এসএসসি সাধারণ গণিত || অধ্যায়:১৭ || পাঠ্য বইয়ের সকল কাজের প্রশ্ন ও সমাধান

ZAHIDUL SAAD CLASSROOM
0

📘 পাঠ্যবইয়ের কাজের সমাধান ✨

🌟 দৃষ্টি আকর্ষণ

পাঠ্যবইয়ের শ্রেণির কাজগুলো তোমাদের বাড়ির কাজ, এমনকি স্কুল ও বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অংশে কাজগুলোর নির্ভুলভাবে বিস্তারিত সমাধান দেওয়া আছে যা বুঝে অনুশীলন করলে তুমি অনেকখানি এগিয়ে থাকবে।

🎯 কাজ - ১ 📖 [পাঠ্যবই পৃষ্ঠা-৩২৭]

তোমাদের শ্রেণিতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের দুইটি দল গঠন করো। দলের সদস্যদের ওজনের (কেজিতে) গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করো।

💡 সমাধান

আমাদের ক্লাসের 50 জন শিক্ষার্থীকে প্রতি দলে 25 জন নিয়ে দুইটি দল গঠন করা হয়। প্রতি দলের সদস্যদের ওজন (কেজিতে) সংগ্রহ করে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করা হলো:

🔹 প্রথম দলের শিক্ষার্থীদের ওজন (কেজিতে):
50, 52, 48, 49, 45, 50, 42, 48, 47, 41, 50, 52, 53, 50, 58, 57, 51, 48, 51, 50, 53, 43, 56, 43, 50
সংগ্রহকৃত উপাত্তে, সর্বোচ্চ মান $= 58$
সর্বনিম্ন মান $= 41$
আমরা জানি, উপাত্তের পরিসর $= ($ সর্বোচ্চ মান $-$ সর্বনিম্ন মান $) + 1$
$\therefore$ উপাত্ত পরিসর $= (58 - 41) + 1$ $= 17 + 1$ $= 18$
এখন শ্রেণি ব্যবধান $5$ ধরে শ্রেণি সংখ্যা $=$ পরিসরশ্রেণি ব্যবধান $= \frac{18}{5}$ $= 3.6 \approx 4$
অর্থাৎ $4$টি শ্রেণিতে উপাত্তগুলোকে বিন্যস্ত করতে হবে।

📊 শ্রেণি ব্যবধান 5 ধরে প্রথম দলের সদস্যদের ওজনের গণসংখ্যা নিবেশন সারণি:

শ্রেণি ট্যালি চিহ্ন গণসংখ্যা
40-44 |||| 4
45-49 ||||| 6
50-54 |||||||||| 12
55-59 ||| 3
মোট 25
🔸 দ্বিতীয় দলের শিক্ষার্থীদের ওজন (কেজিতে):
47, 45, 56, 45, 50, 52, 54, 52, 46, 41, 40, 55, 50, 50, 42, 45, 47, 51, 51, 50, 56, 58, 50, 50, 52
সংগ্রহকৃত উপাত্ত সমূহে, সর্বোচ্চ মান $= 58$
সর্বনিম্ন মান $= 40$
$\therefore$ উপাত্ত পরিসর $=$ সর্বোচ্চ মান $-$ সর্বনিম্ন মান $+ 1$ $= (58 - 40) + 1$ $= 18 + 1 = 19$
এখন শ্রেণি ব্যবধান $5$ ধরে শ্রেণি সংখ্যা $=$ পরিসরশ্রেণি ব্যবধান $= \frac{19}{5}$ $= 3.8 \approx 4$
অর্থাৎ $4$টি শ্রেণিতে উপাত্তসমূহ বিন্যস্ত হবে।

📊 এখন, শ্রেণি ব্যবধান 5 ধরে দ্বিতীয় দলের সদস্যদের ওজনের গণসংখ্যা নিবেশন সারণি:

শ্রেণি ট্যালি চিহ্ন গণসংখ্যা
40-44 ||| 3
45-49 ||||| 6
50-54 |||||||||| 12
55-59 |||| 4
মোট 25
🎯 কাজ - ২ 📖 [পাঠ্যবই পৃষ্ঠা-৩২৯]

তোমাদের শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনূর্ধ্ব 40 জনের দল গঠন করো। দলের সদস্যদের ওজন/উচ্চতা নিয়ে দলে গণসংখ্যা নিবেশন ও ক্রমযোজিত গণসংখ্যা সারণি তৈরি করো।

💡 সমাধান

আমাদের শ্রেণির 30 জন শিক্ষার্থীদের নিয়ে একটি দল গঠন করে, তাদের ওজন ও উচ্চতা নিয়ে গণসংখ্যা ও ক্রমযোজিত গণসংখ্যা সারণি তৈরি করা হলো।

⚖️ দলের সদস্যদের ওজন (কেজিতে):
52, 50, 50, 58, 56, 50, 51, 51, 47, 45, 42, 50, 50, 55, 40, 41, 46, 52, 52, 54, 52, 50, 45, 56, 45, 47, 48, 48, 45, 42।
সংগ্রহকৃত উপাত্তসমূহে, সর্বোচ্চ মান $= 58$
সর্বনিম্ন মান $= 40$
$\therefore$ উপাত্ত পরিসর $= ($ সর্বোচ্চ মান $-$ সর্বনিম্ন মান $) + 1$ $= (58 - 40) + 1$ $= 18 + 1$ $= 19$
এখন শ্রেণি ব্যবধান $5$ ধরে শ্রেণি সংখ্যা $=$ পরিসরশ্রেণি ব্যবধান $= \frac{19}{5}$ $= 3.8 \approx 4$
অর্থাৎ, $4$টি শ্রেণিতে উপাত্তসমূহ বিন্যস্ত হবে।

📊 এখন, শ্রেণি ব্যবধান 5 ধরে দলের সদস্যদের ওজনের গণসংখ্যা ও ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণি:

শ্রেণি ট্যালি চিহ্ন গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা
40-44 |||| 4 4
45-49 |||||||| 9 $4 + 9 = 13$
50-54 ||||||||||| 13 $13 + 13 = 26$
55-59 |||| 4 $26 + 4 = 30$
📏 দলের সদস্যদের উচ্চতা (সে.মি.):
152, 160, 170, 160, 150, 153, 161, 163, 173, 162, 162, 171, 157, 156, 172, 160, 162, 162, 160, 170, 154, 153, 161, 173, 167, 169, 158, 158, 165, 153।
সংগ্রহকৃত উপাত্তসমূহের মধ্যে, সর্বোচ্চ মান $= 173$
সর্বনিম্ন মান $= 150$
$\therefore$ উপাত্ত পরিসর $= ($ সর্বোচ্চ মান $-$ সর্বনিম্ন মান $) + 1$ $= (173 - 150) + 1$ $= 23 + 1$ $= 24$
এখন শ্রেণি ব্যবধান $5$ ধরে শ্রেণি সংখ্যা $=$ পরিসরশ্রেণি ব্যবধান $= \frac{24}{5}$ $= 4.8 \approx 5$টি

📊 সুতরাং, শ্রেণি ব্যবধান 5 ধরে শিক্ষার্থীদের উচ্চতার গণসংখ্যা ও ক্রমযোজিত গণসংখ্যার নিবেশন সারণি নিম্নরূপ:

শ্রেণি ট্যালি চিহ্ন গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা
150-154 ||||| 6 6
155-159 |||| 4 $6 + 4 = 10$
160-164 ||||||||| 11 $10 + 11 = 21$
165-169 ||| 3 $21 + 3 = 24$
170-174 ||||| 6 $24 + 6 = 30$
🎯 কাজ - ৩ 📖 [পাঠ্যবই পৃষ্ঠা-৩৩১]

তোমাদের শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষায় বাংলায় প্রাপ্ত নম্বর নিয়ে গণসংখ্যা বহুভুজ আঁকো।

