এসএসসি সাধারণ গণিত || অধ্যায়:১৭ || গুরুত্বপূর্ণ উদাহরণ সমূহ || অনুশীলনী || নমুনা প্রশ্নের সমাধান (মূল বইয়ের)

ZAHIDUL SAAD CLASSROOM
0

📘 পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ উদাহরণসমূহ ✨

🔔 দৃষ্টি আকর্ষণ

পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ Concept এর উপর ভিত্তি করে উক্ত অনুশীলনীর গুরুত্বপূর্ণ উদাহরণগুলো নিম্নে উল্লেখ করা হলো। এগুলো অনুশীলনীর প্রশ্নোত্তর বুঝতে অত্যন্ত সহায়ক; এছাড়াও এগুলো থেকে বোর্ড পরীক্ষায় সরাসরি সৃজনশীল প্রশ্নও হয়ে থাকে।

পাঠ্যবই-এর ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ [রা.বো.'২৪; চ.বো.'২৪], ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ নং উদাহরণ।
📖 উদাহরণের সৃজনশীল প্রশ্নোত্তর
🌟 উদাহরণ–১২

নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া আছে।

সময় (সেকেন্ড) $30-35$ $36-41$ $42-47$ $48-53$ $54-59$ $60-65$
গণসংখ্যা $3$ $10$ $18$ $25$ $8$ $6$

(ক) গণসংখ্যা নিবেশন সারণি বলতে কী বুঝ?

(খ) উপরের গণসংখ্যা সারণি থেকে মধ্যক নির্ণয় করো।

(গ) তারপর সারণিতে প্রদত্ত উপাত্তের বহুভুজ অঙ্কন করো।

[ঢা.বো.'২৪(অনুরূপ),'২২,'১৭,'১৫; রা.বো.'২৪,'২৩,'১৯,'১৭; কু.বো.'২৪,'২৩,'১৭; য.বো.'২৪,'২২; চ.বো.'২৪,'২৩,'২২,'১৯,'১৭,'১৫; ব.বো.'২৪,'২৩,'২২,'১৭; দি.বো.'২৪,'২৩,'১৭,'১৬; সি.বো.'২৩,'১৫; ম.বো.'২২; এসএসসি-'১৮ (সৃজনশীল); পাঠ্যবই পৃষ্ঠা, ৩৩৭-৩৩৯]
💡 (ক) এর সমাধান:

গণসংখ্যা নিবেশন সারণি: প্রদত্ত উপাত্তসমূহকে নির্দিষ্ট শ্রেণি ব্যবধান ও শ্রেণি সংখ্যা নির্ধারণের মাধ্যমে বিন্যস্ত ও সারণিভুক্ত করাকে গণসংখ্যা নিবেশন সারণি বলে।

💡 (খ) এর সমাধান:

মধ্যক নির্ণয়ের ক্রমযোজিত গণসংখ্যা সারণি:

শ্রেণি ব্যাপ্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা
$30-35$$3$$3$
$36-41$$10$$13$
$42-47$$18$$31$
$48-53$$25$$56$
$54-59$$8$$64$
$60-65$$6$$70$
মোট$n = 70$—
এখানে, $n = 70$ এবং $\dfrac{n}{2} = \dfrac{70}{2}$ বা $35$।
অতএব, মধ্যক $35$ তম পদের মান। $35$ তম পদের অবস্থান $(48-53)$ শ্রেণিতে। অতএব মধ্যক শ্রেণি $(48-53)$।
📌 এখানে,
$L =$ মধ্যক শ্রেণির নিম্নসীমা $= 48$
$F_c =$ মধ্যক শ্রেণির পূর্ববর্তী শ্রেণির যোজিত গণসংখ্যা $= 31$
$f_m =$ মধ্যক শ্রেণির গণসংখ্যা $= 25$
$h =$ শ্রেণিব্যাপ্তি $= 6$
আমরা জানি,
মধ্যক $= L + \left(\dfrac{n}{2} - F_c\right) \times \dfrac{h}{f_m}$
$= 48 + (35 - 31) \times \dfrac{6}{25}$
$= 48 + 4 \times \dfrac{6}{25}$
$= 48 + 0.96$
$= 48.96$
$\therefore$ নির্ণেয় মধ্যক $48.96$ [Ans.]
💡 (গ) এর সমাধান:

গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য সারণি:

শ্রেণি ব্যবধান শ্রেণির মধ্যমান গণসংখ্যা
$30-35$$32.5$$3$
$36-41$$38.5$$10$
$42-47$$44.5$$18$
$48-53$$50.5$$25$
$54-59$$56.5$$8$
$60-65$$62.5$$6$

গণসংখ্যা বহুভুজ অঙ্কন:

📊 চিত্র: গণসংখ্যা বহুভুজ (উদাহরণ–১২)
O X' X Y' Y শ্রেণি মধ্যমান → গণসংখ্যা → 5 10 15 20 25 30 26.5 32.5 38.5 44.5 50.5 56.5 62.5 68.5 (26.5, 0) (32.5, 3) (38.5, 10) (44.5, 18) (50.5, 25) (56.5, 8) (62.5, 6) (68.5, 0)

