✨ জাহিদুল সাদ ক্লাসরুম ✨
📐 এসএসসি গণিত • অনুশীলনী-১৬.১ (পরিমিতি) 📐
(১) ত্রিভুজক্ষেত্রের ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে:
ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল
$= \frac{1}{2} \times \text{ভূমি} \times \text{উচ্চতা}$
$= \frac{1}{2} ah$ বর্গ একক।
যেখানে, ভূমি $a$ এবং উচ্চতা $h$
(২) সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে:
সমকোণী ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল
$= \frac{1}{2} \times \text{ভূমি} \times \text{উচ্চতা}$
$= \frac{1}{2} ah$ বর্গ একক।
(৩) ত্রিভুজক্ষেত্রের দুই বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে:
ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল
$= \frac{1}{2} \times AB \times BC \times \sin B$
$= \frac{1}{2} ac \sin B$
অনুরূপভাবে, ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল
$= \frac{1}{2} bc \sin A$
ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল
$= \frac{1}{2} ab \sin C$
[এখানে, $BC = a, CA = b, AB = c$]
(৪) ত্রিভুজের তিন বাহু দেওয়া থাকলে:
ত্রিভুজের ক্ষেত্রফল
$= \sqrt{s(s - a)(s - b)(s - c)}$ বর্গ একক
ত্রিভুজের উচ্চতা, $h$
$= \frac{2}{a}\sqrt{s(s - a)(s - b)(s - c)}$ একক
যেখানে, $s$ ত্রিভুজের অর্ধপরিসীমা এবং
$s = \frac{1}{2}(a + b + c)$
[এখানে, $BC = c, CA = b, AB = a$]
(৫) সমবাহু ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল:
সমবাহু ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল
$= \frac{\sqrt{3}}{4} a^2$ বর্গ একক
উচ্চতা, $h$
$= \frac{\sqrt{3}a}{2}$ একক
[এখানে, $BC = a, CA = a, AB = a$]
(৬) সমদ্বিবাহু ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল:
সমদ্বিবাহু ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল
$= \frac{b}{4}\sqrt{4a^2 - b^2}$ বর্গ একক
উচ্চতা, $h$
$= \frac{1}{2}\sqrt{4a^2 - b^2}$ একক
[এখানে, $BC = b, CA = a, AB = a$]
👀 দৃষ্টি আকর্ষণ
এই অংশে অধ্যায়ের গুরুত্বপূর্ণ Concept গুলো গুছিয়ে সহজভাবে উপস্থাপন করা হয়েছে, যেন তোমরা খুব সহজে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ Concept গুলো একবার দেখে নিতে পারো।
🔑 মূল শব্দাবলি [Key Words]
পরিমিতি (Mensuration)
পরিমাপ (Measurement)
সমকোণী ত্রিভুজ (Right Angled Triangle)
পরিসীমা (Perimeter)
সমবাহু ত্রিভুজ (Equilateral Triangle)
সমদ্বিবাহু ত্রিভুজ (Isosceles Triangle)
চতুর্ভুজ (Quadrilateral)
বর্গক্ষেত্র (Square)
কর্ণ (Diagonal)
সামান্তরিক (Parallelogram)
ভূমি (Base)
উচ্চতা (Height)
রম্বস (Rhombus)
ট্রাপিজিয়াম (Trapezium)
সমান্তরাল (Parallel)
আয়তাকার (Rectangular)
সুষম বহুভুজ (Regular Polygon)
সুষম ষড়ভুজ (Regular Hexagon)
পরিধি (Circumference)
চাপ (Arc)
বৃত্তকলা (Circular Segment)
ব্যাসার্ধ (Radius)
বৃত্তচাপ (Circular Arc)
ব্যাস (Diameter)
আয়তাকার ঘনবস্তু (Rectangular Solid Body)
ঘনক (Cube)
বেলন (Circular Cylinder)
