans.}]$$

বিকল্প সমাধান

$B$ বিন্দুতে অবস্থিত ল্যাম্প পোস্টের উচ্চতা, $AB = h$ মিটার। $B$ থেকে $p$ মিটার দূরে $E$ বিন্দুতে দাঁড়ানো, $DE = r$ মিটার উচ্চতা বিশিষ্ট এক ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য, $EC = s$ মিটার।

$\therefore$ ল্যাম্পপোস্ট থেকে ছায়ার প্রান্ত বিন্দুর দূরত্ব $= BE + EC$

$= (p + s)$ মিটার

যেহেতু ছায়া, উচ্চতার সমানুপাতিক

সেহেতু, $h : r = (p + s) : s$

$\text{বা, } \frac{h}{r} = \frac{p+s}{s}$

$\text{বা, } (p + s)r = sh$

$\text{বা, } h = \frac{(p+s)r}{s}$

$\text{বা, } h = r\left(\frac{p}{s} + \frac{s}{s}\right)$

$\therefore h = r\left(\frac{p}{s} + 1\right)$ মিটার

$\therefore$ ল্যাম্পপোস্ট এর উচ্চতা $= r\left(\frac{p}{s} + 1\right)$ মিটার। $[\text{Ans.}]$

পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ উদাহরণসমূহ
দৃষ্টি আকর্ষণ
পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ Concept এর উপর ভিত্তি করে উক্ত অনুশীলনীর গুরুত্বপূর্ণ উদাহরণগুলো নিম্নে উল্লেখ করা হলো। এগুলো অনুশীলনীর প্রশ্নোত্তর বুঝতে অত্যন্ত সহায়ক; এছাড়াও এগুলো থেকে বোর্ড পরীক্ষায় সরাসরি সৃজনশীল প্রশ্নও হয়ে থাকে।

পাঠ্যবই-এর ২, ৩ [ব.বো.'২৬; য.বো.'১৯; চ.বো.'১৯; কু.বো.'১৭; দি.বো.'১৭; সি.বো.'১৬], ৪, ৫, ৬ [ঢা.বো.'২৬; য.বো.'১৭ (সৃজনশীল)], ৭, ৮, ৯, ১০, ১১ নং উদাহরণ।

উদাহরণের সৃজনশীল প্রশ্নোত্তর
উদাহরণ-১১
$a, b, c$ ও $d$ ক্রমিক সমানুপাতী এবং $x = \frac{10pq}{p+q}$
(ক) দেখাও যে, $\frac{a}{c} = \frac{a^2+b^2}{b^2+c^2}$
(খ) প্রমাণ কর যে, $(a^2+b^2+c^2)(b^2+c^2+d^2) = (ab+bc+cd)^2$
(গ) $\frac{x+5p}{x-5p} + \frac{x+5q}{x-5q}$ এর মান নির্ণয় করো। যেখানে, $p \neq q$
[কু.বো.'২০; য.বো.'২০,'১৭; চ.বো.'১৯; রা.বো., দি.বো.'১৬ (সৃজনশীল); পাঠ্যবই পৃষ্ঠা-২১৪]
(ক) এর সমাধান:

দেওয়া আছে, $a : b = b : c$

$\text{বা, } \frac{a}{b} = \frac{b}{c}$

$\text{বা, } ac = b^2$

$$\text{ডানপক্ষ } = \frac{a^2+b^2}{b^2+c^2} = \frac{a^2+ac}{ac+c^2} = \frac{a(a+c)}{c(a+c)}$$

$$= \frac{a}{c}$$

$$= \text{বামপক্ষ}$$

$$\therefore \frac{a}{c} = \frac{a^2+b^2}{b^2+c^2} \quad [\text{দেখানো হলো}]$$

(খ) এর সমাধান:

দেওয়া আছে, $a, b, c$ ও $d$ ক্রমিক সমানুপাতী

$$\therefore \frac{a}{b} = \frac{b}{c} = \frac{c}{d}$$

ধরি, $\frac{a}{b} = \frac{b}{c} = \frac{c}{d} = k$, যেখানে $k$ একটি সমানুপাতিক ধ্রুবক।

$\therefore \frac{c}{d} = k \implies \text{বা, } c = dk$

$\frac{b}{c} = k \implies \text{বা, } b = ck = k \cdot dk = dk^2$

$\frac{a}{b} = k \implies \text{বা, } a = bk = dk^2 \cdot k = dk^3$

$\text{বামপক্ষ } = (a^2+b^2+c^2)(b^2+c^2+d^2)$

$= \{(dk^3)^2 + (dk^2)^2 + (dk)^2\} \{(dk^2)^2 + (dk)^2 + d^2\} \quad [a=dk^3, b=dk^2, c=dk]$

$= (d^2k^6 + d^2k^4 + d^2k^2)(d^2k^4 + d^2k^2 + d^2)$

$= d^2k^2(k^4 + k^2 + 1) \times d^2(k^4 + k^2 + 1)$

$= d^4k^2(k^4 + k^2 + 1)^2$

$\text{ডানপক্ষ } = (ab + bc + cd)^2$

$= (dk^3 \cdot dk^2 + dk^2 \cdot dk + dk \cdot d)^2$

$= (d^2k^5 + d^2k^3 + d^2k)^2$

$= \{d^2k(k^4 + k^2 + 1)\}^2$

$= d^4k^2(k^4 + k^2 + 1)^2$

$\therefore \text{বামপক্ষ } = \text{ডানপক্ষ}$

$\therefore (a^2+b^2+c^2)(b^2+c^2+d^2) = (ab+bc+cd)^2 \quad [\text{প্রমাণিত}]$

(গ) এর সমাধান:

দেওয়া আছে, $x = \frac{10pq}{p+q}$

$\text{বা, } \frac{x}{5p} = \frac{2q}{p+q} \quad [5p \text{ দ্বারা উভয়পক্ষকে ভাগ করে}]$

$\text{বা, } \frac{x+5p}{x-5p} = \frac{2q+p+q}{2q-p-q} \quad [\text{যোজন-বিয়োজন করে}]$

$\text{বা, } \frac{x+5p}{x-5p} = \frac{3q+p}{q-p} \dots\dots (i)$

আবার, $x = \frac{10pq}{p+q}$

$\text{বা, } \frac{x}{5q} = \frac{2p}{p+q} \quad [5q \text{ দ্বারা উভয়পক্ষকে ভাগ করে}]$

$\text{বা, } \frac{x+5q}{x-5q} = \frac{2p+p+q}{2p-p-q} \quad [\text{যোজন-বিয়োজন করে}]$

$\text{বা, } \frac{x+5q}{x-5q} = \frac{3p+q}{p-q} \dots\dots (ii)$

এখন, $(i)$ ও $(ii)$ নং যোগ করে পাই,

$$\frac{x+5p}{x-5p} + \frac{x+5q}{x-5q} = \frac{3q+p}{q-p} + \frac{3p+q}{p-q}$$

$$= \frac{3q+p}{q-p} - \frac{3p+q}{q-p}$$

$$= \frac{3q+p-3p-q}{q-p}$$

$$= \frac{2q-2p}{q-p}$$

$$= \frac{2(q-p)}{q-p} = 2 \quad [\text{Ans.}]$$

অনুশীলনী-১১.১ এর প্রশ্ন ও সমাধান
দৃষ্টি আকর্ষণ
অনুশীলনীর প্রতিটি প্রশ্ন ও তার সমাধান তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ; যা তোমরা মনোযোগ সহকারে বুঝে অনুশীলন করবে। এগুলোর উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষার অধিকাংশ বহুনির্বাচনি, সৃজনশীল ও সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন হয়ে থাকে।
প্রশ্ন ১
দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে $a$ মিটার এবং $b$ মিটার হলে, এদের ক্ষেত্রফলের অনুপাত কত?
সমাধান:

মনে করি, বর্গক্ষেত্র দুইটি $A$ এবং $B$

$A$ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য $= a$ মিটার

$\therefore A$ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল $= a^2$ বর্গমিটার

এবং $B$ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য $= b$ মিটার

$\therefore B$ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল $= b^2$ বর্গমিটার

$\therefore A$ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল $: B$ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল $= a^2 : b^2$

$\therefore$ নির্ণেয় বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত $= a^2 : b^2 \quad [\text{Ans.}]$

প্রশ্ন ২
একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে, এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো।
সমাধান:

মনে করি, বৃত্তের ব্যাসার্ধ $= r$ একক

$\therefore$ বৃত্তের ক্ষেত্রফল $= \pi r^2$ বর্গএকক।

মনে করি, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য $= a$ একক

$\therefore$ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল $= a^2$ বর্গএকক।

প্রশ্নানুসারে,

$\pi r^2 = a^2$

$\text{বা, } \sqrt{\pi} r = a$

$\text{বা, } \frac{r}{a} = \frac{1}{\sqrt{\pi}} \dots\dots (i)$

$\therefore$ বর্গক্ষেত্রের পরিসীমা বা চার বাহুর দৈর্ঘ্যের সমষ্টি $= 4a$ একক

আবার, বৃত্তের পরিসীমা বা পরিধি $= 2\pi r$ একক

$$\therefore \frac{\text{বৃত্তক্ষেত্রের পরিসীমা}}{\text{বর্গক্ষেত্রের পরিসীমা}} = \frac{2\pi r}{4a} = \frac{\pi}{2} \times \frac{r}{a}$$

$$= \frac{\sqrt{\pi} \cdot \sqrt{\pi}}{2} \times \frac{1}{\sqrt{\pi}} \quad [(i) \text{ নং হতে}]$$

$$= \frac{\sqrt{\pi}}{2}$$

$$= \sqrt{\pi} : 2$$

$\therefore \text{বৃত্তক্ষেত্রের পরিসীমা} : \text{বর্গক্ষেত্রের পরিসীমা} = \sqrt{\pi} : 2 \quad [\text{Ans.}]$

প্রশ্ন ৩
দুইটি সংখ্যার অনুপাত $3 : 4$ এবং এদের ল.সা.গু $180$; সংখ্যা দুইটি নির্ণয় করো।
সমাধান:

দেওয়া আছে, সংখ্যা দুইটির অনুপাত $3 : 4$

মনে করি, প্রদত্ত অনুপাত অনুসারে সংখ্যা দুইটি যথাক্রমে $3x$ ও $4x$

$\therefore 3x$ এবং $4x$ সংখ্যা দুইটির ল.সা.গু $= 12x$

প্রশ্নানুসারে, $12x = 180$

$\text{বা, } x = \frac{180}{12}$

$\text{বা, } x = 15$

$\therefore$ সংখ্যা দুইটি যথাক্রমে $3 \times 15 = 45$ এবং $4 \times 15 = 60 \quad [\text{Ans.}]$

প্রশ্ন ৪
একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থী সংখ্যার অনুপাত $1 : 4$, অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার শতকরায় প্রকাশ করো।
সমাধান:

মনে করি, প্রদত্ত অনুপাত অনুসারে,

অনুপস্থিত ছাত্র $= x$

এবং উপস্থিত ছাত্র $= 4x$

মোট ছাত্র $= x + 4x = 5x$

$$\text{সুতরাং, শতকরা অনুপস্থিত ছাত্র} = \left(\frac{\text{অনুপস্থিত ছাত্র}}{\text{মোট ছাত্র}} \times 100\right)\%$$

$$= \left(\frac{x}{5x} \times 100\%\right)$$

$$= \frac{100}{5}\%$$

$$= 20\%$$

$\therefore \text{অনুপস্থিত ছাত্র} = 20\% \quad [\text{Ans.}]$

প্রশ্ন ৫
একটি দ্রব্য ক্রয় করে $28\%$ ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত নির্ণয় করো।
সমাধান:

মনে করি, ক্রয়মূল্য $100$ টাকা

তাহলে $28\%$ ক্ষতিতে বিক্রয়মূল্য $= (100 - 28)$ টাকা

$= 72$ টাকা

$$\frac{\text{বিক্রয়মূল্য}}{\text{ক্রয়মূল্য}} = \frac{72}{100} = \frac{18}{25} \quad [\text{লব ও হরকে } 4 \text{ দ্বারা ভাগ করে}]$$

বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত $= 18 : 25$

$\therefore \text{নির্ণেয় অনুপাত } 18 : 25 \quad [\text{Ans.}]$

প্রশ্ন ৬
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি $70$ বছর। $7$ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল $5 : 2$। $5$ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
সমাধান:

মনে করি, পিতার বর্তমান বয়স $a$ বছর

এবং পুত্রের বর্তমান বয়স $b$ বছর

$7$ বছর পূর্বে পিতার বয়স $= a - 7$ বছর

$7$ বছর পূর্বে পুত্রের বয়স $= b - 7$ বছর

প্রশ্নমতে, $a + b = 70 \dots\dots (i)$

এবং, $\frac{a-7}{b-7} = \frac{5}{2} \dots\dots (ii)$

$(ii)$ নং থেকে পাই,

$$\frac{a-7+b-7}{b-7} = \frac{5+2}{2} \quad [\text{যোজন করে}]$$

$\text{বা, } \frac{a+b-14}{b-7} = \frac{7}{2}$

$\text{বা, } \frac{70-14}{b-7} = \frac{7}{2} \quad [(i) \text{ নং থেকে মান বসিয়ে}]$

$\text{বা, } \frac{56}{b-7} = \frac{7}{2}$

$\text{বা, } (b-7)7 = 112 \quad [\text{আড়গুণন করে}]$

$\text{বা, } b - 7 = \frac{112}{7}$

$\text{বা, } b - 7 = 16$

$\therefore b = 23$

এখন, $b$ এর মান $(i)$ নং এ বসিয়ে পাই, $a + b = 70$

$\text{বা, } a + 23 = 70$

$\therefore a = 47$

$\therefore 5$ বছর পরে পিতার বয়স $= a + 5$

এবং $5$ বছর পরে পুত্রের বয়স $= b + 5$

$$\therefore 5 \text{ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত } = \frac{a+5}{b+5}$$

$$= \frac{47+5}{23+5} = \frac{52}{28} = \frac{13}{7} = 13 : 7$$

$\therefore \text{নির্ণেয় অনুপাত } 13 : 7 \quad [\text{Ans.}]$

বিকল্প সমাধান

ধরি,

$7$ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স যথাক্রমে $5x$ ও $2x$

$\therefore$ বর্তমানে পিতার বয়স $(5x + 7)$ বছর

এবং বর্তমানে পুত্রের বয়স $(2x + 7)$ বছর

প্রশ্নমতে, $5x + 7 + 2x + 7 = 70$

$\text{বা, } 7x + 14 = 70$

$\text{বা, } 7x = 70 - 14$

$\text{বা, } 7x = 56$

$\therefore x = 8$

$\therefore$ পিতার বর্তমান বয়স $= (5 \times 8 + 7)$ বছর $= 47$ বছর

এবং পুত্রের বর্তমান বয়স $= (2 \times 8 + 7)$ বছর $= 23$ বছর

আবার, $5$ বছর পর পিতার বয়স $= (47 + 5)$ বছর $= 52$ বছর

এবং $5$ বছর পর পুত্রের বয়স $= (23 + 5)$ বছর $= 28$ বছর

$\therefore \text{পিতার বয়স} : \text{পুত্রের বয়স} = 52 : 28$

$= 13 : 7 \quad [4 \text{ দ্বারা ভাগ করে}] \quad [\text{Ans.}]$

প্রশ্ন ৭
যদি $a : b = b : c$ হয়, তবে প্রমাণ কর যে,
(ক) $\frac{a}{c} = \frac{a^2+b^2}{b^2+c^2}$
(খ) $a^2b^2c^2\left(\frac{1}{a^3} + \frac{1}{b^3} + \frac{1}{c^3}\right) = a^3 + b^3 + c^3$
(গ) $\frac{abc(a+b+c)^3}{(ab+bc+ca)^3} = 1$
[য.বো., চ.বো.'১৯; কু.বো., দি.বো.'১৭; সি.বো.'১৬ (সৃজনশীল)]
(ক) এর সমাধান:

দেওয়া আছে, $a : b = b : c$

$\text{বা, } \frac{a}{b} = \frac{b}{c}$

$\therefore b^2 = ac$

$$\text{ডানপক্ষ } = \frac{a^2+b^2}{b^2+c^2}$$

$$= \frac{a^2+ac}{ac+c^2} \quad [\because b^2 = ac]$$

$$= \frac{a(a+c)}{c(a+c)}$$

$$= \frac{a}{c} = \text{বামপক্ষ}$$

$$\text{অর্থাৎ, } \frac{a}{c} = \frac{a^2+b^2}{b^2+c^2} \quad [\text{প্রমাণিত}]$$