$x$-অক্ষ বরাবর ছক কাগজের প্রতি $5$ ঘরকে শ্রেণি মধ্যমানের $6$ একক ধরে এবং $y$-অক্ষ বরাবর ছক কাগজের প্রতি ঘরকে গণসংখ্যার $1$ একক ধরে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁকা হয়েছে। প্রথম শ্রেণির পূর্বের শ্রেণির মধ্যমান $26.5$ ও শেষ শ্রেণির পরের শ্রেণির মধ্যমান $68.5$ বিন্দুদ্বয়কে শ্রেণির মধ্যমান নির্দেশক $x$ অক্ষের সাথে সংযুক্ত করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয়েছে। মূলবিন্দু হতে $26.5$ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন $(—//—)$ ব্যবহৃত হয়েছে।

🌟 উদাহরণ–১৩

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

শ্রেণি ব্যাপ্তি $31-40$ $41-50$ $51-60$ $61-70$ $71-80$ $81-90$ $91-100$
গণসংখ্যা $4$ $6$ $8$ $12$ $9$ $7$ $4$

(ক) কেন্দ্রীয় প্রবণতা কী?

(খ) প্রদত্ত সারণি থেকে প্রচুরক নির্ণয় করো।

(গ) উপাত্তের অজিভ রেখা অঙ্কন করো।

[ঢা.বো.'২৪; রা.বো.'২৪,'২৬,'২২,'১৬; য.বো.'২৪,'১৭; চ.বো.'২৪,'২২,'১৯,'১৭; ব.বো.'২৩,'২২,'১৯; দি.বো.'২৩,'১৯; কু.বো.'২২,'১৯,'১৭; সি.বো.'১৯,'১৭; (সৃজনশীল); পাঠ্যবই পৃষ্ঠা, ৩৩৯-৩৪১]
💡 (ক) এর সমাধান:

কেন্দ্রীয় প্রবণতা: অবিন্যস্ত উপাত্তসমূহকে মানের ক্রমানুসারে সাজালে, উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জিভূত হয়। আবার উপাত্তসমূহ গণসংখ্যা নিবেশন সারণিতে উপস্থাপন করা হলে কোনো একটি শ্রেণিতে গণসংখ্যার প্রাচুর্য দেখা যায়। উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জিভূত হওয়ার এই প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে।

💡 (খ) এর সমাধান:

প্রচুরক নির্ণয়ের সারণি:

শ্রেণি গণসংখ্যা
$31-40$$4$
$41-50$$6$
$51-60$$8$
$61-70$$12$
$71-80$$9$
$81-90$$7$
$91-100$$4$
এখানে, গণসংখ্যা সর্বাধিক $12$ আছে $(61-70)$ শ্রেণিতে।
আমরা জানি,
প্রচুরক $= L + \dfrac{f_1}{f_1 + f_2} \times h$
$= 61 + \dfrac{4}{4 + 3} \times 10$
$= 61 + \dfrac{4}{7} \times 10$
$= 61 + \dfrac{40}{7}$
$= 61 + 5.7$
$= 66.7$
$\therefore$ নির্ণেয় প্রচুরক $66.7$ [Ans.]
💡 (গ) এর সমাধান:

অজিভ রেখা অঙ্কনের জন্য সারণি:

শ্রেণি ব্যাপ্তি অবিচ্ছিন্ন শ্রেণি ব্যাপ্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা
$31-40$$30-40$$4$$4$
$41-50$$40-50$$6$$10$
$51-60$$50-60$$8$$18$
$61-70$$60-70$$12$$30$
$71-80$$70-80$$9$$39$
$81-90$$80-90$$7$$46$
$91-100$$90-100$$4$$50$

অজিভ রেখা অঙ্কন:

📈 চিত্র: অজিভ রেখা (উদাহরণ–১৩)
O X' X Y' Y অবিচ্ছিন্ন শ্রেণিসীমা → ক্রমযোজিত গণসংখ্যা → 10 20 30 40 50 60 30 40 50 60 70 80 90 100 (30, 0) (40, 4) (50, 10) (60, 18) (70, 30) (80, 39) (90, 46) (100, 50)

$x$-অক্ষ বরাবর ছক কাগজের প্রতি ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণিসীমার দুই একক ধরে এবং $y$-অক্ষ বরাবর ছক কাগজের প্রতি ঘরকে ক্রমযোজিত গণসংখ্যার দুই একক ধরে শ্রেণি ঊর্ধ্বসীমা বরাবর বিন্দুগুলো চিহ্নিত করি। মূলবিন্দু থেকে $30$ পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন $(—//—)$ ব্যবহার করা হয়েছে। $x$ অক্ষে $30$ থেকে চিহ্নিত বিন্দুগুলো সাবলীলভাবে যোগ করলেই অজিভ রেখা পাওয়া যাবে।

🎯 অনুশীলনী–১৭ এর প্রশ্ন ও সমাধান 🚀

🔔 দৃষ্টি আকর্ষণ

অনুশীলনীর প্রতিটি প্রশ্ন ও তার সমাধান তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা তোমরা মনোযোগ সহকারে বুঝে অনুশীলন করবে। এগুলোর উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষার অধিকাংশ বহুনির্বাচনি, সৃজনশীল ও সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন হয়ে থাকে।

প্রশ্ন ১

উপাত্তসমূহ সারণিভুক্ত করা হলে প্রতি শ্রেণিতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি?

