এসএসসি সাধারণ গণিত অধ্যায়:১৭ গুরুত্বপূর্ণ সকল সুত্র ও নোট

ZAHIDUL SAAD CLASSROOM
0
∑ 📊 x̄ 📈

অনুশীলনী-১৭ (পরিসংখ্যান)

✒️ অনুশীলনীর গুরুত্বপূর্ণ সূত্রসমূহ
📏 পরিসর ও শ্রেণিব্যাপ্তি
$$\text{উপাত্তের পরিধি বা পরিসর} = (\text{সর্বোচ্চ মান} - \text{সর্বনিম্ন মান}) + 1$$
$$\text{শ্রেণিসংখ্যা} = \frac{\text{পরিসর}}{\text{শ্রেণি ব্যবধান}}$$
শ্রেণিব্যবধান বা শ্রেণিব্যাপ্তি:

ক. বিচ্ছিন্ন শ্রেণিসীমার ক্ষেত্রে:

$$\text{শ্রেণিব্যবধান বা শ্রেণিব্যাপ্তি} = (\text{শ্রেণির সর্বোচ্চ মান} - \text{শ্রেণির সর্বনিম্ন মান}) + 1$$

খ. অবিচ্ছিন্ন শ্রেণিসীমার ক্ষেত্রে:

$$\text{শ্রেণিব্যবধান বা শ্রেণিব্যাপ্তি} = \text{শ্রেণির সর্বোচ্চ মান} - \text{শ্রেণির সর্বনিম্ন মান}$$
🧮 গাণিতিক গড়
ক. শ্রেণিবিন্যস্ত নয় এমন উপাত্তের ক্ষেত্রে:
$$\text{গাণিতিক গড়} = \frac{\sum x_i}{n}$$

এখানে, $\sum x_i = \text{উপাত্ত সমূহের যোগফল}$
$n = \text{মোট উপাত্তের সংখ্যা।}$

খ. শ্রেণিবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে:

• মধ্যম পদ্ধতি :

$$\text{গাণিতিক গড়} = \frac{1}{n} \sum_{i=1}^{k} f_i x_i$$

এখানে, $x_i = i \text{ তম শ্রেণির মধ্যমান}$
$f_i = i \text{ তম শ্রেণির গণসংখ্যা}$
$n = \text{মোট উপাত্তের সংখ্যা}$
$\sum f_i x_i = \text{প্রতিশ্রেণির মধ্যমান ও গণসংখ্যার গুণফলের সমষ্টি।}$

• সংক্ষিপ্ত পদ্ধতি:

$$\text{গাণিতিক গড়, } \bar{x} = a + \frac{\sum f_i u_i}{n} \times h$$ $$\text{যেখানে, } u_i = \frac{x_i - a}{h}$$

এখানে, $a = \text{আনুমানিক গড় (অর্থাৎ মধ্যমান সমূহ থেকে সুবিধাজনক কোন মানকে ধরা)}$
$f_i = i \text{ তম শ্রেণির গণসংখ্যা,}$
$u_i = i \text{ তম শ্রেণির ধাপ বিচ্যুতি,}$
$f_i u_i = i \text{ তম শ্রেণির গণসংখ্যা ধাপ বিচ্যুতি,}$
$h = \text{শ্রেণিব্যাপ্তি, } x_i = i \text{ তম শ্রেণির মধ্যমান}$

গ. গুরুত্বযুক্ত উপাত্তের ক্ষেত্রে:
$$\text{গাণিতিক গড়, } \bar{x}_w = \frac{\sum_{i=1}^{n} x_i w_i}{\sum_{i=1}^{n} w_i}$$

যেখানে, $n$ সংখ্যক উপাত্তের মান $x_1, x_2, \dots, x_n$ এবং এদের গুরুত্ব $w_1, w_2, \dots, w_n$

🎯 মধ্যক
ক. শ্রেণিবিন্যস্ত নয় এমন উপাত্তের ক্ষেত্রে:

উপাত্তসমূহকে ক্রমানুসারে সাজানোর পর,

উপাত্তের সংখ্যা ($n$) বিজোড় হলে,

$$\text{মধ্যক} = \left(\frac{n+1}{2}\right) \text{ তম পদের মান}$$

উপাত্তের সংখ্যা ($n$) জোড় হলে,

$$\text{মধ্যক} = \frac{\frac{n}{2} \text{ তম পদ} + \left(\frac{n}{2} + 1\right) \text{ তম পদ}}{2}$$
খ. শ্রেণিবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে:
$$\text{মধ্যক} = L + \left(\frac{n}{2} - F_c\right) \times \frac{h}{f_m}$$

এখানে, $L = \text{মধ্যক শ্রেণির নিম্নমান}$
$n = \text{গণসংখ্যা}$
$F_c = \text{মধ্যক শ্রেণির পূর্ববর্তী শ্রেণির যোজিত গণসংখ্যা}$
$f_m = \text{মধ্যক শ্রেণির গণসংখ্যা}$
$h = \text{শ্রেণি ব্যাপ্তি}$

🏆 প্রচুরক
ক. শ্রেণিবিন্যস্ত নয় এমন উপাত্তের ক্ষেত্রে:

কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিক বার থাকে, সেইটাই ঐ উপাত্তের প্রচুরক এবং প্রতিটি উপাদান সমান সংখ্যক বার থাকলে সেই উপাত্তে কোনো প্রচুরক নেই।

খ. শ্রেণিবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে:
$$\text{প্রচুরক} = L + \frac{f_1}{f_1 + f_2} \times h$$

এখানে, $L = \text{প্রচুরক শ্রেণির নিম্নসীমা}$
$f_1 = \text{প্রচুরক শ্রেণির গণসংখ্যা} - \text{পূর্ববর্তী শ্রেণির গণসংখ্যা}$
$f_2 = \text{প্রচুরক শ্রেণির গণসংখ্যা} - \text{পরবর্তী শ্রেণির গণসংখ্যা}$
$h = \text{শ্রেণি ব্যাপ্তি}$

💡 গুরুত্বপূর্ণ তথ্য
শ্রেণি বিন্যস্ত উপাত্তে প্রথম শ্রেণি প্রচুরক শ্রেণি হলে, তার আগের শ্রেণির গণসংখ্যা শূন্য ধরতে হয়। শ্রেণি বিন্যস্ত উপাত্তে শেষ শ্রেণি প্রচুরক শ্রেণি হলে, তার পরের শ্রেণির গণসংখ্যা শূন্য ধরতে হয়।
💡 📘

প্রাথমিক ধারণা (যা অবশ্যই জানতে হবে)

👀 দৃষ্টি আকর্ষণ

এই অংশে অধ্যায়ের গুরুত্বপূর্ণ Concept গুলো গুছিয়ে সহজভাবে উপস্থাপন করা হয়েছে, যেন তোমরা খুব সহজে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ Concept গুলো একবার দেখে নিতে পারো।