💡 সমাধান

আমাদের শ্রেণিতে অধ্যয়নরত মোট শিক্ষার্থী সংখ্যা 40 জন। তাদের প্রথম সাময়িক পরীক্ষায় বাংলায় প্রাপ্ত নম্বর নিয়ে নিম্নে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো।

📝 প্রথম সাময়িক পরীক্ষায় বাংলায় প্রাপ্ত নম্বর:
60, 62, 51, 70, 85, 93, 46, 52, 61, 26, 71, 59, 63, 72, 45, 55, 46, 33, 33, 42, 37, 61, 72, 81, 83, 65, 67, 67, 72, 60, 51, 88, 24, 74, 55, 62, 46, 65, 69, 60।
সংগ্রহকৃত উপাত্তসমূহের মধ্যে, সর্বোচ্চ মান $= 93$
সর্বনিম্ন মান $= 24$
$\therefore$ উপাত্ত পরিসর $= ($ সর্বোচ্চ মান $-$ সর্বনিম্ন মান $) + 1$ $= (93 - 24) + 1$ $= 69 + 1$ $= 70$
এখন শ্রেণি ব্যবধান $10$ ধরে শ্রেণি সংখ্যা $=$ পরিসরশ্রেণি ব্যবধান $= \frac{70}{10}$ $= 7$

📊 বাংলায় প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন ও বহুভুজ হলো:

শ্রেণি অবিচ্ছিন্ন শ্রেণিসীমা মধ্যবিন্দু ট্যালি চিহ্ন গণসংখ্যা
24-33 23.5-33.5 28.5 |||| 4
34-43 33.5-43.5 38.5 || 2
44-53 43.5-53.5 48.5 |||||| 7
54-63 53.5-63.5 58.5 ||||||||| 11
64-73 63.5-73.5 68.5 |||||||| 10
74-83 73.5-83.5 78.5 ||| 3
84-93 83.5-93.5 88.5 ||| 3
📈 ছক কাগজে গণসংখ্যা বহুভুজ
X X' Y Y' O 5 10 15 ↑ গণসংখ্যা 23.5 33.5 43.5 53.5 63.5 73.5 83.5 93.5 → শ্রেণি মধ্যবিন্দু (28.5, 4) (38.5, 2) (48.5, 7) (58.5, 11) (68.5, 10) (78.5, 3) (88.5, 3)
চিত্র: গণসংখ্যা বহুভুজ
$x$-অক্ষ বরাবর ছক কাগজের প্রতি ঘরকে শ্রেণি মধ্যবিন্দুর দুই একক ধরে এবং $y$-অক্ষ বরাবর ছক কাগজের দুই ঘরকে গণসংখ্যার এক একক ধরে গণসংখ্যা বহুভুজ আঁকা হয়েছে। মূলবিন্দু থেকে $23.5$ পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন ($-//-$) ব্যবহার করা হয়েছে।
🎯 কাজ - ৪ 📖 [পাঠ্যবই পৃষ্ঠা-৩৩২]

100 জন কলেজ ছাত্রের উচ্চতার গণসংখ্যা নিবেশন থেকে গণসংখ্যা বহুভুজ আঁকো।

[ঢা.বো., রা.বো., য.বো., চ.বো., সি.বো., দি.বো. '১৯]
উচ্চতা (সে.মি.) 141-150 151-160 161-170 171-180 181-190
গণসংখ্যা 5 16 56 11 12
💡 সমাধান

প্রদত্ত গণসংখ্যা নিবেশন সারণিতে 100 জন ছাত্রের উচ্চতার জন্য শ্রেণি দেয়া আছে। 100 জন কলেজ ছাত্রের উচ্চতাকে ঐ শ্রেণির সাপেক্ষে বিন্যস্ত করলে যে গণসংখ্যার সারণি পাওয়া যায়, তা নিম্নরূপ:

শ্রেণি উচ্চতা (সে.মি) মধ্যমান গণসংখ্যা
141-150 145.5 5
151-160 155.5 16
161-170 165.5 56
171-180 175.5 11
181-190 185.5 12
মোট = 100
📈 ছক কাগজে গণসংখ্যা বহুভুজ
X X' Y Y' O 10 20 30 40 50 60 ↑ গণসংখ্যা 140 150 160 170 180 190 200 → শ্রেণি মধ্যমান (145.5, 5) (155.5, 16) (165.5, 56) (175.5, 11) (185.5, 12)
চিত্র: গণসংখ্যা বহুভুজ
$x$-অক্ষ বরাবর ছক কাগজের প্রতি ঘরকে শ্রেণি মধ্যবিন্দুর দুই একক ধরে এবং $y$-অক্ষ বরাবর ছক কাগজের প্রতি ঘরকে গণসংখ্যার দুই একক ধরে গণসংখ্যা বহুভুজ আঁকা হয়েছে। মূলবিন্দু থেকে $140$ পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন ($-//-$) ব্যবহার করা হয়েছে।
🎯 কাজ - ৫ 📖 [পাঠ্যবই পৃষ্ঠা-৩৩৩]

কোনো এক পরীক্ষায় গণিতে তোমাদের শ্রেণির 50 বা তার চেয়ে বেশি নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের নম্বরের ক্রমযোজিত গণসংখ্যা সারণি তৈরি কর এবং অজিভ রেখা আঁকো।

💡 সমাধান

আমাদের ক্লাসের গণিতে 50 বা তার চেয়ে বেশি নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের নম্বরের গণসংখ্যা ও ক্রমযোজিত গণসংখ্যার সারণি নিম্নরূপ:

শ্রেণি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা
50-59 8 8
60-69 3 $8 + 3 = 11$
70-79 10 $11 + 10 = 21$
80-89 7 $21 + 7 = 28$
90-99 2 $28 + 2 = 30$
📈 ছক কাগজে অজিভ রেখা
X X' Y Y' O 5 10 15 20 25 30 35 ↑ ক্রমযোজিত গণসংখ্যা 50 60 70 80 90 100 → শ্রেণি সীমা (60, 8) (70, 11) (80, 21) (90, 28) (100, 30)
চিত্র: অজিভ রেখা
$x$-অক্ষ বরাবর ছক কাগজের প্রতি ঘরকে শ্রেণিসীমার দুই একক ধরে এবং $y$-অক্ষ বরাবর ছক কাগজের প্রতি ঘরকে ক্রমযোজিত গণসংখ্যার এক একক ধরে প্রদত্ত উপাত্তের অজিভ রেখা আঁকা হয়েছে। মূলবিন্দু থেকে $50$ পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন ($-//-$) ব্যবহার করা হয়েছে।
🎯 কাজ - ৬ 📖 [পাঠ্যবই পৃষ্ঠা-৩৩৬]

তোমাদের উপজেলার কয়েকটি স্কুলের এস.এস.সি পাসের হার ও তাদের সংখ্যা সংগ্রহ করো এবং পাসের গড় হার নির্ণয় করো।

💡 সমাধান

আমাদের উপজেলার ৫টি স্কুলের এস.এস.সি পাসের হার ও তাদের সংখ্যা সংগ্রহ করে নিচের সারণিতে উপস্থাপন করা হল:

স্কুলের নাম বীরগঞ্জ গভঃ Boys অলদিনী গভঃ Girls পুলহাট উচ্চ বিদ্যালয় কালেক্টরেট উচ্চ বিদ্যালয় পাইলট উচ্চ বিদ্যালয়
পাসের হার (শতকরা) 85 82 61 70 80
পরীক্ষার্থী সংখ্যা 120 100 70 80 100

উপরোক্ত সারণিতে পাসের হার ও শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে।
এখানে, পাসের হারকে চলক $x$ এবং শিক্ষার্থীর সংখ্যা হলো চলকের সাপেক্ষে ভার $w$।
পাশের হারকে $x_i$ এবং শিক্ষার্থীর সংখ্যা $w_i$ ধরে স্কুলগুলোর পাশের হারের গাণিতিক গড়ের সারণি নিম্নরূপ:

স্কুলের নাম $x_i$ $w_i$ $x_i w_i$
বীরগঞ্জ 85 120 10200
অলদিনী 82 100 8200
পুলহাট 61 70 4270
কালেক্টরেট 70 80 5600
পাইলট 80 100 8000
মোট $\sum w_i = 470$ $\sum x_i w_i = 36270$
$\therefore$ নির্ণেয় পাশের হারের গড় $= \dfrac{\sum_{i=1}^{5} x_i w_i}{\sum_{i=1}^{5} w_i}$ $= \dfrac{36270}{470}$ $= 77.17$
$\therefore$ গড় পাশের হার $= 77.17$ ✅ [Ans.]
🎯 কাজ - ৭ 📖 [পাঠ্যবই পৃষ্ঠা-৩৩৭]

(ক) তোমাদের শ্রেণির 49 জন শিক্ষার্থীর উচ্চতা (সে.মি.) নিয়ে গণসংখ্যা সারণি তৈরি করো এবং কোনো সূত্র ব্যবহার না করে মধ্যক নির্ণয় করো।
(খ) পূর্বের সমস্যা থেকে 9 জনের উচ্চতা বাদ দিয়ে 40 জনের উচ্চতার (সে.মি.) মধ্যক নির্ণয় করো।

🔹 (ক) এর সমাধান:

আমাদের ক্লাসের 49 জন শিক্ষার্থীর উচ্চতা (সে.মি.) নিয়ে গণসংখ্যা সারণি নিম্নরূপ:

উচ্চতা (সে.মি.) 155 160 165 170 175 180 185 190
গণসংখ্যা 3 8 10 15 6 3 3 1

📊 মধ্যক নির্ণয়ের জন্য গণসংখ্যা সারণি:

উচ্চতা গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা
15533
160811
1651021
1701536
175642
180345
185348
190149
এখানে, $n = 49$ যা একটি বিজোড় সংখ্যা।
$\therefore$ মধ্যক হবে; $\left(\dfrac{49 + 1}{2}\right)$ বা $25$ তম পদের মান।
ক্রমযোজিত গণসংখ্যা হতে আমরা দেখতে পাই, $25$ তম পদের মান $170$।
$\therefore$ মধ্যক $= 170$ ✅ [Ans.]
🔸 (খ) এর সমাধান:

পূর্বের সারণি হতে 9 জনের উচ্চতা বাদ দিয়ে 40 জনের উচ্চতা নিয়ে গণসংখ্যা সারণি নিম্নরূপ:

উচ্চতা 155 160 165 170 175 180 185 190
গণসংখ্যা 3 5 9 13 5 2 2 1

📊 মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যার সারণি নিম্নরূপ:

উচ্চতা গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা
15533
16058
165917
1701330
175535
180237
185239
190140
এখানে, $n = 40$ যা একটি জোড় সংখ্যা।
অতএব, মধ্যক হবে $\left(\dfrac{40}{2}\right)$ তম ও $\left(\dfrac{40}{2} + 1\right)$ তম পদ দুইটির মানের গাণিতিক গড়।
$\therefore$ মধ্যক হবে, $20$ তম ও $21$ তম পদ দুইটির মানের গড়। ক্রমযোজিত গণসংখ্যা হতে আমরা দেখতে পাই, $20$ তম ও $21$ তম পদের মান $170$।
$\therefore$ মধ্যক $= \dfrac{170 + 170}{2}$ $= 170$
$\therefore$ নির্ণেয় মধ্যক $= 170$ ✅ [Ans.]
🎯 কাজ - ৮ 📖 [পাঠ্যবই পৃষ্ঠা-৩৩৯]

তোমাদের শ্রেণির সকল শিক্ষার্থীকে নিয়ে ২টি দল গঠন করো। একটি সমস্যা সমাধানে প্রত্যেকের কত সময় লাগে—
(ক) তার গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করো,
(খ) সারণি হতে মধ্যক নির্ণয় করো।