ক শ্রেণি সীমা
খ শ্রেণি মধ্যবিন্দু
গ শ্রেণি সংখ্যা
ঘ শ্রেণির গণসংখ্যা
✅ উত্তর: (ঘ) শ্রেণির গণসংখ্যা [Ref: পাঠ্যবই পৃষ্ঠা-৩২৬, ৩২৭]

ব্যাখ্যা: গণসংখ্যা: উপাত্তসমূহ সারণিভুক্ত করা হলে প্রতি শ্রেণিতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয়, সেই সংখ্যাকে সেই শ্রেণির গণসংখ্যা বলে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।

💡 Nice to Know

শ্রেণিব্যবধান বা শ্রেণিব্যাপ্তি নির্ণয় :

বিচ্ছিন্ন শ্রেণিসীমার ক্ষেত্রে:
শ্রেণিব্যবধান বা শ্রেণিব্যাপ্তি $=$ (শ্রেণির সর্বোচ্চ মান $-$ শ্রেণির সর্বনিম্ন মান) $+ 1$
অবিচ্ছিন্ন শ্রেণিসীমার ক্ষেত্রে:
শ্রেণিব্যবধান বা শ্রেণিব্যাপ্তি $=$ শ্রেণির সর্বোচ্চ মান $-$ শ্রেণির সর্বনিম্ন মান।
প্রশ্ন ২

নিচের সারণিতে –

তাপমাত্রা $6^\circ-8^\circ$ $8^\circ-10^\circ$ $10^\circ-12^\circ$
গণসংখ্যা $5$ $9$ $4$

$i.$ শ্রেণিব্যাপ্তি $3$

$ii.$ মধ্যক শ্রেণি $8^\circ-10^\circ$

$iii.$ তাপমাত্রা অবিচ্ছিন্ন চলক

নিচের কোনটি সঠিক?

ক $i$ ও $ii$
খ $i$ ও $iii$
গ $ii$ ও $iii$
ঘ $i, ii$ ও $iii$
✅ উত্তর: (গ) $ii$ ও $iii$ [Ref: পাঠ্যবই পৃষ্ঠা-৩২৭, ৩২৮, ৩৩৬]

ব্যাখ্যা:

$(i)$ অবিচ্ছিন্ন শ্রেণির ক্ষেত্রে : শ্রেণি ব্যাপ্তি $=$ শ্রেণির সর্বোচ্চ মান $-$ শ্রেণির সর্বনিম্ন মান
প্রশ্নের প্রদত্ত শ্রেণিটি অবিচ্ছিন্ন;
$\therefore$ প্রশ্নোক্ত সারণির শ্রেণিব্যাপ্তি $= 8 - 6 = 2$
$\therefore (i)$ নং সঠিক নয়।

$(ii)$ প্রদত্ত সারণি:

তাপমাত্রা $6^\circ-8^\circ$ $8^\circ-10^\circ$ $10^\circ-12^\circ$
গণসংখ্যা$5$$9$$4$
ক্রমযোজিত গণসংখ্যা$5$$14$$18$
এখানে, $n = 18$
শ্রেণিবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক $= \dfrac{n}{2} = \dfrac{18}{2} = 9$
সারণি হতে $9$তম পদের অবস্থান $(8^\circ-10^\circ)$ শ্রেণিতে।
$\therefore$ মধ্যক শ্রেণি $= 8^\circ-10^\circ$
$\therefore (ii)$ নং সঠিক।

$(iii)$ তাপমাত্রা একটি অবিচ্ছিন্ন চলক। সারণি থেকে দেখা যাচ্ছে, একটি শ্রেণির ঊর্ধ্বসীমা ও পরবর্তী শ্রেণির নিম্নসীমা একই। সুতরাং এটি একটি অবিচ্ছিন্ন শ্রেণি এবং এই শ্রেণিতে উপস্থিত চলকটি অবিচ্ছিন্ন। $\therefore (iii)$ নং সঠিক।

অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ) $ii$ ও $iii$।

প্রশ্ন ৩

উপাত্তের ক্ষেত্রে প্রচুরক–

$i.$ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ

$ii.$ সবচেয়ে বেশি বার উপস্থাপিত মান

$iii.$ সবক্ষেত্রে অনন্য নাও হতে পারে

উপরের তথ্যের ভিত্তিতে নিচের কোনটি সঠিক?

ক $i$ ও $ii$
খ $i$ ও $iii$
গ $ii$ ও $iii$
ঘ $i, ii$ ও $iii$
✅ উত্তর: (ঘ) $i, ii$ ও $iii$ [Ref: পাঠ্যবই পৃষ্ঠা-৩৩৯]

ব্যাখ্যা: প্রচুরক: কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার উপস্থিত হয়, সেই সংখ্যাই প্রচুরক। একটি উপাত্তের এক বা একাধিক প্রচুরক থাকতে পারে। অর্থাৎ প্রচুরক সবক্ষেত্রে অনন্য নাও হতে পারে। এটি কেন্দ্রীয় প্রবণতার একটি পরিমাপ। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ) $i, ii$ ও $iii$।

প্রশ্ন ৪

সারণিভুক্ত শ্রেণিবিন্যস্ত উপাত্তের সংখ্যা হলো $n$, মধ্যক শ্রেণির নিম্নসীমা $L$, মধ্যক শ্রেণির পূর্ববর্তী শ্রেণির ক্রমযোজিত গণসংখ্যা $F_c$, মধ্যক শ্রেণির গণসংখ্যা $f_m$ এবং শ্রেণি ব্যাপ্তি $h$; এই তথ্যের আলোকে নিচের কোনটি মধ্যক নির্ণয়ের সূত্র?