(খ) এর সমাধান:

দেওয়া আছে, $a : b = b : c$

$\text{বা, } \frac{a}{b} = \frac{b}{c}$

$\therefore b^2 = ac$

$$\text{এখন, বামপক্ষ } = a^2b^2c^2\left(\frac{1}{a^3} + \frac{1}{b^3} + \frac{1}{c^3}\right)$$

$$= \frac{a^2b^2c^2}{a^3} + \frac{a^2b^2c^2}{b^3} + \frac{a^2b^2c^2}{c^3}$$

$$= \frac{b^2c^2}{a} + \frac{a^2c^2}{b} + \frac{a^2b^2}{c}$$

$$= \frac{(ac)\cdot c^2}{a} + \frac{(ac)^2}{b} + \frac{a^2(ac)}{c} \quad [\because b^2 = ac]$$

$$= \frac{a\cdot c^3}{a} + \frac{(b^2)^2}{b} + \frac{a^3\cdot c}{c} \quad [\because b^2 = ac]$$

$$= c^3 + b^3 + a^3$$

$$= a^3 + b^3 + c^3 = \text{ডানপক্ষ}$$

$$\text{অর্থাৎ, } a^2b^2c^2\left(\frac{1}{a^3} + \frac{1}{b^3} + \frac{1}{c^3}\right) = a^3 + b^3 + c^3 \quad [\text{প্রমাণিত}]$$

(গ) এর সমাধান:

দেওয়া আছে, $a : b = b : c$

$\text{বা, } \frac{a}{b} = \frac{b}{c}$

$\therefore b^2 = ac$

$$\text{বামপক্ষ } = \frac{abc(a+b+c)^3}{(ab+bc+ca)^3}$$

$$= \frac{bac(a+b+c)^3}{(ab+bc+ac)^3}$$

$$= \frac{b\cdot b^2(a+b+c)^3}{(ab+bc+b^2)^3} \quad [\because b^2 = ac]$$

$$= \frac{b\cdot b^2(a+b+c)^3}{\{b(a+c+b)\}^3}$$

$$= \frac{b^3(a+b+c)^3}{b^3(a+b+c)^3}$$

$$= 1 = \text{ডানপক্ষ}$$

$$\text{অর্থাৎ, } \frac{abc(a+b+c)^3}{(ab+bc+ca)^3} = 1 \quad [\text{প্রমাণিত}]$$

প্রশ্ন ৮
সমাধান করো:
(ক) $\frac{1-\sqrt{1-x}}{1+\sqrt{1-x}} = \frac{1}{3}$
(খ) $\frac{a+x-\sqrt{a^2-x^2}}{a+x+\sqrt{a^2-x^2}} = \frac{b}{x}, \quad 2a > b > 0 \text{ এবং } x \neq 0$
(গ) $81\left(\frac{1-x}{1+x}\right)^3 = \frac{1+x}{1-x}$
(ক) এর সমাধান:

$$\frac{1-\sqrt{1-x}}{1+\sqrt{1-x}} = \frac{1}{3}$$

$$\text{বা, } \frac{1-\sqrt{1-x}+1+\sqrt{1-x}}{1-\sqrt{1-x}-1-\sqrt{1-x}} = \frac{1+3}{1-3} \quad [\text{যোজন-বিয়োজন করে}]$$

$$\text{বা, } \frac{2}{-2\sqrt{1-x}} = \frac{4}{-2}$$

$$\text{বা, } \frac{1}{-\sqrt{1-x}} = -2$$

$$\text{বা, } \frac{1}{\sqrt{1-x}} = 2 \quad [-1 \text{ দ্বারা গুণ করে}]$$

$\text{বা, } 2\sqrt{1-x} = 1 \quad [\text{আড়গুণন করে}]$

$\text{বা, } (2\sqrt{1-x})^2 = (1)^2 \quad [\text{উভয় পক্ষকে বর্গ করে}]$

$\text{বা, } 4(1-x) = 1$

$\text{বা, } 4 - 4x = 1$

$\text{বা, } 4x = 3$

$$\therefore x = \frac{3}{4}$$

$$\therefore \text{নির্ণেয় সমাধান: } x = \frac{3}{4} \quad [\text{Ans.}]$$


(খ) এর সমাধান:

দেওয়া আছে, $\frac{a+x-\sqrt{a^2-x^2}}{a+x+\sqrt{a^2-x^2}} = \frac{b}{x}$

$$\text{সুতরাং, } \frac{a+x-\sqrt{a^2-x^2}+a+x+\sqrt{a^2-x^2}}{a+x-\sqrt{a^2-x^2}-a-x-\sqrt{a^2-x^2}} = \frac{b+x}{b-x} \quad [\text{যোজন-বিয়োজন করে}]$$

$$\text{বা, } \frac{2(a+x)}{-2\sqrt{a^2-x^2}} = \frac{b+x}{b-x}$$

$$\text{বা, } \frac{a+x}{-\sqrt{a^2-x^2}} = \frac{b+x}{b-x}$$

$$\text{বা, } \frac{(a+x)^2}{a^2-x^2} = \frac{(b+x)^2}{(b-x)^2} \quad [\text{উভয় পক্ষকে বর্গ করে}]$$

$$\text{বা, } \frac{(a+x)(a+x)}{(a+x)(a-x)} = \frac{(b+x)^2}{(b-x)^2}$$

$$\text{বা, } \frac{a+x}{a-x} = \frac{b^2+2bx+x^2}{b^2-2bx+x^2}$$

$$\text{বা, } \frac{a+x+a-x}{a+x-a+x} = \frac{b^2+2bx+x^2+b^2-2bx+x^2}{b^2+2bx+x^2-b^2+2bx-x^2} \quad [\text{যোজন-বিয়োজন করে}]$$

$$\text{বা, } \frac{2a}{2x} = \frac{2b^2+2x^2}{4bx}$$

$$\text{বা, } \frac{2a}{2x} = \frac{2(b^2+x^2)}{4bx}$$

$$\text{বা, } \frac{a}{x} = \frac{b^2+x^2}{2bx}$$

$$\text{বা, } a = \frac{b^2+x^2}{2b} \quad [x \text{ দ্বারা গুণ করে}]$$

$\text{বা, } x^2 + b^2 = 2ab$

$\text{বা, } x^2 = 2ab - b^2$

$\therefore x = \pm\sqrt{2ab - b^2}$

$\therefore \text{নির্ণেয় সমাধান: } x = \pm\sqrt{2ab - b^2} \quad [\text{Ans.}]$


(গ) এর সমাধান:

$$81\left(\frac{1-x}{1+x}\right)^3 = \frac{1+x}{1-x}$$

$$\text{বা, } 81 = \left(\frac{1+x}{1-x}\right)^3 \left(\frac{1+x}{1-x}\right)$$

$$\text{বা, } 81 = \left(\frac{1+x}{1-x}\right)^4$$

$$\text{বা, } 9^2 = \left\{\left(\frac{1+x}{1-x}\right)^2\right\}^2$$

$$\text{বা, } 9 = \left(\frac{1+x}{1-x}\right)^2 \quad [\text{বর্গমূল করে}]$$

$$\text{বা, } \left(\frac{1+x}{1-x}\right)^2 = 9$$

$$\text{বা, } \frac{1+x}{1-x} = \pm 3 \quad [\text{পুনরায় বর্গমূল করে}]$$

$$\therefore \frac{1+x}{1-x} = 3$$

$\text{বা, } 1 + x = 3 - 3x$

$\text{বা, } x + 3x = 3 - 1$

$\text{বা, } 4x = 2$

$\text{বা, } x = \frac{2}{4}$

$$\therefore x = \frac{1}{2}$$

$$\text{অথবা, } \frac{1+x}{1-x} = -3$$

$\text{বা, } 1 + x = -3 + 3x$

$\text{বা, } x - 3x = -3 - 1$

$\text{বা, } -2x = -4$

$\text{বা, } x = \frac{4}{2}$

$$\therefore x = 2$$

$$\therefore \text{নির্ণেয় সমাধান: } x = 2, \frac{1}{2} \quad [\text{Ans.}]$$

প্রশ্ন ৯
$\frac{a}{b} = \frac{b}{c} = \frac{c}{d}$ হলে, দেখাও যে,
(ক) $\frac{a^3+b^3}{b^3+c^3} = \frac{b^3+c^3}{c^3+d^3}$
(খ) $(a^2+b^2+c^2)(b^2+c^2+d^2) = (ab+bc+cd)^2$
(ক) এর সমাধান:

দেওয়া আছে, $\frac{a}{b} = \frac{b}{c} = \frac{c}{d}$

মনে করি, $\frac{a}{b} = \frac{b}{c} = \frac{c}{d} = k$

$\therefore c = dk$

এবং $b = ck = dk \cdot k \quad [\because c = dk] = dk^2$

$\therefore a = bk = dk^2 \cdot k \quad [\because b = dk^2] = dk^3$

$$\text{এখন, বামপক্ষ } = \frac{a^3+b^3}{b^3+c^3}$$

$$= \frac{(dk^3)^3 + (dk^2)^3}{(dk^2)^3 + (dk)^3} \quad [\because a = dk^3, b = dk^2, c = dk]$$

$$= \frac{d^3k^9 + d^3k^6}{d^3k^6 + d^3k^3}$$

$$= \frac{d^3k^6(k^3+1)}{d^3k^3(k^3+1)}$$

$$= \frac{k^6}{k^3} = \frac{k^3 \cdot k^3}{k^3} = k^3$$

$$\text{আবার, ডানপক্ষ } = \frac{b^3+c^3}{c^3+d^3}$$

$$= \frac{(dk^2)^3 + (dk)^3}{(dk)^3 + d^3} \quad [\because b = dk^2, c = dk]$$

$$= \frac{d^3k^6 + d^3k^3}{d^3k^3 + d^3}$$

$$= \frac{d^3k^3(k^3+1)}{d^3(k^3+1)} = k^3$$

$\therefore \text{বামপক্ষ } = \text{ডানপক্ষ}$

$$\text{অর্থাৎ, } \frac{a^3+b^3}{b^3+c^3} = \frac{b^3+c^3}{c^3+d^3} \quad [\text{দেখানো হলো}]$$


(খ) এর সমাধান:

দেওয়া আছে, $\frac{a}{b} = \frac{b}{c} = \frac{c}{d}$

মনে করি, $\frac{a}{b} = \frac{b}{c} = \frac{c}{d} = k$

$\therefore c = dk$

এবং $b = ck = dk \cdot k \quad [\because c = dk] = dk^2$

এবং $a = bk = dk^2 \cdot k \quad [\because b = dk^2] = dk^3$

$\text{এখন, বামপক্ষ } = (a^2+b^2+c^2)(b^2+c^2+d^2)$

$= \{(dk^3)^2 + (dk^2)^2 + (dk)^2\}\{(dk^2)^2 + (dk)^2 + d^2\} \quad [a, b \text{ ও } c\text{-এর মান বসিয়ে}]$

$= (d^2k^6 + d^2k^4 + d^2k^2)(d^2k^4 + d^2k^2 + d^2)$

$= d^2k^2(k^4 + k^2 + 1) d^2(k^4 + k^2 + 1)$

$= d^4k^2(k^4 + k^2 + 1)^2$

$\text{আবার, ডানপক্ষ } = (ab + bc + cd)^2$

$= (dk^3 \cdot dk^2 + dk^2 \cdot dk + dk \cdot d)^2 \quad [a, b \text{ ও } c\text{-এর মান বসিয়ে}]$

$= (d^2k^5 + d^2k^3 + d^2k)^2$

$= \{d^2k(k^4 + k^2 + 1)\}^2$

$= d^4k^2(k^4 + k^2 + 1)^2$

$\therefore \text{বামপক্ষ } = \text{ডানপক্ষ}$

$\text{অর্থাৎ, } (a^2+b^2+c^2)(b^2+c^2+d^2) = (ab+bc+cd)^2 \quad [\text{দেখানো হলো}]$

প্রশ্ন ১০
$x = \frac{4ab}{a+b}$ হলে, দেখাও যে, $\frac{x+2a}{x-2a} + \frac{x+2b}{x-2b} = 2, \quad a \neq b$
[কু.বো.'২০,'১৭; সি.বো.'২০; দি.বো.'২০; (সৃজনশীল)]
সমাধান:

দেওয়া আছে,

$$x = \frac{4ab}{a+b} \dots\dots (i)$$

$$\frac{x}{2a} = \frac{4ab}{2a(a+b)}$$

$$\text{বা, } \frac{x}{2a} = \frac{2b}{a+b}$$

$$\frac{x+2a}{x-2a} = \frac{2b+a+b}{2b-a-b} \quad [\text{যোজন-বিয়োজন করে}]$$

$$\text{বা, } \frac{x+2a}{x-2a} = \frac{3b+a}{b-a} \dots\dots (ii)$$

আবার $(i)$ হতে,

$$\frac{x}{2b} = \frac{2a}{a+b} \quad [2b \text{ দ্বারা ভাগ করে}]$$

$$\therefore \frac{x+2b}{x-2b} = \frac{2a+a+b}{2a-a-b} \quad [\text{যোজন-বিয়োজন করে}]$$

$$\text{বা, } \frac{x+2b}{x-2b} = \frac{3a+b}{a-b} \dots\dots (iii)$$

$$\text{এখন বামপক্ষ } = \frac{x+2a}{x-2a} + \frac{x+2b}{x-2b}$$

$$= \frac{3b+a}{b-a} + \frac{3a+b}{a-b} \quad [(ii) \text{ ও } (iii) \text{ নং হতে মান বসিয়ে}]$$

$$= \frac{3b+a}{b-a} - \frac{3a+b}{b-a}$$

$$= \frac{3b+a-3a-b}{b-a}$$

$$= \frac{2b-2a}{b-a} = \frac{2(b-a)}{b-a} = 2$$

$\therefore \text{বামপক্ষ } = \text{ডানপক্ষ}$

$$\text{অর্থাৎ, } \frac{x+2a}{x-2a} + \frac{x+2b}{x-2b} = 2 \quad [\text{দেখানো হলো}]$$

Similar Question
প্রশ্নটি এভাবেও আসতে পারে যে, যদি $\frac{x+2a}{x-2a} + \frac{x+2b}{x-2b} = 2$ এবং $a \neq b$ হয়, তবে প্রমাণ করো যে, $x = \frac{4ab}{a+b}$
সমাধান:

দেওয়া আছে,

$$\frac{x+2a}{x-2a} + \frac{x+2b}{x-2b} = 2$$

$$\text{বা, } \frac{(x+2a)(x-2b) + (x+2b)(x-2a)}{(x-2a)(x-2b)} = 2$$

$$\text{বা, } \frac{x^2+2ax-2bx-4ab+x^2+2bx-2ax-4ab}{x^2-2ax-2bx+4ab} = 2$$

$\text{বা, } x^2+2ax-2bx-4ab+x^2+2bx-2ax-4ab = 2(x^2-2ax-2bx+4ab)$

$\text{বা, } 2x^2 - 8ab = 2x^2 - 4ax - 4bx + 8ab$

$\text{বা, } 2x^2 - 2x^2 + 4ax + 4bx = 8ab + 8ab$

$\text{বা, } 4ax + 4bx = 16ab$

$\text{বা, } 4x(a+b) = 16ab$

$$\text{বা, } x = \frac{16ab}{4(a+b)}$$

$$\therefore x = \frac{4ab}{(a+b)} \quad [\text{প্রমাণিত}]$$

💡Zahidul Saad Classroom Tips
বিপরীত প্রশ্নটির সমাধান অনেকটা মেইন প্রশ্নের সমাধানের মতোই। এক্ষেত্রে শুধুমাত্র শেষ থেকে শুরুতে আসতে হবে। হয়তো একান্তরকরণ আগে করে তারপর যোজন-বিয়োজন করতে হবে। তারপর একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখলেই দেখবে Ans চলে আসবে।
❗ দৃষ্টি আকর্ষণ
প্রায় সময়ই বিভিন্ন স্কুলের পরীক্ষায় দেখা যায় যে, তারা সরাসরি অনুশীলনীর প্রশ্ন না তুলে দিয়ে একটু ঘুরিয়ে বিপরীত প্রশ্ন তুলে দেয়। ফলে অনেক শিক্ষার্থীই প্রথমে একটু হকচকিয়ে যায়। বুঝতে পারে না কিভাবে সমাধান করবে। আর তাই, ঐ সকল শিক্ষার্থীদের জন্য আমরা এখানে সম্ভাব্য বিপরীত প্রশ্ন ও এর সমাধান তুলে ধরেছি যেন এরূপ আর কোন প্রশ্নের ক্ষেত্রে শিক্ষার্থীদের ঘাবড়ানোর সুযোগ না থাকে।
প্রশ্ন ১১
$x = \frac{\sqrt[3]{m+1}+\sqrt[3]{m-1}}{\sqrt[3]{m+1}-\sqrt[3]{m-1}}$ হলে, প্রমাণ করো যে, $x^3 - 3mx^2 + 3x - m = 0$
সমাধান:

দেওয়া আছে,

$$x = \frac{\sqrt[3]{m+1}+\sqrt[3]{m-1}}{\sqrt[3]{m+1}-\sqrt[3]{m-1}}$$

$$\text{বা, } \frac{x+1}{x-1} = \frac{\sqrt[3]{m+1}+\sqrt[3]{m-1}+\sqrt[3]{m+1}-\sqrt[3]{m-1}}{\sqrt[3]{m+1}+\sqrt[3]{m-1}-\sqrt[3]{m+1}+\sqrt[3]{m-1}} \quad [\text{যোজন-বিয়োজন করে}]$$

$$\text{বা, } \frac{x+1}{x-1} = \frac{2\sqrt[3]{m+1}}{2\sqrt[3]{m-1}}$$

$$\text{বা, } \frac{(x+1)^3}{(x-1)^3} = \frac{(\sqrt[3]{m+1})^3}{(\sqrt[3]{m-1})^3} \quad [\text{উভয় পক্ষকে ঘন করে}]$$

$$\text{বা, } \frac{x^3+3x^2+3x+1}{x^3-3x^2+3x-1} = \frac{m+1}{m-1}$$

$$\text{বা, } \frac{x^3+3x^2+3x+1+x^3-3x^2+3x-1}{x^3+3x^2+3x+1-x^3+3x^2-3x+1} = \frac{m+1+m-1}{m+1-m+1} \quad [\text{যোজন-বিয়োজন করে}]$$

$$\text{বা, } \frac{2x^3+6x}{6x^2+2} = \frac{2m}{2}$$

$$\text{বা, } \frac{2(x^3+3x)}{2(3x^2+1)} = \frac{2m}{2}$$

$$\text{বা, } \frac{x^3+3x}{3x^2+1} = \frac{m}{1}$$

$\text{বা, } x^3 + 3x = m(3x^2 + 1) \quad [\text{আড়গুণন করে}]$

$\text{বা, } x^3 + 3x = 3mx^2 + m$

$\text{বা, } x^3 + 3x - 3mx^2 - m = 0 \quad [\text{পক্ষান্তর করে}]$

$\therefore x^3 - 3mx^2 + 3x - m = 0 \quad [\text{প্রমাণিত}]$

Similar Question
প্রশ্নটি এভাবেও আসতে পারে যে, যদি $x^3 - 3mx^2 + 3x - m = 0$ হয়, তবে প্রমাণ করো যে, $x = \frac{\sqrt[3]{m+1}+\sqrt[3]{m-1}}{\sqrt[3]{m+1}-\sqrt[3]{m-1}}$
সমাধান:

দেওয়া আছে,

$x^3 - 3mx^2 + 3x - m = 0$

$\text{বা, } x^3 + 3x = 3mx^2 + m$

$\text{বা, } x^3 + 3x = m(3x^2 + 1)$

$$\text{বা, } \frac{x^3+3x}{3x^2+1} = m$$

$$\text{বা, } \frac{x^3+3x+3x^2+1}{x^3+3x-3x^2-1} = \frac{m+1}{m-1} \quad [\text{যোজন-বিয়োজন করে}]$$

$$\text{বা, } \frac{x^3+3x^2\cdot 1+3\cdot x\cdot 1^2+1^3}{x^3-3x^2\cdot 1+3\cdot x\cdot 1^2-1^3} = \frac{m+1}{m-1}$$

$$\text{বা, } \frac{(x+1)^3}{(x-1)^3} = \frac{m+1}{m-1}$$

$$\text{বা, } \left(\frac{x+1}{x-1}\right)^3 = \frac{m+1}{m-1}$$

$$\text{বা, } \frac{x+1}{x-1} = \sqrt[3]{\frac{m+1}{m-1}} \quad [\text{ঘনমূল করে}]$$

$$\text{বা, } \frac{x+1+x-1}{x+1-x+1} = \frac{\sqrt[3]{m+1}+\sqrt[3]{m-1}}{\sqrt[3]{m+1}-\sqrt[3]{m-1}} \quad [\text{পুনরায় যোজন-বিয়োজন করে}]$$

$$\text{বা, } \frac{2x}{2} = \frac{\sqrt[3]{m+1}+\sqrt[3]{m-1}}{\sqrt[3]{m+1}-\sqrt[3]{m-1}}$$

$$\therefore x = \frac{\sqrt[3]{m+1}+\sqrt[3]{m-1}}{\sqrt[3]{m+1}-\sqrt[3]{m-1}} \quad [\text{প্রমাণিত}]$$

প্রশ্ন ১২
$x = \frac{\sqrt{2a+3b}+\sqrt{2a-3b}}{\sqrt{2a+3b}-\sqrt{2a-3b}}$ হলে, দেখাও যে, $3bx^2 - 4ax + 3b = 0$
সমাধান:

দেওয়া আছে,

$$x = \frac{\sqrt{2a+3b}+\sqrt{2a-3b}}{\sqrt{2a+3b}-\sqrt{2a-3b}}$$

$$\text{বা, } \frac{x+1}{x-1} = \frac{\sqrt{2a+3b}+\sqrt{2a-3b}+\sqrt{2a+3b}-\sqrt{2a-3b}}{\sqrt{2a+3b}+\sqrt{2a-3b}-\sqrt{2a+3b}+\sqrt{2a-3b}} \quad [\text{যোজন-বিয়োজন করে}]$$

$$\text{বা, } \frac{x+1}{x-1} = \frac{2\sqrt{2a+3b}}{2\sqrt{2a-3b}}$$

$$\text{বা, } \frac{(x+1)^2}{(x-1)^2} = \frac{(\sqrt{2a+3b})^2}{(\sqrt{2a-3b})^2} \quad [\text{উভয়পক্ষকে বর্গ করে}]$$

$$\text{বা, } \frac{x^2+2x+1}{x^2-2x+1} = \frac{2a+3b}{2a-3b}$$

$$\text{বা, } \frac{x^2+2x+1+x^2-2x+1}{x^2+2x+1-x^2+2x-1} = \frac{2a+3b+2a-3b}{2a+3b-2a+3b} \quad [\text{যোজন-বিয়োজন করে}]$$

$$\text{বা, } \frac{2x^2+2}{4x} = \frac{4a}{6b}$$

$$\text{বা, } \frac{2(x^2+1)}{2 \cdot 2x} = \frac{2 \cdot 2a}{2 \cdot 3b}$$

$$\text{বা, } \frac{x^2+1}{2x} = \frac{2a}{3b}$$

$\text{বা, } 3b(x^2+1) = 2a \cdot 2x \quad [\text{আড়গুণন করে}]$

$\text{বা, } 3bx^2 + 3b - 4ax = 0$

$\therefore 3bx^2 - 4ax + 3b = 0 \quad [\text{দেখানো হলো}]$

Similar Question
প্রশ্নটি এভাবেও আসতে পারে যে, যদি $3bx^2 - 4ax + 3b = 0$ হয়, তবে প্রমাণ করো যে, $x = \frac{\sqrt{2a+3b}+\sqrt{2a-3b}}{\sqrt{2a+3b}-\sqrt{2a-3b}}$
[ঢা.বো.'২০; কু.বো.'২০; ব.বো.'২০; সি.বো.'২০; দি.বো.'২০ (সৃজনশীল)]
সমাধান:

দেওয়া আছে,

$3bx^2 - 4ax + 3b = 0$

$\text{বা, } 3bx^2 + 3b - 4ax = 0$

$\text{বা, } 3bx^2 + 3b = 4ax$

$\text{বা, } 3b(x^2 + 1) = 2a \cdot 2x$

$$\text{বা, } \frac{x^2+1}{2x} = \frac{2a}{3b} \quad [\text{একান্তরকরণ করে}]$$

$$\text{বা, } \frac{2(x^2+1^2)}{4x\cdot 1} = \frac{2a}{3b}$$

$$\text{বা, } \frac{(x+1)^2+(x-1)^2}{(x+1)^2-(x-1)^2} = \frac{2a}{3b} \quad [2(a^2+b^2) = (a+b)^2+(a-b)^2 \text{ এবং } 4ab = (a+b)^2-(a-b)^2]$$

$$\text{বা, } \frac{(x+1)^2+(x-1)^2+(x+1)^2-(x-1)^2}{(x+1)^2+(x-1)^2-(x+1)^2+(x-1)^2} = \frac{2a+3b}{2a-3b} \quad [\text{যোজন-বিয়োজন করে}]$$

$$\text{বা, } \frac{2(x+1)^2}{2(x-1)^2} = \frac{2a+3b}{2a-3b}$$

$$\text{বা, } \left(\frac{x+1}{x-1}\right)^2 = \frac{2a+3b}{2a-3b}$$

$$\text{বা, } \frac{x+1}{x-1} = \sqrt{\frac{2a+3b}{2a-3b}} \quad [\text{বর্গমূল করে}]$$

$$\text{বা, } \frac{x+1+x-1}{x+1-x+1} = \frac{\sqrt{2a+3b}+\sqrt{2a-3b}}{\sqrt{2a+3b}-\sqrt{2a-3b}} \quad [\text{যোজন-বিয়োজন করে}]$$

$$\text{বা, } \frac{2x}{2} = \frac{\sqrt{2a+3b}+\sqrt{2a-3b}}{\sqrt{2a+3b}-\sqrt{2a-3b}}$$

$$\therefore x = \frac{\sqrt{2a+3b}+\sqrt{2a-3b}}{\sqrt{2a+3b}-\sqrt{2a-3b}} \quad [\text{প্রমাণিত}]$$

প্রশ্ন ১৩
$\frac{a^2+b^2}{b^2+c^2} = \frac{(a+b)^2}{(b+c)^2}$ হলে, দেখাও যে, $a, b, c$ ক্রমিক সমানুপাতী।
[য.বো.'১৯; সি.বো.'১৬ (সৃজনশীল)]
সমাধান:

দেওয়া আছে,

$$\frac{a^2+b^2}{b^2+c^2} = \frac{(a+b)^2}{(b+c)^2}$$

$$\text{বা, } \frac{(b+c)^2}{b^2+c^2} = \frac{(a+b)^2}{a^2+b^2} \quad [\text{একান্তরকরণ করে}]$$

$$\text{বা, } \frac{b^2+2bc+c^2}{b^2+c^2} = \frac{a^2+2ab+b^2}{a^2+b^2}$$

$$\text{বা, } \frac{b^2+2bc+c^2-b^2-c^2}{b^2+c^2} = \frac{a^2+2ab+b^2-a^2-b^2}{a^2+b^2} \quad [\text{বিয়োজন করে}]$$

$$\text{বা, } \frac{2bc}{b^2+c^2} = \frac{2ab}{a^2+b^2}$$

$$\text{বা, } \frac{c}{b^2+c^2} = \frac{a}{a^2+b^2} \quad [\text{উভয়পক্ষকে } 2b \text{ দ্বারা ভাগ করে}]$$

$\text{বা, } c(a^2+b^2) = a(b^2+c^2)$

$\text{বা, } ca^2 + b^2c = ab^2 + ac^2$

$\text{বা, } ca^2 - ac^2 = ab^2 - b^2c$

$\text{বা, } ca(a - c) = b^2(a - c)$

$$\text{বা, } ac = b^2 \frac{(a-c)}{(a-c)}$$

$\text{বা, } ac = b^2$

$$\text{বা, } \frac{ac}{bc} = \frac{b^2}{bc}$$

$$\text{বা, } \frac{a}{b} = \frac{b}{c}$$

$\therefore a, b, c \text{ ক্রমিক সমানুপাতী} \quad [\text{দেখানো হলো}]$

💡 Zahidul Saad Classroom Tips
সাধারণত ভগ্নাংশের লব ও হরে সমসংখ্যক পদ থাকলে যোজন-বিয়োজন করতে হয়। কিন্তু যদি লব ও হরে পদ সংখ্যা সমান না হয় তবে কখনও শুধু যোজন আবার কখনও শুধু বিয়োজন করতে হয়। এই অংকের ক্ষেত্রে লবে পদ সংখ্যা হর অপেক্ষা বেশি হওয়ায় শুধু বিয়োজন করা হয়েছে।
Similar Question
প্রশ্নটি এভাবেও আসতে পারে যে, যদি $a, b, c$ ক্রমিক সমানুপাতী হয়, তবে প্রমাণ করো যে, $\frac{a^2+b^2}{b^2+c^2} = \frac{(a+b)^2}{(b+c)^2}$
[সি.বো.'১৯ (সৃজনশীল)]
সমাধান:

প্রশ্নমতে, $a, b, c$ ক্রমিক সমানুপাতী হওয়ায়,

$a : b = b : c$

$\text{বা, } \frac{a}{b} = \frac{b}{c}$

$\therefore b^2 = ac$

$$\text{বামপক্ষ } = \frac{a^2+b^2}{b^2+c^2} = \frac{a^2+ac}{ac+c^2} \quad [\because b^2 = ac]$$

$$= \frac{a(a+c)}{c(a+c)} = \frac{a}{c}$$

$$\text{ডানপক্ষ } = \frac{(a+b)^2}{(b+c)^2} = \frac{a^2+2ab+b^2}{b^2+2bc+c^2}$$

$$= \frac{a^2+2ab+ac}{ac+2bc+c^2} \quad [\because b^2 = ac]$$

$$= \frac{a(a+2b+c)}{c(a+2b+c)} = \frac{a}{c}$$

$$\text{অর্থাৎ, } \frac{a^2+b^2}{b^2+c^2} = \frac{(a+b)^2}{(b+c)^2} \quad [\text{প্রমাণিত}]$$

প্রশ্ন ১৪
$\frac{x}{b+c} = \frac{y}{c+a} = \frac{z}{a+b}$ হলে, প্রমাণ কর যে, $\frac{a}{y+z-x} = \frac{b}{z+x-y} = \frac{c}{x+y-z}$
সমাধান:

দেওয়া আছে, $\frac{x}{b+c} = \frac{y}{c+a} = \frac{z}{a+b}$

মনে করি, $\frac{x}{b+c} = \frac{y}{c+a} = \frac{z}{a+b} = k$

$\therefore x = k(b+c) = bk + ck$

$y = k(c+a) = ck + ak$

এবং $z = k(a+b) = ak + bk$

$$\text{এখন, বামপক্ষ } = \frac{a}{y+z-x}$$

$$= \frac{a}{ck+ak+ak+bk-(bk+ck)} \quad [x, y \text{ এবং } z\text{-এর মান বসিয়ে}]$$

$$= \frac{a}{ck+ak+ak+bk-bk-ck} = \frac{a}{2ak} = \frac{1}{2k}$$

$$\text{এখন, মধ্যপক্ষ } = \frac{b}{z+x-y}$$

$$= \frac{b}{ak+bk+bk+ck-(ck+ak)} \quad [\text{মান বসিয়ে}]$$

$$= \frac{b}{ak+2bk+ck-ck-ak} = \frac{b}{2bk} = \frac{1}{2k}$$

$$\text{আবার, ডানপক্ষ } = \frac{c}{x+y-z}$$

$$= \frac{c}{bk+ck+ck+ak-(ak+bk)} \quad [\text{মান বসিয়ে}]$$

$$= \frac{c}{bk+2ck+ak-ak-bk} = \frac{c}{2ck} = \frac{1}{2k}$$

$$\text{অর্থাৎ, } \frac{a}{y+z-x} = \frac{b}{z+x-y} = \frac{c}{x+y-z} \quad [\text{প্রমাণিত}]$$

প্রশ্ন ১৫
$\frac{bz-cy}{a} = \frac{cx-az}{b} = \frac{ay-bx}{c}$ হলে, প্রমাণ কর যে, $\frac{x}{a} = \frac{y}{b} = \frac{z}{c}$
সমাধান:

দেওয়া আছে, $\frac{bz-cy}{a} = \frac{cx-az}{b} = \frac{ay-bx}{c}$

মনে করি, $\frac{bz-cy}{a} = \frac{cx-az}{b} = \frac{ay-bx}{c} = k$

$\therefore bz - cy = ak \dots\dots (i)$

$cx - az = bk \dots\dots (ii)$

এবং $ay - bx = ck \dots\dots (iii)$

সমীকরণ $(i)$ কে $a$, $(ii)$ কে $b$ এবং $(iii)$ কে $c$ দ্বারা গুণ করে পাই

$abz - cay = a^2k \dots\dots (iv)$

$bcx - abz = b^2k \dots\dots (v)$

$acy - bcx = c^2k \dots\dots (vi)$

$(iv), (v)$ ও $(vi)$ যোগ করে পাই,

$abz - cay + bcx - abz + acy - bcx = a^2k + b^2k + c^2k$

$\text{বা, } 0 = k(a^2+b^2+c^2)$

$\text{বা, } k(a^2+b^2+c^2) = 0$

$\therefore k = 0 \quad [\because a, b, c \text{ ধ্রুবক হওয়ায় } a^2+b^2+c^2 \neq 0]$

এখন, $(i)$ এ $k = 0$ বসিয়ে পাই,

$bz - cy = a \cdot 0$

$\text{বা, } bz - cy = 0$

$\text{বা, } bz = cy$

$$\therefore \frac{y}{b} = \frac{z}{c} \quad [\text{একান্তরকরণ করে}] \dots\dots (vii)$$

আবার, সমীকরণ $(ii)$-এ $k = 0$ বসিয়ে পাই-

$cx - az = b \cdot 0$

$\text{বা, } cx - az = 0$

$\text{বা, } cx = az$

$$\text{বা, } \frac{x}{a} = \frac{z}{c} \quad [\text{একান্তরকরণ করে}] \dots\dots (viii)$$

$$(vii) \text{ ও } (viii) \text{ হতে পাই, } \frac{x}{a} = \frac{y}{b} = \frac{z}{c} \quad [\text{প্রমাণিত}]$$

প্রশ্ন ১৬
$\frac{a+b-c}{a+b} = \frac{b+c-a}{b+c} = \frac{c+a-b}{c+a}$ এবং $a+b+c \neq 0$ হলে, প্রমাণ কর যে, $a = b = c$
সমাধান:

দেওয়া আছে, $\frac{a+b-c}{a+b} = \frac{b+c-a}{b+c} = \frac{c+a-b}{c+a}$

$$\text{বা, } \frac{a+b-c-a-b}{a+b} = \frac{b+c-a-b-c}{b+c} = \frac{c+a-b-c-a}{c+a} \quad [\text{বিয়োজন করে}]$$

$$\text{বা, } \frac{-c}{a+b} = \frac{-a}{b+c} = \frac{-b}{c+a}$$

$$\text{বা, } \frac{c}{a+b} = \frac{a}{b+c} = \frac{b}{c+a} \quad [-1 \text{ দ্বারা গুণ করে}]$$

$$\text{বা, } \frac{a+b}{c} = \frac{b+c}{a} = \frac{c+a}{b} \quad [\text{ব্যস্তকরণ করে}]$$

$$\text{বা, } \frac{a+b+c}{c} = \frac{b+c+a}{a} = \frac{c+a+b}{b} \quad [\text{যোজন করে}]$$

$$\text{বা, } \frac{a+b+c}{c} = \frac{a+b+c}{a} = \frac{a+b+c}{b}$$

$$\text{বা, } \frac{1}{c} = \frac{1}{a} = \frac{1}{b} \quad [(a+b+c) \text{ দ্বারা তিন পক্ষকে ভাগ করে। } \because a+b+c \neq 0]$$

$\text{বা, } c = a = b \quad [\text{বিপরীতকরণ করে}]$

$\therefore a = b = c \quad [\text{প্রমাণিত}]$

প্রশ্ন ১৭
$\frac{x}{xa+yb+zc} = \frac{y}{ya+zb+xc} = \frac{z}{za+xb+yc}$ এবং $x+y+z \neq 0$ হলে, দেখাও যে, প্রতিটি অনুপাত $= \frac{1}{a+b+c}$
সমাধান:

দেওয়া আছে, $\frac{x}{xa+yb+zc} = \frac{y}{ya+zb+xc} = \frac{z}{za+xb+yc}$

$$\therefore \text{প্রত্যেকটি অনুপাত } = \frac{x+y+z}{xa+yb+zc+ya+zb+xc+za+xb+yc}$$

$$\left[\because \frac{a}{b} = \frac{c}{d} = \frac{e}{f} = \frac{g}{h} = \frac{a+c+e+g}{b+d+f+h}\right]$$

$$= \frac{x+y+z}{xa+xb+xc+ya+yb+yc+za+zb+zc}$$

$$= \frac{x+y+z}{x(a+b+c)+y(a+b+c)+z(a+b+c)}$$

$$= \frac{(x+y+z)}{(x+y+z)(a+b+c)} = \frac{1}{a+b+c}$$

$$\therefore \text{প্রত্যেকটি অনুপাত } = \frac{1}{a+b+c} \quad [\text{দেখানো হলো}]$$

বিকল্প সমাধান

দেওয়া আছে, $\frac{x}{xa+yb+zc} = \frac{y}{ya+zb+xc} = \frac{z}{za+xb+yc}$

মনে করি, $\frac{x}{xa+yb+zc} = \frac{y}{ya+zb+xc} = \frac{z}{za+xb+yc} = k$

$\therefore x = k(xa+yb+zc) \dots\dots (i)$

$y = k(ya+zb+xc) \dots\dots (ii)$

এবং $z = k(za+xb+yc) \dots\dots (iii)$

এখন সমীকরণ $(i), (ii)$ এবং $(iii)$ যোগ করে পাই

$x+y+z = k(xa+yb+zc) + k(ya+zb+xc) + k(za+xb+yc)$

$\text{বা, } x+y+z = k(xa+yb+zc+ya+zb+xc+za+xb+yc)$

$\text{বা, } x+y+z = k(xa+xb+xc+ya+yb+yc+za+zb+zc)$

$\text{বা, } x+y+z = k\{x(a+b+c)+y(a+b+c)+z(a+b+c)\}$

$\text{বা, } x+y+z = k\{(x+y+z)(a+b+c)\}$

$\text{বা, } x+y+z = k(x+y+z)(a+b+c)$

$\text{বা, } 1 = k(a+b+c) \quad [(x+y+z) \text{ দ্বারা উভয় পক্ষকে ভাগ করে। দেওয়া আছে, } x+y+z \neq 0]$

$\text{বা, } k(a+b+c) = 1$

$$\therefore k = \frac{1}{a+b+c}$$

যেহেতু প্রতিটি অনুপাতের মান $k$ ধরা হয়েছে।

$$\text{প্রতিটি অনুপাতের মান } = \frac{1}{a+b+c} \quad [\text{দেখানো হলো}]$$

💡 Nice to Know
সূত্র বা Clue (রহস্য) জানা থাকলে একটি অংক কত যে সহজে করা যায়, এ অংকটি তার উজ্জ্বল দৃষ্টান্ত (প্রথম সমাধান)। দেখুন বিকল্প সমাধানটি কত দীর্ঘ ও জটিল!
প্রশ্ন ১৮
যদি $(a+b+c)p = (b+c-a)q = (c+a-b)r = (a+b-c)s$ হয়, তবে প্রমাণ কর যে, $\frac{1}{q} + \frac{1}{r} + \frac{1}{s} = \frac{1}{p}$
সমাধান:

দেওয়া আছে, $(a+b+c)p = (b+c-a)q = (c+a-b)r = (a+b-c)s$

মনে করি, $(a+b+c)p = (b+c-a)q = (c+a-b)r = (a+b-c)s = k$

$\therefore (a+b+c)p = k$

$$\therefore p = \frac{k}{a+b+c}$$

$$\text{অনুরূপভাবে, } q = \frac{k}{b+c-a}, \quad r = \frac{k}{c+a-b} \quad \text{এবং } s = \frac{k}{a+b-c}$$

$$\text{এখন, বামপক্ষ } = \frac{1}{q} + \frac{1}{r} + \frac{1}{s}$$

$$= \frac{1}{\frac{k}{b+c-a}} + \frac{1}{\frac{k}{c+a-b}} + \frac{1}{\frac{k}{a+b-c}} \quad [q, r \text{ এবং } s \text{ এর মান বসিয়ে}]$$

$$= \frac{b+c-a}{k} + \frac{c+a-b}{k} + \frac{a+b-c}{k}$$

$$= \frac{b+c-a+c+a-b+a+b-c}{k}$$

$$= \frac{a+b+c}{k}$$

$$\text{আবার, ডানপক্ষ } = \frac{1}{p} = \frac{1}{\frac{k}{a+b+c}} = \frac{a+b+c}{k}$$