🔑 মূল শব্দাবলি [Key Words]
উপাত্ত (Data) পরিসংখ্যান (Statistics) ক্রমযোজিত গণসংখ্যা (Cumulative Frequency) চলক (Variable) বিচ্ছিন্ন চলক (Discrete Variable) অবিচ্ছিন্ন চলক (Continuous Variable) ট্যালি চিহ্ন (Tally Mark) গণসংখ্যা বহুভুজ (Frequency Polygon) শ্রেণি ব্যবধান (Class Interval) কেন্দ্রীয় প্রবণতা (Central Tendency) গাণিতিক গড় (Arithmetic Mean) মধ্যক (Median) প্রচুরক (Mode)
📊 পরিসংখ্যান
পরিসংখ্যান: বিজ্ঞানভিত্তিক কৌশল যার দ্বারা সংখ্যাসূচক তথ্য বা উপাত্ত সংগ্রহ, উপাত্তের উপস্থাপন, উপাত্তের বিশ্লেষণ এবং উপাত্তসমূহ হতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয় তাকে পরিসংখ্যান বলে।
পরিসংখ্যানের কাঁচামাল: গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলি পরিসংখ্যানের উপাত্ত। অনুসন্ধানাধীন উপাত্তই পরিসংখ্যানের কাঁচামাল।
পরিসংখ্যানের বৈশিষ্ট্য: পরিসংখ্যানের কতকগুলো মৌলিক বৈশিষ্ট্য হলো:
১। পরিসংখ্যান উপাত্তের সমষ্টি।
২। পরিসংখ্যান নির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কিত।
৩। পরিসংখ্যান তুলনাযোগ্য ও বিভিন্ন গ্রুপে বিন্যাসযোগ্য তথ্য।
পরিসংখ্যান সংখ্যায় প্রকাশিত তথ্য: পরিসংখ্যানের উপাত্তসমূহ সংখ্যায় প্রকাশ করতে হয়। গুণবাচক তথ্য পরিসংখ্যান নয়।
🗂️ উপাত্ত
উপাত্ত: কোনো তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাসমূহকে পরিসংখ্যানের উপাত্ত বলে। উদাহরণ: $50$ নম্বরের মধ্যে $5$ জন প্রার্থীর প্রাপ্ত নম্বর $20, 35, 45, 40, 30$। এটি একটি পরিসংখ্যান এবং নম্বরগুলো পরিসংখ্যানের উপাত্ত।
বিন্যস্ত উপাত্ত: যেসব উপাত্ত মানের ঊর্ধ্বক্রম বা অধঃক্রম অনুসারে সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। উদাহরণ: $1$ থেকে $5$ পর্যন্ত সংখ্যাগুলো ক্রমান্বয়ে লিখে পাই: $1, 2, 3, 4, 5$। এই উপাত্তগুলো বিন্যস্ত।
অবিন্যস্ত উপাত্ত: কোনো উপাত্তের নম্বরগুলো যদি মানের কোনো ক্রমে সাজানো না থাকে তাহলে তাকে অবিন্যস্ত উপাত্ত বলে।
উদাহরণ: $1$ থেকে $5$ পর্যন্ত সংখ্যাগুলো এলোমেলোভাবে লিখে পাই: $5, 3, 2, 4, 1$। এই উপাত্তগুলো অবিন্যস্ত।
শ্রেণিবিন্যস্ত উপাত্ত: প্রদত্ত উপাত্তগুলোকে নির্দিষ্ট ব্যবধানে ঊর্ধ্বক্রমে শ্রেণিভুক্ত করে গণসংখ্যা সারণিতে উপস্থাপন করলে ঐ উপাত্তগুলোকে শ্রেণিবিন্যস্ত উপাত্ত বলা হয়। যেমন : একটি স্কুলের ১০ম শ্রেণির $50$ জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বরের শ্রেণিবিন্যস্ত উপাত্ত নিম্নরূপ:
শ্রেণিব্যাপ্তি 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100
গণসংখ্যা 6 8 10 12 5 7 2
🔢 চলক
চলক: আমরা জানি, সংখ্যাসূচক তথ্যসমূহ পরিসংখ্যানের উপাত্ত। উপাত্তে ব্যবহৃত এসব সংখ্যাসমূহকে চলক বলে।
বিচ্ছিন্ন চলক: যে সকল চলকের মান শুধুমাত্র পূর্ণসংখ্যা হয় সেগুলোকে বিচ্ছিন্ন চলক বলে। যেমন: জনসংখ্যামূলক উপাত্তের চলক।
অবিচ্ছিন্ন চলক: যে সকল চলকের মান যেকোন বাস্তব সংখ্যা হতে পারে সে সকল চলককে অবিচ্ছিন্ন চলক বলে। যেমন: বয়স, উচ্চতা, ওজন সংশ্লিষ্ট উপাত্ত।
✏️ ট্যালি চিহ্ন
ট্যালি চিহ্ন: ট্যালি চিহ্ন হল এক ধরনের ইউনারি সংখ্যাগত পদ্ধতি। এটি মূলত হিসাব বা গণনার জন্য ব্যবহৃত সংখ্যাবাচক চিহ্ন।
প্রকৃত উচ্চসীমা এবং প্রকৃত নিম্নসীমা: কোনো বিচ্ছিন্ন শ্রেণির উচ্চসীমা এবং পরবর্তী শ্রেণির নিম্নসীমার মধ্যবিন্দুকে সেই শ্রেণির প্রকৃত উচ্চসীমা বলে। কোনো শ্রেণির প্রকৃত উচ্চসীমা পরবর্তী শ্রেণির প্রকৃত নিম্নসীমা হবে। উদাহরণ :
তাপমাত্রা (সেলসিয়াস) ট্যালি চিহ্ন গণসংখ্যা বা ঘটন সংখ্যা
$6^\circ - 8^\circ$ 11
$9^\circ - 11^\circ$ 13
$12^\circ - 14^\circ$ 7
মোট 31