🔹 (ক) এর সমাধান:

১ম দল: প্রথম দলের শিক্ষার্থীদের একটি সমস্যা সমাধানে প্রয়োজনীয় সময়ের গণসংখ্যা নিবেশন সারণি নিম্নরূপ:

সময় (মিনিট) 20-24 25-29 30-34 35-39 40-44
গণসংখ্যা 3 5 4 6 2

২য় দল: দ্বিতীয় দলের শিক্ষার্থীদের একটি সমস্যা সমাধানে প্রয়োজনীয় সময়ের গণসংখ্যা নিবেশন সারণি নিম্নরূপ:

সময় (মিনিট) 20-24 25-29 30-34 35-39 40-44
গণসংখ্যা 2 7 5 5 1
🔸 (খ) এর সমাধান:

📌 ১ম দল: গণসংখ্যা সারণি হতে মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণি—

সময় (মিনিট) গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা
20-2433
25-2958
30-34412
35-39618
40-44220
এখানে, $n = 20$ এবং $\dfrac{n}{2} = 10$
অতএব, মধ্যক হলো $10$ তম পদের মান। $10$ তম পদের অবস্থান হবে $(30\text{-}34)$ শ্রেণি। তাই $(30\text{-}34)$ শ্রেণিটি মধ্যক শ্রেণি।
আমরা জানি, মধ্যক $= L + \left(\dfrac{n}{2} - F_c\right) \times \dfrac{h}{f_m}$
এখানে, $L =$ মধ্যক শ্রেণির নিম্নসীমা $= 30$
$F_c =$ মধ্যক শ্রেণির পূর্ববর্তী শ্রেণির ক্রমযোজিত গণসংখ্যা $= 8$
$f_m =$ মধ্যক শ্রেণির গণসংখ্যা $= 4$
$h =$ শ্রেণি ব্যাপ্তি $= 5$
$\therefore$ মধ্যক $= L + \left(\dfrac{n}{2} - F_c\right) \times \dfrac{h}{f_m}$ $= 30 + (10 - 8) \times \dfrac{5}{4}$ $= 30 + 2.5$ $= 32.5$
$\therefore$ নির্ণেয় মধ্যক $= 32.5$ মিনিট ✅ [Ans.]

📌 ২য় দল: গণসংখ্যা সারণি হতে মধ্যক নির্ণয়ের ক্রমযোজিত গণসংখ্যা সারণি—

সময় (মিনিট) গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা
20-2422
25-2979
30-34514
35-39519
40-44120
এখানে, $n = 20$ এবং $\dfrac{n}{2} = \dfrac{20}{2} = 10$
অর্থাৎ $10$ তম পদের মানই মধ্যক। $10$ তম পদটি $(30\text{-}34)$ শ্রেণিতে অবস্থান করছে। অতএব $(30\text{-}34)$ শ্রেণিটি মধ্যক শ্রেণি।
আমরা জানি, মধ্যক $= L + \left(\dfrac{n}{2} - F_c\right) \times \dfrac{h}{f_m}$
এখানে, $L =$ মধ্যক শ্রেণির নিম্নসীমা $= 30$
$F_c =$ মধ্যক শ্রেণির পূর্ববর্তী শ্রেণির ক্রমযোজিত গণসংখ্যা $= 9$
$f_m =$ মধ্যক শ্রেণির গণসংখ্যা $= 5$
$h =$ শ্রেণি ব্যাপ্তি $= 5$
$\therefore$ মধ্যক $= L + \left(\dfrac{n}{2} - F_c\right) \times \dfrac{h}{f_m}$ $= 30 + (10 - 9) \times \dfrac{5}{5}$ $= 30 + 1$ $= 31$
$\therefore$ নির্ণেয় মধ্যক $= 31$ মিনিট ✅ [Ans.]

Post a Comment

0 Comments

Please Select Embedded Mode To show the Comment System.*

3/related/default