ক $L + \left(\dfrac{n}{2} - F_c\right) \times \dfrac{h}{f_m}$
খ $L + \left(\dfrac{n}{2} - f_m\right) \times \dfrac{h}{f_m}$
গ $L - \left(\dfrac{n}{2} - F_c\right) \times \dfrac{h}{f_m}$
ঘ $L - \left(\dfrac{n}{2} - f_m\right) \times \dfrac{h}{f_m}$
✅ উত্তর: (ক) $L + \left(\dfrac{n}{2} - F_c\right) \times \dfrac{h}{f_m}$ [Ref: পাঠ্যবই পৃষ্ঠা-৩৩৭]
ব্যাখ্যা: শ্রেণিবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে:
মধ্যক $= L + \left(\dfrac{n}{2} - F_c\right) \times \dfrac{h}{f_m}$
এখানে, $L =$ মধ্যক শ্রেণির নিম্নমান, $n =$ গণসংখ্যা
$F_c =$ মধ্যক শ্রেণির পূর্ববর্তী শ্রেণির যোজিত গণসংখ্যা
$f_m =$ মধ্যক শ্রেণির গণসংখ্যা, $h =$ শ্রেণি ব্যাপ্তি

অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।

💡 Nice to Know

শ্রেণিবিন্যস্ত নয় এমন উপাত্তের ক্ষেত্রে: উপাত্তসমূহকে ক্রমানুসারে সাজানোর পর,

উপাত্তের সংখ্যা $(n)$ বিজোড় হলে, মধ্যক $= \left(\dfrac{n + 1}{2}\right)$ তম পদের মান
উপাত্তের সংখ্যা $(n)$ জোড় হলে, মধ্যক $= \dfrac{\frac{n}{2}\text{ তম পদ} + \left(\frac{n}{2} + 1\right)\text{ তম পদ}}{2}$
প্রশ্ন ৫

১০ম শ্রেণির ৫০ জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো। প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ ও অজিভ রেখা আঁকো।

শ্রেণিব্যাপ্তি $31-40$ $41-50$ $51-60$ $61-70$ $71-80$ $81-90$ $91-100$
গণসংখ্যা $6$ $8$ $10$ $12$ $5$ $7$ $2$
[ঢা.বো.'২৪,'২৩,'২০,'১৭,'১৬; কু.বো.'২৪,'২২,'২০,'১৭,'১৬,'১৫; সি.বো.'২৪,'২২,'২০,'১৭; দি.বো.'২৪,'২৩,'২২,'২০,'১৫; য.বো.'২৩,'২০,'১৭,'১৬; চ.বো.'২৩,'২০,'১৭; ম.বো.'২৩,'২০; ব.বো.'২০,'১৭,'১৫; এসএসসি-'১৮; রা.বো.'১৫ (সৃজনশীল)]
💡 সমাধান:

গণসংখ্যা বহুভুজ ও অজিভ রেখা অঙ্কনের জন্য সারণি:

শ্রেণিব্যাপ্তি অবিচ্ছিন্ন শ্রেণিসীমা শ্রেণি মধ্যবিন্দু গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা
$31-40$$30-40$$35$$6$$6$
$41-50$$40-50$$45$$8$$14$
$51-60$$50-60$$55$$10$$24$
$61-70$$60-70$$65$$12$$36$
$71-80$$70-80$$75$$5$$41$
$81-90$$80-90$$85$$7$$48$
$91-100$$90-100$$95$$2$$50$

গণসংখ্যা বহুভুজ অঙ্কন:

📊 চিত্র: গণসংখ্যা বহুভুজ (প্রশ্ন ৫)
O X' X Y' Y অবিচ্ছিন্ন শ্রেণিসীমা → গণসংখ্যা → 5 10 15 30 40 50 60 70 80 90 100 (30, 0) (35, 6) (45, 8) (55, 10) (65, 12) (75, 5) (85, 7) (95, 2) (100, 0)

$x$-অক্ষ বরাবর ছক কাগজের প্রতি ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণিসীমার দুই একক ধরে এবং $y$-অক্ষ বরাবর ছক কাগজের প্রতি দুই ঘরকে গণসংখ্যার এক একক ধরে প্রদত্ত গণসংখ্যা নিবেশনের আয়তলেখ আঁকা হয়েছে। $x$-অক্ষ বরাবর শ্রেণিসীমা $30$ থেকে আরম্ভ হয়েছে। মূলবিন্দু থেকে $30$ পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন $(—//—)$ ব্যবহার করা হয়েছে। আয়তলেখের আয়তসমূহের ভূমির বিপরীত বাহুর মধ্যবিন্দু বা শ্রেণির মধ্যবিন্দু চিহ্নিত করি এবং রেখাংশ দ্বারা যোগ করি। প্রথম শ্রেণির প্রান্তবিন্দু ও শেষ শ্রেণির প্রান্তবিন্দুদ্বয়কে শ্রেণি ব্যবধান নির্দেশক $x$-অক্ষের সাথে যুক্ত করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো।

অজিভ রেখা অঙ্কন:

📈 চিত্র: অজিভ রেখা (প্রশ্ন ৫)
O X' X Y' Y অবিচ্ছিন্ন শ্রেণিসীমা → ক্রমযোজিত গণসংখ্যা → 10 20 30 40 50 60 30 40 50 60 70 80 90 100 (30, 0) (40, 6) (50, 14) (60, 24) (70, 36) (80, 41) (90, 48) (100, 50)