📏 পরিমিতি ও পরিমাপ
☑️ পরিমিতির সংজ্ঞা: গণিতের যে শাখায় জ্যামিতিক পরিসংখ্যানে বিভিন্ন পরিমিতির পরিমাপ নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করে, তাকে পরিমিতি বলে।
☑️ পরিমাপের সংজ্ঞা: পরিমাপকৃত রাশি এবং ঐ রাশির সাথে সংশ্লিষ্ট নির্দিষ্ট একক রাশির অনুপাতই রাশিটির পরিমাপ নির্ধারণ করে।
অর্থাৎ, পরিমাপ
$= \frac{\text{পরিমাপকৃত রাশি}}{\text{এককরাশি}}$
🔺 ত্রিভুজের প্রকারভেদ
☑️ বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার:-
- সমবাহু ত্রিভুজ: যে ত্রিভুজের তিনটি বাহু সমান তা সমবাহু ত্রিভুজ।
- সমদ্বিবাহু ত্রিভুজ: যে ত্রিভুজের দুইটি বাহু সমান তা সমদ্বিবাহু ত্রিভুজ।
- বিষমবাহু ত্রিভুজ: যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান তা বিষমবাহু ত্রিভুজ।
☑️ কোণভেদে ত্রিভুজ তিন প্রকার:-
- সূক্ষ্মকোণী ত্রিভুজ: যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ তা সূক্ষ্মকোণী ত্রিভুজ।
- সমকোণী ত্রিভুজ: যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তা সমকোণী ত্রিভুজ।
- স্থূলকোণী ত্রিভুজ: যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তা স্থূলকোণী ত্রিভুজ।
👀 দৃষ্টি আকর্ষণ
পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ Concept এর উপর ভিত্তি করে উক্ত অনুশীলনীর গুরুত্বপূর্ণ উদাহরণগুলো নিম্নে উল্লেখ করা হলো। এগুলো অনুশীলনীর প্রশ্নোত্তর বুঝতে অত্যন্ত সহায়ক; এছাড়াও এগুলো থেকে বোর্ড পরীক্ষায় সরাসরি সৃজনশীল প্রশ্নও হয়ে থাকে।
📌 পাঠ্যবই-এর ①, ②, ③, ④ [ম.বো.’২২(অনুরূপ); চ.বো.’১৬(অনুরূপ)] ⑤ নং উদাহরণ।
উদা-৭
নিচের চিত্রটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : [পাঠ্যবই পৃষ্ঠা-২৯৯]
(ক) $BC$ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো।
(খ) $BD$ এর মান নির্ণয় করো।
(গ) $\triangle ABD$ ও $\triangle BCD$ এর ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত নির্ণয় করো।
(খ) $BD$ এর মান নির্ণয় করো।
(গ) $\triangle ABD$ ও $\triangle BCD$ এর ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত নির্ণয় করো।
(ক) এর সমাধান:
দেওয়া আছে, $AB = 15$ সে.মি., $AC = 25$ সে.মি.
সমকোণী $\triangle ABC$ থেকে পাই,
$AC^2 = AB^2 + BC^2$
[পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী]
বা, $BC^2 = AC^2 - AB^2$
বা, $BC = \sqrt{AC^2 - AB^2}$
$= \sqrt{25^2 - 15^2}\text{ সে.মি.}$
$= \sqrt{400}\text{ সে.মি.}$
$\therefore BC = 20\text{ সে.মি.}$ [Ans.]
(খ) এর সমাধান:
সমকোণী $\triangle ABC$ এর ক্ষেত্রফল
$= \frac{1}{2} \times \text{ভূমি} \times \text{উচ্চতা}$
$= \frac{1}{2} BC \cdot AB$
আবার, $AC$ কে ভূমি ও $BD$ কে উচ্চতা কল্পনা করলে,
$\triangle ABC$ এর ক্ষেত্রফল $= \frac{1}{2} AC \cdot BD$
চিত্রানুসারে, $\frac{1}{2} AC \cdot BD = \frac{1}{2} BC \cdot AB$
বা, $AC \cdot BD = BC \cdot AB$
বা, $25 \times BD = 20 \times 15$
বা, $BD = \frac{20 \times 15}{25}$
$\therefore BD = 12$
অতএব, $BD$ এর দৈর্ঘ্য $12\text{ সে.মি.}$। [Ans.]