উপরের গণসংখ্যা নিবেশন সারণিতে প্রথম শ্রেণির প্রকৃত উচ্চসীমা ও প্রকৃত নিম্নসীমা যথাক্রমে $8.5^\circ$ ও $5.5^\circ$ এবং দ্বিতীয় শ্রেণির প্রকৃত উচ্চসীমা ও প্রকৃত নিম্নসীমা যথাক্রমে $11.5^\circ$ ও $8.5^\circ$।

📐 শ্রেণি ব্যবধান বা শ্রেণিব্যাপ্তি
বিচ্ছিন্ন শ্রেণি ব্যবধান (Discontinuous Class Interval): কোন শ্রেণির ঊর্ধ্বসীমার পরবর্তী সংখ্যা যদি পরবর্তী শ্রেণির নিম্নসীমা হয় এবং এভাবে ক্রমান্বয়ে শ্রেণিসীমা তৈরি করা হয় তবে তাকে বিচ্ছিন্ন শ্রেণিসীমা বলা হয়। যেমন: $15-20$, $21-26$, $27-32$ ইত্যাদি।
অবিচ্ছিন্ন শ্রেণি ব্যবধান (Continuous Class Interval): যদি কোন শ্রেণির ঊর্ধ্বসীমা পরবর্তী শ্রেণির নিম্নসীমা হয় এবং ঐ শ্রেণির ঊর্ধ্বসীমা তার পরবর্তী শ্রেণির নিম্নসীমা হয় এবং এভাবে ক্রমান্বয়ে চলতে থাকে তবে সেই অবিচ্ছিন্ন চলকসমূহকে নিয়ে গঠিত শ্রেণিসীমাকে অবিচ্ছিন্ন শ্রেণিসীমা বলা হয়।
যেমন: $14.5-20.5$, $20.5-26.5$, $26.5-32.5$ ইত্যাদি।
📝 Note
তোমাদের মনে প্রশ্ন আসতে পারে অবিচ্ছিন্ন শ্রেণিসীমা কেন প্রয়োজন হয়!!! মূলত বিভিন্ন উপাত্তের আয়তলেখ হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য অবিচ্ছিন্ন শ্রেণিসীমা দরকার হয়। বিচ্ছিন্ন শ্রেণিসীমার ক্ষেত্রে আয়তলেখ হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা যায় না।
বিচ্ছিন্ন শ্রেণি ব্যবধানকে অবিচ্ছিন্ন করার পদ্ধতি:

১। কোনো শ্রেণির উচ্চসীমা এবং পরবর্তী শ্রেণির নিম্নসীমার মধ্যবিন্দু নিয়ে সেই শ্রেণির প্রকৃত উচ্চসীমা এবং পরবর্তী শ্রেণির প্রকৃত নিম্নসীমা নির্ধারণ করতে হবে। এভাবে প্রতিটি শ্রেণির প্রকৃত উচ্চসীমা এবং প্রকৃত নিম্নসীমা নির্ধারণ করলে বিচ্ছিন্ন শ্রেণি ব্যবধান অবিচ্ছিন্ন হয়ে যাবে।

মনে করো, $(11-20), (21-30), (31-40)$ কোন উপাত্তের তিনটি শ্রেণিব্যাপ্তি দেয়া আছে। বলতো শ্রেণিসীমাগুলো বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? খুবই সহজ।।

একটু খেয়াল করলেই দেখবে, উপাত্তগুলোতে যে কোন শ্রেণির নিম্নসীমা তার পূর্বের শ্রেণির উচ্চসীমার সমান নয়। তাই উপাত্তগুলো বিচ্ছিন্ন। যারা একটু বুদ্ধিমান তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছো উক্ত মান দুটি যদি সমান হতো তাহলে ঐ শ্রেণিকে অবিচ্ছিন্ন বলা হতো। অর্থাৎ $(10-20), (20-30), (30-40)$ অবিচ্ছিন্ন শ্রেণি হতো।

$(21-30)$ শ্রেণির উচ্চসীমা $30$ এবং পরবর্তী শ্রেণি $(31-40)$ এর নিম্নসীমা $31$। এখন $30$ এবং $31$ এর গড় করলেই $(21-30)$ শ্রেণির প্রকৃত উচ্চসীমা পাওয়া যাবে। $30$ এবং $31$ এর

$$\text{গড়} = \frac{30 + 31}{2} = \frac{61}{2} = 30.5$$

যা $(21-30)$ শ্রেণির প্রকৃত উচ্চসীমা এবং $(31-40)$ এর প্রকৃত নিম্নসীমা। এভাবে তোমরা যেকোনো বিচ্ছিন্ন শ্রেণিসীমাকে অবিচ্ছিন্ন শ্রেণিসীমাতে রূপান্তর করতে পারবে।

২। অবিচ্ছিন্ন শ্রেণির ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা সম্পর্কিত দুটি সূত্র নিম্নে তুলে ধরা হলো। একটু মনোযোগ দিয়ে পড়ে যাও, ইনশাআল্লাহ বুঝতে পারবে।

$$\bullet \text{ শ্রেণির নিম্নসীমা} = \text{আলোচ্য শ্রেণির নিম্নসীমা} - \left\{\frac{\text{আলোচ্য শ্রেণির নিম্নসীমা} - \text{পূর্ববর্তী শ্রেণির ঊর্ধ্বসীমা}}{2}\right\}$$ $$\bullet \text{ শ্রেণির ঊর্ধ্বসীমা} = \text{আলোচ্য শ্রেণির ঊর্ধ্বসীমা} + \left\{\frac{\text{পরবর্তী শ্রেণির নিম্নসীমা} - \text{আলোচ্য শ্রেণির ঊর্ধ্বসীমা}}{2}\right\}$$

এবার চল, সূত্রের সাহায্যে বিচ্ছিন্ন শ্রেণিসীমাকে অবিচ্ছিন্ন শ্রেণিসীমায় পরিণত করি। $(21-30)$ শ্রেণির ক্ষেত্রে লক্ষ কর :

$$\begin{aligned} \text{শ্রেণির নিম্নসীমা} &= 21 - \frac{21 - 20}{2} \\ &= 21 - 0.5 \\ &= 20.5 \end{aligned}$$ $$\begin{aligned} \text{শ্রেণির ঊর্ধ্বসীমা} &= 30 + \frac{31 - 30}{2} \\ &= 30 + 0.5 \\ &= 30.5 \end{aligned}$$