$x$-অক্ষ বরাবর ছক কাগজের প্রতি ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণিসীমার দুই একক ধরে এবং $y$-অক্ষ বরাবর ছক কাগজের প্রতি এক ঘরকে ক্রমযোজিত গণসংখ্যার দুই একক ধরে প্রদত্ত উপাত্তের অজিভ রেখা আঁকা হয়েছে।

প্রশ্ন ৬

নিচে ৫০ জন শিক্ষার্থীর ওজনের (কেজি) গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো। মধ্যক নির্ণয় করো।

ওজন (কেজি) $45$ $50$ $55$ $60$ $65$ $70$
গণসংখ্যা $2$ $6$ $8$ $16$ $12$ $6$
💡 সমাধান:

শিক্ষার্থীদের ওজনের গণসংখ্যা ও ক্রমযোজিত গণসংখ্যা সম্বলিত মধ্যক নির্ণয়ের প্রয়োজনীয় সারণি:

ওজন (কেজি) গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা
$45$$2$$2$
$50$$6$$8$
$55$$8$$16$
$60$$16$$32$
$65$$12$$44$
$70$$6$$50$
এখানে, $n = 50$ যা জোড় সংখ্যা।
$\therefore$ মধ্যক $= \dfrac{\frac{50}{2}\text{ তম ও }\left(\frac{50}{2} + 1\right)\text{ তম পদ দুইটির সমষ্টি}}{2}$
$= \dfrac{25\text{ তম ও }26\text{ তম পদ দুইটির সমষ্টি}}{2}$
$= \dfrac{60 + 60}{2} = 60$
সুতরাং মধ্যক $= 60$ কেজি [Ans.]
প্রশ্ন ৭

কোনো বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় ৯ম শ্রেণির ৫০ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরগুলো নিম্নরূপ:

$76, 65, 98, 79, 64, 68, 56, 73, 83, 57, 55, 92, 45, 77, 87, 46, 32, 75, 89, 48, 97, 88, 65, 73, 93,$
$58, 41, 69, 63, 39, 84, 56, 45, 73, 93, 62, 67, 69, 65, 53, 78, 64, 85, 53, 73, 34, 75, 82, 67, 62.$

(ক) প্রদত্ত তথ্যটির ধরন কীরূপ? কোনো নিবেশনে একটি শ্রেণির গণসংখ্যা কী নির্দেশ করে?

(খ) উপযুক্ত শ্রেণি ব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করো।

(গ) সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো।

[কু.বো.'২৩,'২০,'১৯,'১৭,'১৬; সি.বো.'২৩,'২০,'১৭,'১৬,'১৫; ঢা.বো.'২০,'১৯,'১৬; রা.বো.'২০,'১৭,'১৫; য.বো.'২০,'১৭,'১৫; চ.বো.'২০,'১৭,'১৬,'১৫; ব.বো.'২০,'১৭,'১৬,'১৫; দি.বো.'২০,'১৭,'১৬,'১৫; ম.বো.'২০; এসএসসি-'১৮ (সৃজনশীল)]
💡 (ক) এর সমাধান:

প্রদত্ত তথ্যটি একটি বিচ্ছিন্ন এবং অবিন্যস্ত উপাত্ত। কোনো নিবেশনে একটি শ্রেণির গণসংখ্যা দ্বারা ঐ শ্রেণিকৃত উপাত্তের যতগুলো মান অন্তর্ভুক্ত হয়, তার সংখ্যা নির্দেশ করে।

💡 (খ) এর সমাধান:
প্রদত্ত উপাত্তে, সর্বোচ্চ প্রাপ্ত নম্বর $= 98$
সর্বনিম্ন প্রাপ্ত নম্বর $= 32$
অতএব, উপাত্তের পরিসর $= (\text{সর্বোচ্চ মান} - \text{সর্বনিম্ন মান}) + 1$
$= (98 - 32) + 1 = 66 + 1 = 67$
শ্রেণি ব্যাপ্তি $10$ ধরে শ্রেণি সংখ্যা $= \dfrac{\text{পরিসর}}{\text{শ্রেণি ব্যাপ্তি}} = \dfrac{67}{10} = 6.7 \approx 7$
অর্থাৎ শ্রেণি সংখ্যা হবে $7$।

শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি:

শ্রেণিব্যাপ্তি ট্যালি চিহ্ন গণসংখ্যা
$30-39$|||$3$
$40-49$||||$5$
$50-59$|||| ||$7$
$60-69$|||| |||| |||$13$
$70-79$|||| ||||$10$
$80-89$|||| ||$7$
$90-99$||||$5$
—মোট$50$
💡 Nice to Know

শ্রেণিসংখ্যা কখনো ভগ্নাংশ হয় না। শ্রেণিসংখ্যা ভগ্নাংশ হলে, পরবর্তী পূর্ণসংখ্যাই হবে শ্রেণিসংখ্যা।

💡 (গ) এর সমাধান:

সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়:

শ্রেণিব্যাপ্তি মধ্যমান ($x_i$) গণসংখ্যা ($f_i$) ধাপ বিচ্যুতি $u_i = \dfrac{x_i - a}{h}$ গণসংখ্যা $\times$ ধাপ বিচ্যুতি ($f_i u_i$)
$30-39$$34.5$$3$$-3$$-9$
$40-49$$44.5$$5$$-2$$-10$
$50-59$$54.5$$7$$-1$$-7$
$60-69$$64.5 \leftarrow a$$13$$0$$0$
$70-79$$74.5$$10$$1$$10$
$80-89$$84.5$$7$$2$$14$
$90-99$$94.5$$5$$3$$15$
——$n = 50$—$\sum f_i u_i = 13$
এখানে, $n = 50$ এবং $h = 10$
এখানে, আনুমানিক গড়, $a = 64.5$ ধরা হয়েছে।
$\therefore$ গড় $= a + \dfrac{\sum f_i u_i}{n} \times h$
$= 64.5 + \dfrac{13}{50} \times 10$
$= 64.5 + 2.6$
$= 67.1$ [Ans.]
💡 Nice to Know

আনুমানিক গড় $(a)$ হিসেবে মধ্যমান সমূহ থেকে সুবিধাজনক যেকোনো মানকে ধরে নেওয়া যায়।

প্রশ্ন ৮
📊 উদ্দীপকের লেখচিত্র (প্রশ্ন ৮)
0 X Y 1 2 3 4 5 6 7 8 9 10 11 30 40 50 60 70 80 90 100 (30, 0) (35, 3) (45, 6) (55, 11) (65, 8) (75, 2) (80, 0)

(ক) উপরের চিত্রে, প্রথম শ্রেণিটির শ্রেণি মধ্যমান ও শেষ শ্রেণিটির গণসংখ্যা কত?

(খ) চিত্রে প্রদর্শিত তথ্যটিকে ছকের মাধ্যমে প্রকাশ করো।

(গ) উপরে প্রাপ্ত ছক থেকে নিবেশনটির মধ্যক নির্ণয় করো।

[য.বো.'২০,'১৯,'১৫; কু.বো.'২০,'১৫; ব.বো.'২০,'১৫; সি.বো.'২০,'১৫; দি.বো.'২০,'১৯; ম.বো.'২০; কু.বো.'১৯ (সৃজনশীল)]
💡 (ক) এর সমাধান:
প্রদত্ত চিত্রে, প্রথম শ্রেণি $(30-40)$ এর মধ্যমান $= \dfrac{30 + 40}{2} = \dfrac{70}{2} = 35$
এবং চিত্রে শেষ শ্রেণি $(70-80)$, যার গণসংখ্যা হলো $= 2$
💡 (খ) এর সমাধান:

চিত্রে প্রদর্শিত তথ্যটিকে গণসংখ্যা নিবেশন সারণির মাধ্যমে প্রকাশ করা হলো:

শ্রেণিব্যাপ্তি $30-40$ $40-50$ $50-60$ $60-70$ $70-80$
গণসংখ্যা $3$ $6$ $11$ $8$ $2$
💡 (গ) এর সমাধান:

মধ্যক নির্ণয়ের সারণি:

শ্রেণিব্যাপ্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা
$30-40$$3$$3$
$40-50$$6$$9$
$50-60$$11$$20$
$60-70$$8$$28$
$70-80$$2$$30$
মোট$n = 30$—
এখানে, $n = 30$ এবং $\dfrac{n}{2} = \dfrac{30}{2} = 15$
অতএব মধ্যক $15$ তম পদের মান। $15$ তম পদের অবস্থান $(50-60)$ শ্রেণিতে। অতএব মধ্যক শ্রেণি হলো $(50-60)$।
📌 এখানে,
$L =$ মধ্যক শ্রেণির নিম্নসীমা $= 50$
$F_c =$ মধ্যক শ্রেণির পূর্ববর্তী শ্রেণির ক্রমযোজিত গণসংখ্যা $= 9$
$f_m =$ মধ্যক শ্রেণির গণসংখ্যা $= 11$
$h =$ শ্রেণি ব্যাপ্তি $= 10$
আমরা জানি,
$\therefore$ মধ্যক $= L + \left(\dfrac{n}{2} - F_c\right) \times \dfrac{h}{f_m}$
$= 50 + (15 - 9) \times \dfrac{10}{11}$
$= 50 + 6 \times \dfrac{10}{11}$
$= 50 + \dfrac{60}{11}$
$= 50 + 5.45 = 55.45$ (প্রায়)
$\therefore$ নির্ণেয় মধ্যক $= 55.45$ (প্রায়) [Ans.]

🏆 অধ্যায়ের নমুনা প্রশ্ন ও সমাধান 🌈

☑️ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রশ্ন ১

পরিসংখ্যানের অবিন্যস্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জিভূত হয়। উপাত্তের এই প্রবণতাকে বলা হয়–

ক প্রচুরক
খ কেন্দ্রীয় প্রবণতা
গ গড়
ঘ মধ্যক
✅ উত্তর: (খ) কেন্দ্রীয় প্রবণতা [Ref: পাঠ্যবই পৃষ্ঠা-৩৩৩]

ব্যাখ্যা: কেন্দ্রীয় প্রবণতা: অনুসন্ধানাধীন অবিন্যস্ত উপাত্তসমূহ মানের ক্রম অনুসারে সাজালে, উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জিভূত হয়। এবং উপাত্তসমূহ গণসংখ্যা নিবেশন সারণিতে উপস্থাপন করা হলে, মাঝামাঝি একটি শ্রেণিতে গণসংখ্যার প্রাচুর্য দেখা যায়। বিন্যস্ত ও অবিন্যস্ত সংখ্যার মাঝামাঝি অবস্থানের এই প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।

প্রশ্ন ২

আয়তলেখ অঙ্কন করতে দরকার –

$i.$ $x$ অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণিব্যাপ্তি

$ii.$ $y$ অক্ষ বরাবর গণসংখ্যা

$iii.$ শ্রেণির মধ্যমান

নিচের কোনটি সঠিক?