(গ) এর সমাধান:
সমকোণী $\triangle ABD$ থেকে পাই,
$AD^2 + BD^2 = AB^2$
[পিথাগোরাসের উপপাদ্য]
বা, $AD^2 + 12^2 = 15^2$
$[\because BD = 12\text{ সে.মি.}, AB = 15\text{ সে.মি.}]$
বা, $AD^2 = 225 - 144$
বা, $AD^2 = 81 \implies \therefore AD = 9$
আবার, $CD = AC - AD = 25 - 9 = 16$
অতএব, $\triangle ABD$ ও $\triangle BCD$ এর ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত,
$\frac{\Delta_{\text{ক্ষেত্র }} ABD}{\Delta_{\text{ক্ষেত্র }} BCD} = \frac{\frac{1}{2} BD \cdot AD}{\frac{1}{2} BD \cdot CD}$
$= \frac{9}{16}$
$\therefore \Delta_{\text{ক্ষেত্র }} ABD : \Delta_{\text{ক্ষেত্র }} BCD = 9 : 16$ [Ans.]
উদাহরণ-৭ এর জ্যামিতিক চিত্র
👀 দৃষ্টি আকর্ষণ
অনুশীলনীর প্রতিটি প্রশ্ন ও তার সমাধান তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা তোমরা মনোযোগ সহকারে বুঝে অনুশীলন করবে। এগুলোর উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষার অধিকাংশ বহুনির্বাচনি, সৃজনশীল ও সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন হয়ে থাকে।
১
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ $25$ মিটার। এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির $\frac{3}{4}$ অংশ হলে, বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো।
সমাধান:
মনে করি, $ABC$ একটি সমকোণী ত্রিভুজ। এর অতিভুজ $AC = 25$ মিটার।
ধরি, $AB = x\text{ মি.}$ তাহলে, $BC = \frac{3x}{4}\text{ মি.}$
সমকোণী $\triangle ABC$ থেকে পাই,
$AC^2 = AB^2 + BC^2$
[পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী]
বা, $25^2 = x^2 + \left(\frac{3x}{4}\right)^2$
বা, $625 = x^2 + \frac{9x^2}{16}$
বা, $625 = \frac{16x^2 + 9x^2}{16}$
বা, $625 \times 16 = 25x^2$
বা, $x^2 = \frac{625 \times 16}{25}$
বা, $x^2 = 25 \times 16$
বা, $x = \sqrt{25 \times 16}$
[বর্গমূল করে]
বা, $x = \sqrt{5^2 \times 4^2} = 5 \times 4$
$\therefore x = 20$
$\therefore AB = 20\text{ মিটার}$ এবং $BC = 20 \times \frac{3}{4} = 15\text{ মিটার}$।
$\therefore$ বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে $20\text{ মিটার}$ ও $15\text{ মিটার}$। [Ans.]
১ নং প্রশ্নের চিত্র
২
$20$ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে ওপরের প্রান্ত $4$ মিটার নিচে নামবে?
সমাধান:
মনে করি, $AC$ মইয়ের গোড়া $C$ থেকে $D$ বিন্দুতে সরালে ওপরের প্রান্ত $A$ থেকে $B$ বিন্দুতে নামবে।
মইয়ের দৈর্ঘ্য, $BD = AC = 20\text{ মিটার}$ এবং $AB = 4\text{ মিটার}$
$\therefore BC = AC - AB = (20 - 4)\text{ মিটার} = 16\text{ মিটার}$
এখন, $BCD$ সমকোণী ত্রিভুজের অতিভুজ $BD$
সুতরাং, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, $BD^2 = CD^2 + BC^2$
বা, $CD^2 = BD^2 - BC^2 = 20^2 - 16^2 = 400 - 256 = 144$
বা, $CD = \sqrt{144} \implies \therefore CD = 12\text{ মিটার}$
$\therefore$ দেওয়াল থেকে মইয়ের গোড়ার দূরত্ব $12\text{ মিটার}$ দূরে সরাতে হবে। [Ans.]