$\therefore \text{বামপক্ষ } = \text{ডানপক্ষ}$

$$\text{অর্থাৎ, } \frac{1}{q} + \frac{1}{r} + \frac{1}{s} = \frac{1}{p} \quad [\text{প্রমাণিত}]$$

প্রশ্ন ১৯
যদি $lx = my = nz$ হয়, তবে দেখাও যে, $\frac{x^2}{yz} + \frac{y^2}{zx} + \frac{z^2}{xy} = \frac{mn}{l^2} + \frac{nl}{m^2} + \frac{lm}{n^2}$
সমাধান:

দেওয়া আছে, $lx = my = nz$

মনে করি, $lx = my = nz = k$

$\text{বা, } lx = k, \quad my = k \quad \text{এবং } nz = k$

$$\therefore x = \frac{k}{l}, \quad y = \frac{k}{m}, \quad z = \frac{k}{n}$$

$$\text{এখন, বামপক্ষ } = \frac{x^2}{yz} + \frac{y^2}{zx} + \frac{z^2}{xy}$$

$$= \frac{\left(\frac{k}{l}\right)^2}{\frac{k}{m}\cdot\frac{k}{n}} + \frac{\left(\frac{k}{m}\right)^2}{\frac{k}{n}\cdot\frac{k}{l}} + \frac{\left(\frac{k}{n}\right)^2}{\frac{k}{l}\cdot\frac{k}{m}} \quad [x, y, z \text{ এর মান বসিয়ে}]$$

$$= \frac{\frac{k^2}{l^2}}{\frac{k^2}{nm}} + \frac{\frac{k^2}{m^2}}{\frac{k^2}{nl}} + \frac{\frac{k^2}{n^2}}{\frac{k^2}{lm}}$$

$$= \frac{k^2}{l^2} \times \frac{mn}{k^2} + \frac{k^2}{m^2} \times \frac{nl}{k^2} + \frac{k^2}{n^2} \times \frac{lm}{k^2}$$

$$= \frac{mn}{l^2} + \frac{nl}{m^2} + \frac{lm}{n^2}$$

$= \text{ডানপক্ষ}$

$\therefore \text{বামপক্ষ } = \text{ডানপক্ষ}$

$$\therefore \frac{x^2}{yz} + \frac{y^2}{zx} + \frac{z^2}{xy} = \frac{mn}{l^2} + \frac{nl}{m^2} + \frac{lm}{n^2} \quad [\text{দেখানো হলো}]$$

প্রশ্ন ২০
যদি $\frac{p}{q} = \frac{a^2}{b^2}$ এবং $\frac{a}{b} = \frac{\sqrt{a+q}}{\sqrt{a-q}}$ হয়, তবে দেখাও যে, $\frac{p+q}{a} = \frac{p-q}{q}$
সমাধান:

দেওয়া আছে, $\frac{p}{q} = \frac{a^2}{b^2} \dots\dots (i)$

এবং $\frac{a}{b} = \frac{\sqrt{a+q}}{\sqrt{a-q}} \dots\dots (ii)$

$(i)$ নং হতে পাই,

$$\frac{p}{q} = \frac{a^2}{b^2}$$

$$\text{বা, } \frac{p}{q} = \left(\frac{a}{b}\right)^2$$

$$\text{বা, } \frac{p}{q} = \left(\sqrt{\frac{a+q}{a-q}}\right)^2 \quad [(ii) \text{ নং হতে}]$$

$$\text{বা, } \frac{p}{q} = \frac{a+q}{a-q}$$

$$\text{বা, } \frac{p+q}{p-q} = \frac{a+q+a-q}{a+q-a+q} \quad [\text{যোজন-বিয়োজন করে}]$$

$$\text{বা, } \frac{p+q}{p-q} = \frac{2a}{2q}$$

$$\text{বা, } \frac{p+q}{p-q} = \frac{a}{q}$$

$$\text{বা, } \frac{p+q}{a} = \frac{p-q}{q} \quad [\text{একান্তরকরণ করে}]$$

$$\therefore \frac{p+q}{a} = \frac{p-q}{q} \quad [\text{দেখানো হলো}]$$

Similar Question
প্রশ্নটি এভাবেও আসতে পারে যে, যদি $\frac{p}{q} = \frac{a^2}{b^2}$ এবং $\frac{p+q}{a} = \frac{p-q}{q}$ হয়, তবে প্রমাণ করো যে, $\frac{a}{b} = \pm\frac{\sqrt{a+q}}{\sqrt{a-q}}$
সমাধান:

দেওয়া আছে, $\frac{p}{q} = \frac{a^2}{b^2} \dots\dots (i)$

এবং $\frac{p+q}{a} = \frac{p-q}{q} \dots\dots (ii)$

$(ii)$ নং হতে পাই,

$$\frac{p+q}{a} = \frac{p-q}{q}$$

$$\text{বা, } \frac{p+q}{p-q} = \frac{a}{q} \quad [\text{একান্তরকরণ করে}]$$

$$\text{বা, } \frac{p+q+p-q}{p+q-p+q} = \frac{a+q}{a-q} \quad [\text{যোজন-বিয়োজন করে}]$$

$$\text{বা, } \frac{2p}{2q} = \frac{a+q}{a-q}$$

$$\text{বা, } \frac{p}{q} = \frac{a+q}{a-q}$$

$$\text{বা, } \frac{a^2}{b^2} = \frac{a+q}{a-q} \quad \left[(i) \text{ নং হতে } \frac{p}{q} = \frac{a^2}{b^2}\right]$$

$$\text{বা, } \left(\frac{a}{b}\right)^2 = \frac{a+q}{a-q}$$

$$\text{বা, } \frac{a}{b} = \pm\sqrt{\frac{a+q}{a-q}}$$

$$\therefore \frac{a}{b} = \pm\frac{\sqrt{a+q}}{\sqrt{a-q}} \quad [\text{প্রমাণিত}]$$

💡 Zahidul Saad Classroom Tips
বিপরীত প্রশ্নটির সমাধান অনেকটা মেইন প্রশ্নের সমাধানের মতোই। এক্ষেত্রে শুধুমাত্র শেষ থেকে শুরুতে আসতে হবে। হয়তো একান্তরকরণ আগে করে তারপর যোজন-বিয়োজন করতে হবে। তারপর একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখলেই দেখবে Ans চলে আসবে।
উল্লেখ্য, মনে রাখবে—
  • $x^2 = a$ হলে, $x = \pm \sqrt{a}$
  • $\sqrt{\frac{a}{b}} = \frac{\sqrt{a}}{\sqrt{b}}$ একই কথা
  • সাধারণত ভগ্নাংশের লব ও হরে সমসংখ্যক পদ থাকলে যোজন-বিয়োজন করতে হয়। কিন্তু যদি লব ও হরে পদ সংখ্যা সমান না হয় তবে কখনও শুধু যোজন কখনও শুধু বিয়োজন করতে হয়।
❗ দৃষ্টি আকর্ষণ
প্রায় সময়ই বিভিন্ন স্কুলের পরীক্ষায় দেখা যায় যে, তারা সরাসরি অনুশীলনীর প্রশ্ন না তুলে দিয়ে একটু ঘুরিয়ে বিপরীত প্রশ্ন তুলে দেয়। ফলে অনেক শিক্ষার্থীই প্রথমে একটু হকচকিয়ে যায়। বুঝতে পারে না কিভাবে সমাধান করবে। আর তাই, ঐ সকল শিক্ষার্থীদের জন্য আমরা এখানে সম্ভাব্য বিপরীত প্রশ্ন ও এর সমাধান তুলে ধরেছি যেন এরূপ আর কোন প্রশ্নের ক্ষেত্রে শিক্ষার্থীদের ঘাবড়ানোর সুযোগ না থাকে।

Post a Comment

Previous Post Next Post