ক $i$ ও $ii$
খ $i$ ও $iii$
গ $ii$ ও $iii$
ঘ $i, ii$ ও $iii$
✅ উত্তর: (ক) $i$ ও $ii$ [Ref: পাঠ্যবই পৃষ্ঠা-৩২৯, ৩৩০]

ব্যাখ্যা:

  • আয়তলেখ অঙ্কনের জন্য $x$-অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণিসীমা ও $y$-অক্ষে গণসংখ্যা বসানো হয়।
  • আয়তলেখ অঙ্কনে শ্রেণির মধ্যমান দরকার হয় না। গণসংখ্যা বহুভুজ আঁকতে শ্রেণি মধ্যমান দরকার হয়।

অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক) $i$ ও $ii$।

📖 নিম্নের তথ্যের আলোকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:

শীতকালে বাংলাদেশের কোনো একটি অঞ্চলের $10$ দিনের তাপমাত্রার (সে.) পরিসংখ্যান হলো $10^\circ, 9^\circ, 8^\circ, 6^\circ, 11^\circ, 12^\circ, 7^\circ, 13^\circ, 14^\circ, 5^\circ$।

প্রশ্ন ৩

উপরের সংখ্যাসূচক উপাত্তের গড় তাপমাত্রা কোনটি?

ক $8^\circ$
খ $8.5^\circ$
গ $9.5^\circ$
ঘ $9^\circ$
✅ উত্তর: (গ) $9.5^\circ$ [Ref: পাঠ্যবই পৃষ্ঠা-৩৩৩]
ব্যাখ্যা: গড় $= \dfrac{\text{সকল উপাত্তের সমষ্টি}}{\text{মোট উপাত্তের সংখ্যা}} = \dfrac{\sum x_i}{n}$
$= \dfrac{10^\circ + 9^\circ + 8^\circ + 6^\circ + 11^\circ + 12^\circ + 7^\circ + 13^\circ + 14^\circ + 5^\circ}{10}$
$= \dfrac{95^\circ}{10} = 9.5^\circ$

অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।

প্রশ্ন ৪

উপাত্তসমূহের মধ্যক কোনটি?

ক $9.5^\circ$
খ $9^\circ$
গ $8.5^\circ$
ঘ $8^\circ$
✅ উত্তর: (ক) $9.5^\circ$ [Ref: পাঠ্যবই পৃষ্ঠা-৩৩৬, ৩৩৭]
ব্যাখ্যা: যেহেতু মোট উপাত্তের সংখ্যা $= 10$, যা একটি জোড় সংখ্যা, সুতরাং মধ্যক হবে, $\left(\dfrac{10}{2}\right)$ বা $5$তম ও $\left(\dfrac{10}{2} + 1\right)$ বা $6$তম পদের গাণিতিক গড়।
উপাত্তসমূহকে ঊর্ধ্বক্রমে বিন্যস্ত করে পাই, $5^\circ, 6^\circ, 7^\circ, 8^\circ, \underline{9^\circ}\text{ (5তম)}, \underline{10^\circ}\text{ (6তম)}, 11^\circ, 12^\circ, 13^\circ, 14^\circ$
$\therefore$ মধ্যক $= 5$তম ও $6$তম পদদ্বয়ের গড়
$= \dfrac{9^\circ + 10^\circ}{2} = \dfrac{19^\circ}{2} = 9.5^\circ$

অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।

✍️ সৃজনশীল প্রশ্নোত্তর
প্রশ্ন ৫

কোনো শ্রেণির ৬০ জন শিক্ষার্থীর ওজনের (কেজি) গণসংখ্যা নিবেশন সারণি নিম্নরূপ:

শ্রেণি ব্যাপ্তি $45-49$ $50-54$ $55-59$ $60-64$ $65-69$ $70-74$
গণসংখ্যা $4$ $8$ $10$ $20$ $12$ $6$

(ক) উপাত্তের মধ্যক শ্রেণি নির্ণয় করো।

(খ) প্রদত্ত তথ্য থেকে প্রচুরক নির্ণয় করো।

(গ) বিবরণসহ উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো।

💡 (ক) এর সমাধান:
শ্রেণি ব্যাপ্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা
$45-49$$4$$4$
$50-54$$8$$12$
$55-59$$10$$22$
$60-64$$20$$42$
$65-69$$12$$54$
$70-74$$6$$60$
মোট$n = 60$—
এখানে; $n = 60$ এবং $\dfrac{n}{2} = \dfrac{60}{2} = 30$
সুতরাং, মধ্যক হলো $30$ তম পদের মান। $30$ তম পদের অবস্থান $(60-64)$ শ্রেণিতে।
অতএব, মধ্যক শ্রেণি হলো $(60-64)$। [Ans.]
💡 (খ) এর সমাধান:

এখানে গণসংখ্যা সর্বাধিক $20$ বার আছে $(60-64)$ শ্রেণিতে। সুতরাং প্রচুরক শ্রেণি হলো $(60-64)$।