২ নং প্রশ্নের চিত্র
৩
একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা $16$ মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির $\frac{5}{6}$ অংশ হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। [ব.বো.’২৪(অনুরূপ)]
সমাধান:
মনে করি, $ABC$ একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং এর ভূমি, $BC = b = x\text{ মিটার}$।
$\therefore$ অপর দুই বাহু, $AB = AC = a = \frac{5x}{6}\text{ মিটার}$
প্রশ্নমতে, $x + \frac{5x}{6} + \frac{5x}{6} = 16$
বা, $\frac{6x + 5x + 5x}{6} = 16$
বা, $6x + 5x + 5x = 96$
[উভয় পক্ষকে $6$ দ্বারা গুণ করে]
বা, $16x = 96 \implies x = \frac{96}{16} \implies \therefore x = 6$
অতএব, $BC = b = 6\text{ মিটার}$ এবং $AB = AC = a = \frac{5 \times 6}{6}\text{ মিটার} = 5\text{ মিটার}$
$\therefore ABC$ সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য $a = 5\text{ মি.}$ এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য $b = 6\text{ মি.}$
$\therefore \triangle ABC$ এর ক্ষেত্রফল
$= \frac{b}{4}\sqrt{4a^2 - b^2}$
$= \frac{6}{4}\sqrt{4 \times 5^2 - 6^2}\text{ বর্গমিটার}$
$= \frac{3}{2}\sqrt{100 - 36}\text{ বর্গমিটার}$
$= \frac{3}{2}\sqrt{64}\text{ বর্গমিটার}$
$= \frac{3}{2} \times 8\text{ বর্গমিটার}$
$= 12\text{ বর্গমিটার}$
সুতরাং, ত্রিভুজটির ক্ষেত্রফল $12\text{ বর্গমিটার}$। [Ans.]
৩ নং প্রশ্নের চিত্র
৪
একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য $25$ সে.মি., $27$ সে.মি. এবং পরিসীমা $84$ সে.মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো।
সমাধান:
দেওয়া আছে, ত্রিভুজটির বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে $a = 25\text{ সে.মি.}$ এবং $b = 27\text{ সে.মি.}$
মনে করি, ত্রিভুজের অপর বাহু $= c$
দেওয়া আছে, ত্রিভুজটির পরিসীমা $= 84\text{ সে.মি.}$
$\dots$ অর্ধপরিসীমা, $s = \frac{84}{2}\text{ সে.মি.} \implies \therefore s = 42\text{ সে.মি.}$
আবার, ত্রিভুজের পরিসীমা $= a + b + c$
বা, $84 = 25 + 27 + c \implies 84 = 52 + c \implies c = 84 - 52 \implies \therefore c = 32\text{ সে.মি.}$
$\therefore ABC$ ত্রিভুজের ক্ষেত্রফল
$= \sqrt{s(s - a)(s - b)(s - c)}$
$= \sqrt{42(42 - 25)(42 - 27)(42 - 32)}\text{ বর্গ সে.মি.}$
$= \sqrt{42 \times 17 \times 15 \times 10}\text{ বর্গ সে.মি.}$
$= \sqrt{107100}\text{ বর্গ সে.মি.}$
$= 327.26\text{ বর্গ সে.মি. (প্রায়)}$
$\therefore$ ত্রিভুজটির ক্ষেত্রফল $327.26\text{ বর্গ সে.মি. (প্রায়)}$। [Ans.]