তাহলে, আমরা পেয়ে গেলাম অবিচ্ছিন্ন শ্রেণিসীমা $(20.5 - 30.5)$। এভাবে প্রতিটি শ্রেণির উচ্চসীমা এবং নিম্নসীমা নির্ধারণ করলে বিচ্ছিন্ন শ্রেণি ব্যবধান অবিচ্ছিন্ন হয়ে যাবে।

📈 গণসংখ্যা
ক্রমযোজিত গণসংখ্যা (Cumulative Frequency): কোনো শ্রেণির এবং তার সকল পূর্ববর্তী শ্রেণির গণসংখ্যার সমষ্টিকে ঐ শ্রেণির ক্রমযোজিত গণসংখ্যা বলা হয়। যেমন কোনো গণসংখ্যা নিবেশনের প্রথম তিনটি শ্রেণির গণসংখ্যা যথাক্রমে $7, 10$ ও $12$ হলে-
প্রথম শ্রেণির ক্রমযোজিত গণসংখ্যা $= 7$
দ্বিতীয় শ্রেণির ক্রমযোজিত গণসংখ্যা $= 7 + 10 = 17$
তৃতীয় শ্রেণির ক্রমযোজিত গণসংখ্যা $= 7 + 10 + 12 = 29$
ক্রমযোজিত গণসংখ্যা লেখচিত্র বা অজিভ রেখা (Ogive Curve): কোনো উপাত্তের শ্রেণিকরণের পর শ্রেণি ব্যাপ্তির উচ্চসীমা $x$ অক্ষ বরাবর এবং শ্রেণির ক্রমযোজিত গণসংখ্যা $y$ অক্ষ বরাবর স্থাপন করে ক্রমযোজিত গণসংখ্যার লেখচিত্র বা অজিভ রেখা পাওয়া যায়।
গণসংখ্যা বহুভুজ (Frequency Polygon): অবিচ্ছিন্ন উপাত্তের শ্রেণি ব্যবধানের বিপরীত গণসংখ্যা নির্দেশক বিন্দুসমূহকে পর্যায়ক্রমে রেখাংশ দ্বারা যুক্ত করে যে লেখচিত্র পাওয়া যায় তাই হলো গণসংখ্যা বহুভুজ। গণসংখ্যা বহুভুজ দুই ভাবে অঙ্কন করা যায়। যথা :
• আয়তলেখ ব্যবহার করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন
• আয়তলেখ ব্যবহার না করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন

নিম্নে পদ্ধতি দুইটি সম্পর্কে আলোচনা করা হলো-

১। আয়তলেখ ব্যবহার করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন :
• আয়তলেখের আয়তসমূহের ভূমির সমান্তরাল বিপরীত বাহুর মধ্যবিন্দুসমূহ নির্ধারণ করতে হবে।
• চিহ্নিত মধ্যবিন্দুসমূহ রেখাংশ দ্বারা সংযুক্ত করলেই গণসংখ্যা বহুভুজ পাওয়া যাবে। তবে গণসংখ্যা বহুভুজ সুন্দর দেখানোর জন্য প্রথম ও শেষ আয়তের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশের প্রান্ত বিন্দুদ্বয় শ্রেণি ব্যবধান নির্দেশক $x$-অক্ষের সাথে সংযুক্ত করা যেতে পারে।

২। আয়তলেখ ব্যবহার না করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন:
• বিচ্ছিন্ন শ্রেণি ব্যবধানের মধ্যবিন্দু বের করতে হবে।
• $x$-অক্ষ বরাবর শ্রেণি ব্যবধান এবং $y$-অক্ষ বরাবর গণসংখ্যা স্থাপন করতে হবে। শ্রেণি ব্যবধানের মধ্যবিন্দুর বিপরীতে গণসংখ্যাগুলো বসিয়ে প্রাপ্ত বিন্দুসমূহ রেখাংশ দ্বারা সংযুক্ত করলে গণসংখ্যা বহুভুজ পাওয়া যাবে।