📌 এখানে,
$L =$ প্রচুরক শ্রেণির নিম্নমান $= 60$
$f_1 =$ প্রচুরক শ্রেণির গণসংখ্যা $-$ পূর্ববর্তী শ্রেণির গণসংখ্যা $= 20 - 10 = 10$
$f_2 =$ প্রচুরক শ্রেণির গণসংখ্যা $-$ পরবর্তী শ্রেণির গণসংখ্যা $= 20 - 12 = 8$
$h =$ শ্রেণি ব্যাপ্তি $= 5$
আমরা জানি,
প্রচুরক $= L + \dfrac{f_1}{f_1 + f_2} \times h$
$= 60 + \dfrac{10}{10 + 8} \times 5$
$= 60 + \dfrac{10}{18} \times 5$
$= 60 + \dfrac{50}{18}$
$= 60 + 2.78$
$= 62.78$ (প্রায়)
$\therefore$ নির্ণেয় প্রচুরক $62.78$ (প্রায়) [Ans.]
💡 (গ) এর সমাধান:

গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য সারণি:

শ্রেণি ব্যবধান অবিচ্ছিন্ন শ্রেণিসীমা মধ্যমান গণসংখ্যা
$45-49$$44.5-49.5$$47$$4$
$50-54$$49.5-54.5$$52$$8$
$55-59$$54.5-59.5$$57$$10$
$60-64$$59.5-64.5$$62$$20$
$65-69$$64.5-69.5$$67$$12$
$70-74$$69.5-74.5$$72$$6$

গণসংখ্যা বহুভুজ অঙ্কন:

📊 চিত্র: গণসংখ্যা বহুভুজ (প্রশ্ন ৫)
O X' X Y' Y অবিচ্ছিন্ন শ্রেণিসীমা → গণসংখ্যা → 5 10 15 20 25 44.5 49.5 54.5 59.5 64.5 69.5 74.5 (44.5, 0) (47, 4) (52, 8) (57, 10) (62, 20) (67, 12) (72, 6) (74.5, 0)

$x$-অক্ষ বরাবর ছক কাগজের প্রতি এক ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণিসীমার এক একক ধরে এবং $y$-অক্ষ বরাবর ছক কাগজের প্রতি এক ঘরকে গণসংখ্যার এক একক ধরে প্রদত্ত গণসংখ্যা নিবেশনের আয়তলেখ আঁকা হয়েছে। আয়তলেখের আয়তসমূহের ভূমির বিপরীত বাহুর মধ্যবিন্দু বা শ্রেণির মধ্যবিন্দু চিহ্নিত করি এবং রেখাংশ দ্বারা যোগ করি। মূলবিন্দু হতে $44.5$ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন $(—//—)$ ব্যবহৃত হয়েছে। প্রথম শ্রেণির প্রান্তবিন্দু ও শেষ শ্রেণির প্রান্তবিন্দুদ্বয়কে শ্রেণি ব্যবধান নির্দেশক $x$-অক্ষের সাথে যুক্ত করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো।

📝 সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন
প্রশ্ন ৬ (ক)

উপাত্তের পরিসর $42$ এবং সর্বোচ্চ মান $79$ হলে, সর্বনিম্ন মান নির্ণয় করো।

💡 সমাধান:
এখানে, অশ্রেণিকৃত উপাত্তের সর্বোচ্চ মান $= 79$ এবং পরিসর $= 42$
আমরা জানি,
উপাত্তের পরিসর $=$ সর্বোচ্চ মান $-$ সর্বনিম্ন মান $+ 1$
বা, $42 = 79 -$ সর্বনিম্ন মান $+ 1$
বা, সর্বনিম্ন মান $= 80 - 42$
$\therefore$ সর্বনিম্ন মান $= 38$ [Ans.]
প্রশ্ন ৬ (খ)

কোনো শ্রেণিব্যাপ্তির নিম্নসীমা $a$ এবং শ্রেণি মধ্যমান $c$ হলে, এর ঊর্ধ্বসীমা নির্ণয় করো।

💡 সমাধান:
📌 এখানে,
শ্রেণির নিম্নসীমা $= a$
শ্রেণির মধ্যমান $= c$
আমরা জানি,
শ্রেণির মধ্যমান $= \dfrac{\text{ঊর্ধ্বসীমা} + \text{নিম্নসীমা}}{2}$
বা, ঊর্ধ্বসীমা $= 2 \times \text{শ্রেণির মধ্যমান} - \text{নিম্নসীমা}$
$= 2 \times c - a$
$= 2c - a$
অতএব, নির্ণেয় ঊর্ধ্বসীমা $2c - a$ [Ans.]
প্রশ্ন ৬ (গ)

প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে, $L = 40, f_1 = 3, f_2 = 5$ এবং $h = 8$ হলে, প্রচুরক নির্ণয় করো।

💡 সমাধান:
📌 দেওয়া আছে,
$L = 40$, $f_1 = 3$, $f_2 = 5$, $h = 8$
আমরা জানি,
প্রচুরক $= L + \dfrac{f_1}{f_1 + f_2} \times h$
$= 40 + \dfrac{3}{3 + 5} \times 8$
$= 40 + \dfrac{3}{8} \times 8$
$= 40 + 3$
$= 43$
$\therefore$ নির্ণেয় প্রচুরক $= 43$ [Ans.]

Post a Comment

0 Comments

Please Select Embedded Mode To show the Comment System.*

3/related/default