৪ নং প্রশ্নের চিত্র
৫
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য $2$ মিটার বাড়ালে এর ক্ষেত্রফল $6\sqrt{3}$ বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। [ম.বো.’২২; সি.বো.’২০; ঢা.বো., চ.বো.’১৬]
সমাধান:
মনে করি, সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য $= a\text{ মিটার}$
$\therefore$ সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল $= \frac{\sqrt{3}a^2}{4}\text{ বর্গমিটার}$
প্রত্যেক বাহুর দৈর্ঘ্য $2\text{ মিটার}$ বাড়ালে, বাহুর দৈর্ঘ্য হয় $(a + 2)\text{ মিটার}$
$\therefore$ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল
$= \frac{\sqrt{3}(a + 2)^2}{4}$
$= \frac{\sqrt{3}(a^2 + 4a + 4)}{4}\text{ বর্গমিটার}$
প্রশ্নমতে,
$\frac{\sqrt{3}(a^2 + 4a + 4)}{4}$
$= \frac{\sqrt{3}a^2}{4} + 6\sqrt{3}$
বা, $\frac{\sqrt{3}(a^2 + 4a + 4)}{4}$
$= \frac{\sqrt{3}a^2 + 24\sqrt{3}}{4}$
বা, $\frac{\sqrt{3}(a^2 + 4a + 4)}{4}$
$= \frac{\sqrt{3}(a^2 + 24)}{4}$
বা, $a^2 + 4a + 4 = a^2 + 24$
$\left[\frac{4}{\sqrt{3}}\text{ দ্বারা গুণ করে}\right]$
বা, $a^2 - a^2 + 4a = 24 - 4 \implies 4a = 20 \implies \therefore a = 5$
$\therefore$ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য $5\text{ মিটার}$। [Ans.]
৫ নং প্রশ্নের চিত্র
৬
একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে $26$ মিটার, $28$ মিটার এবং ক্ষেত্রফল $182$ বর্গমিটার হলে, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। [কু.বো.’২০]
সমাধান:
মনে করি, $ABC$ ত্রিভুজের বাহুদ্বয় যথাক্রমে, $BC = a = 26\text{ মিটার}$ ও $AC = b = 28\text{ মিটার}$
$BC$ ও $CA$ বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, $\angle BCA = \theta$
দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল $= 182\text{ বর্গমিটার}$
আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল $= \frac{1}{2} ab \sin \theta$
প্রশ্নমতে, $\frac{1}{2} ab \sin \theta = 182$
বা, $\frac{1}{2} \times 26 \times 28 \times \sin \theta = 182$
বা, $364 \sin \theta = 182 \implies \sin \theta = \frac{182}{364} = \frac{1}{2}$
বা, $\sin \theta = \sin 30^\circ \implies \therefore \theta = 30^\circ$
$\therefore$ বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ $30^\circ$ [Ans.]
৬ নং প্রশ্নের চিত্র
৭
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য $10$ মিটার এবং ক্ষেত্রফল $48$ বর্গমিটার হলে, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো।
সমাধান:
মনে করি, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য, $a = 10\text{ মিটার}$ এবং ভূমির দৈর্ঘ্য $= b\text{ মিটার}$
$\dots$ ত্রিভুজের ক্ষেত্রফল $= \frac{b}{4}\sqrt{4a^2 - b^2}$
প্রশ্নানুসারে, $\frac{b}{4}\sqrt{4a^2 - b^2} = 48$
বা, $\frac{b}{4}\sqrt{4 \times 10^2 - b^2} = 48$
বা, $b\sqrt{400 - b^2} = 192$
বা, $b^2(400 - b^2) = 36864$
[বর্গ করে]
বা, $400b^2 - b^4 = 36864$
বা, $b^4 - 400b^2 + 36864 = 0$
বা, $b^4 - 144b^2 - 256b^2 + 36864 = 0$
বা, $b^2(b^2 - 144) - 256(b^2 - 144) = 0$
বা, $(b^2 - 144)(b^2 - 256) = 0$
হয়, $b^2 - 144 = 0$
বা, $b^2 = 144$
$\therefore b = 12$
বা, $b^2 = 144$
$\therefore b = 12$
অথবা, $b^2 - 256 = 0$
বা, $b^2 = 256$
$\therefore b = 16$
বা, $b^2 = 256$
$\therefore b = 16$
$\therefore$ ভূমির দৈর্ঘ্য $12\text{ মিটার}$ অথবা $16\text{ মিটার}$। [Ans.]
৭ নং প্রশ্নের চিত্র
৮
একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর $135^\circ$ কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ঐ নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘণ্টায় $7$ কিলোমিটার ও ঘণ্টায় $5$ কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। $4$ ঘণ্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো।
সমাধান:
মনে করি, $A$ একটি নির্দিষ্ট বিন্দু হতে $135^\circ$ কোণে ঘণ্টায় $7\text{ কিলোমিটার}$ বেগে একজন $AB$ রাস্তা বরাবর এবং অন্যজন ঘণ্টায় $5\text{ কি.মি.}$ বেগে $AC$ রাস্তা বরাবর চলতে শুরু করে $4$ ঘণ্টা পর যথাক্রমে $B$ ও $C$ বিন্দুতে পৌঁছে।
প্রথম জন $1$ ঘণ্টায় যায় $7\text{ কি.মি.}$ $\implies \therefore$ প্রথম জন $4$ ঘণ্টায় যায় $(7 \times 4) = 28\text{ কি.মি.}$
দ্বিতীয় জন $1$ ঘণ্টায় যায় $5\text{ কি.মি.}$ $\implies \dots$ দ্বিতীয় জন $4$ ঘণ্টায় যায় $(4 \times 5) = 20\text{ কি.মি.}$
$\therefore AB = 28\text{ কি.মি.}$, $AC = 20\text{ কি.মি.}$
$C$ বিন্দু হতে $BA$ এর বর্ধিতাংশের উপর $CD$ লম্ব টানি।
এখানে, $\angle CAB = 135^\circ$ এবং $\angle CAD = 45^\circ$
[পরস্পর সম্পূরক কোণ]
সমকোণী $\triangle ACD$ থেকে পাই, $\tan \angle DAC = \frac{CD}{AD}$
বা, $\tan 45^\circ = \frac{CD}{AD} \implies 1 = \frac{CD}{AD}$
$[\because \tan 45^\circ = 1]$
$\therefore AD = CD$
আবার, সমকোণী $\triangle ACD$ থেকে পাই, $AC^2 = CD^2 + AD^2$
বা, $20^2 = AD^2 + AD^2$
$[\because AD = CD]$
বা, $400 = 2AD^2 \implies AD^2 = \frac{400}{2} = 200 \implies \therefore AD = 10\sqrt{2}\text{ কি.মি.}$
$\therefore BD = AD + AB$
$= 10\sqrt{2} + 28 = 14.142 + 28 = 42.142\text{ কি.মি. (প্রায়)}$
এখন, সমকোণী $\triangle BCD$ থেকে পাই,
$BC^2 = CD^2 + BD^2 = (14.142)^2 + (42.142)^2$
$[\because AD = CD = 14.142]$
$= 200 + 1775.948 = 1975.948$
$\therefore BC = \sqrt{1975.948} = 44.44\text{ কি.মি. (প্রায়)}$
$\therefore$ দুই ব্যক্তির মধ্যে সরাসরি দূরত্ব $44.44\text{ কি.মি. (প্রায়)}$। [Ans.]
৮ নং প্রশ্নের চিত্র
৯
একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে $6$ সে.মি., $7$ সে.মি. ও $8$ সে.মি.। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। [চ.বো.’১৬ (সৃজনশীল)]
সমাধান:
মনে করি, $ABC$ সমবাহু ত্রিভুজ। এর অভ্যন্তরে $O$ একটি বিন্দু। $O$ বিন্দু হতে $BC, AC$ ও $AB$ বাহুর উপর যথাক্রমে $OD, OE$ এবং $OF$ লম্ব আঁকি; যেন $OD = 6\text{ সে.মি.}$, $OE = 7\text{ সে.মি.}$ ও $OF = 8\text{ সে.মি.}$ হয়।
ধরি, ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য $x\text{ সে.মি.}$ হলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল $= \frac{\sqrt{3}}{4}x^2\text{ বর্গ সে.মি.}$
আবার, $O, A; O, B$ ও $O, C$ যোগ করি।
এখন, $\Delta_{\text{ক্ষেত্র }} BOC = \frac{1}{2} \times BC \times OD = \frac{1}{2} \times x \times 6 = 3x\text{ বর্গ সে.মি.}$
$\Delta_{\text{ক্ষেত্র }} AOC = \frac{1}{2} \times AC \times OE = \frac{1}{2} \times x \times 7 = \frac{7x}{2}\text{ বর্গ সে.মি.}$
$\Delta_{\text{ক্ষেত্র }} AOB = \frac{1}{2} \times AB \times OF = \frac{1}{2} \times x \times 8 = 4x\text{ বর্গ সে.মি.}$
$\therefore \Delta_{\text{ক্ষেত্র }} ABC$
$= \Delta_{\text{ক্ষেত্র }} BOC + \Delta_{\text{ক্ষেত্র }} AOC + \Delta_{\text{ক্ষেত্র }} AOB$
শর্তমতে,
$\frac{\sqrt{3}}{4}x^2 = 3x + \frac{7x}{2} + 4x$
বা, $\frac{\sqrt{3}}{4}x^2 = \frac{6x + 7x + 8x}{2} \implies \frac{\sqrt{3}}{4}x^2 = \frac{21x}{2}$
বা, $\sqrt{3}x^2 = 42x$
[উভয় পক্ষকে $4$ দ্বারা গুণ করে]
বা, $\sqrt{3}x = 42$
[উভয় পক্ষকে $x$ দ্বারা ভাগ করে]
বা, $x = \frac{42}{\sqrt{3}} = \frac{42 \times \sqrt{3}}{\sqrt{3} \times \sqrt{3}} = \frac{42\sqrt{3}}{3}$
$\therefore x = 14\sqrt{3} = 24.249\text{ (প্রায়)}$ $\implies \therefore$ বাহুর দৈর্ঘ্য $= 24.249\text{ সে.মি. (প্রায়)}$
$\therefore$ ক্ষেত্রফল
$= \frac{\sqrt{3}}{4}x^2 = \frac{\sqrt{3}}{4} \times (24.249)^2$
$= \frac{\sqrt{3}}{4} \times 588 = 254.611\text{ বর্গ সে.মি. (প্রায়)}$
সুতরাং, সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য $24.249\text{ সে.মি. (প্রায়)}$ এবং ক্ষেত্রফল $254.611\text{ বর্গ সে.মি. (প্রায়)}$ [Ans.]
৯ নং প্রশ্নের চিত্র
১০
একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির $\frac{11}{12}$ অংশ থেকে $6$ সে.মি. কম এবং অতিভুজ ভূমির $\frac{4}{3}$ অংশ থেকে $3$ সে.মি. কম।
(ক) ভূমি $x$ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল $x$ এর মাধ্যমে প্রকাশ করো।
(খ) ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো।
(গ) ত্রিভুজটির ভূমি $12$ সে.মি. হলে এর পরিসীমার সমান পরিসীমাবিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো।
(খ) ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো।
(গ) ত্রিভুজটির ভূমি $12$ সে.মি. হলে এর পরিসীমার সমান পরিসীমাবিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো।
(ক) এর সমাধান:
দেওয়া আছে, ত্রিভুজটির ভূমি $= x\text{ সে.মি.}$
$\therefore$ ত্রিভুজের উচ্চতা $=$ সমকোণী ত্রিভুজের লম্ব
$= \left(\frac{11x}{12} - 6\right)\text{ সে.মি.}$
$\therefore$ ক্ষেত্রফল
$= \frac{1}{2} \times \text{ভূমি} \times \text{উচ্চতা}$
$= \frac{1}{2} \times x \times \left(\frac{11x}{12} - 6\right)\text{ বর্গ সে.মি.}$
$= \frac{x}{2} \times \left(\frac{11x}{12} - 6\right)\text{ বর্গ সে.মি.}$
$= \frac{x}{2} \times \left(\frac{11x - 72}{12}\right)\text{ বর্গ সে.মি.}$
$= \frac{11x^2 - 72x}{24}\text{ বর্গ সে.মি.}$
[Ans.]
(খ) এর সমাধান:
সমকোণী ত্রিভুজটির অতিভুজ $= \left(\frac{4x}{3} - 3\right)\text{ সে.মি.}$
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, $(\text{অতিভুজ})^2 = (\text{লম্ব})^2 + (\text{ভূমি})^2$
বা, $\left(\frac{4x}{3} - 3\right)^2$
$= \left(\frac{11x}{12} - 6\right)^2 + x^2$
বা, $\left(\frac{4x}{3}\right)^2 - 2 \cdot \frac{4x}{3} \cdot 3 + 3^2$
$= \left(\frac{11x}{12}\right)^2 - 2 \cdot \frac{11x}{12} \cdot 6 + 6^2 + x^2$
বা, $\frac{16}{9}x^2 - 8x + 9$
$= \frac{121}{144}x^2 - 11x + 36 + x^2$
বা, $\frac{16}{9}x^2 - x^2 - \frac{121}{144}x^2$
$= -11x + 36 + 8x - 9$
বা, $\frac{256x^2 - 144x^2 - 121x^2}{144} = -3x + 27$
বা, $-\frac{9x^2}{144} + 3x - 27 = 0$
$\implies \frac{1}{16}x^2 - 3x + 27 = 0$
বা, $\frac{x^2 - 48x + 432}{16} = 0$
$\implies x^2 - 48x + 432 = 0$
বা, $x^2 - 36x - 12x + 432 = 0$
$\implies x(x - 36) - 12(x - 36) = 0$
বা, $(x - 36)(x - 12) = 0$
হয়, $x - 36 = 0$
বা, $x = 36$
বা, $x = 36$
অথবা, $x - 12 = 0$
বা, $x = 12$
বা, $x = 12$
$\therefore$ ভূমির দৈর্ঘ্য $12\text{ সে.মি.}$ বা $36\text{ সে.মি.}$। [Ans.]
(গ) এর সমাধান:
দেওয়া আছে, ভূমি $= 12\text{ সে.মি.}$
$\dots$ লম্ব $= \left(\frac{11}{12} \times 12 - 6\right)\text{ সে.মি.} = 5\text{ সে.মি.}$
এবং অতিভুজ $= \left(\frac{4}{3} \times 12 - 3\right)\text{ সে.মি.} = 13\text{ সে.মি.}$
$\dots$ পরিসীমা $= (5 + 13 + 12)\text{ সে.মি.} = 30\text{ সে.মি.}$
প্রশ্নমতে, সমবাহু ত্রিভুজের পরিসীমা, $3a = 30\text{ সে.মি.} \implies \therefore a = 10\text{ সে.মি.}$
$\therefore$ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
$= \frac{\sqrt{3}}{4}a^2 = \frac{\sqrt{3}}{4} \times 10^2$
$= 25\sqrt{3}\text{ বর্গ সে.মি.} = 43.301\text{ বর্গ সে.মি. (প্রায়)}$
$\therefore$ সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল $= 43.301\text{ বর্গ সে.মি. (প্রায়)}$ [Ans.]