✨ লেখচিত্রের ধারণা (আয়তলেখ হতে গণসংখ্যা বহুভুজ ও অজিভ রেখা)
আয়তলেখ ও গণসংখ্যা বহুভুজ X Y ক্রমযোজিত গণসংখ্যা (অজিভ রেখা) X Y
📝 Note
আয়তলেখ ব্যবহার করে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে বিচ্ছিন্ন শ্রেণি ব্যবধানকে অবশ্যই অবিচ্ছিন্ন শ্রেণি ব্যবধানে রূপান্তর করতে হবে। কিন্তু আয়তলেখ ব্যবহার না করে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে বিচ্ছিন্ন শ্রেণি ব্যবধানকে অবিচ্ছিন্ন শ্রেণি ব্যবধানে রূপান্তর না করাই শ্রেয়।
গণসংখ্যা নিবেশন সারণি (Frequency Distribution Table): কোনো পরিসংখ্যানের উপাত্তগুলোকে উপস্থিতি সংখ্যা (Frequency)'র ভিত্তিতে শ্রেণিব্যবধান ও শ্রেণিসংখ্যা নির্ণয়ের মাধ্যমে একটি ছক আকারে বিন্যস্ত করলে তাকে গণসংখ্যা নিবেশন সারণি বলা হয়।
গণসংখ্যা নিবেশন সারণি তৈরির ধাপসমূহ:
১. পরিসর নির্ণয়।
২. শ্রেণিব্যাপ্তি নির্ণয়।
৩. শ্রেণিসংখ্যা নির্ণয়।
৪. ট্যালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয়।
🎪 কেন্দ্রীয় প্রবণতা
কেন্দ্রীয় প্রবণতা (Central Tendency): অবিন্যস্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে, উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জিভূত হয়। আবার গণসংখ্যা নিবেশন সারণিতে উপস্থাপন করলে মাঝামাঝি কোনো একটি শ্রেণিতে গণসংখ্যার প্রাচুর্য দেখা যায়। উপাত্তসমূহের মাঝামাঝি মানের দিকে বা মাঝামাঝি শ্রেণির দিকে পুঞ্জিভূত হওয়ার এই প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে।
সাধারণভাবে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হল:
(ক) গাণিতিক গড় বা গড়; (খ) মধ্যক; (গ) প্রচুরক।
গাণিতিক গড় (Arithmetic Mean): সংগৃহীত উপাত্তসমূহের চলকের মানের সমষ্টিকে যদি চলকের সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তবে গাণিতিক গড় পাওয়া যায়।
মধ্যক (Median): কোন পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজালে যে সকল মান উপাত্তকে সমান দুইভাগে ভাগ করে সেই মানই হবে উপাত্তগুলোর মধ্যক। শ্রেণি বিন্যস্ত নয় এমন উপাত্তের ক্ষেত্রে, যদি উপাত্তের সংখ্যা $n$ হয় এবং $n$ যদি বিজোড় সংখ্যা হয় তবে মধ্যক হবে $\frac{n+1}{2}$ তম পদের মান।
আবার, $n$ যদি জোড় সংখ্যা হয় তবে মধ্যক হবে $\frac{n}{2}$ তম ও $\left(\frac{n}{2}+1\right)$ তম পদ দুইটির সাংখ্যিক মানের গড়। $$\text{অর্থাৎ এক্ষেত্রে, মধ্যক} = \frac{\frac{n}{2} \text{ তম পদ} + \left(\frac{n}{2} + 1\right) \text{ তম পদ}}{2}$$ $$\text{শ্রেণি বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক} = \frac{n}{2} \text{ তম পদের মান}$$
প্রচুরক (Mode): কোন উপাত্তে যে সংখ্যা সর্বাধিক বার উপস্থাপিত হয়, সেই সংখ্যাই উপাত্তের প্রচুরক। একটি উপাত্তের এক বা একাধিক প্রচুরক থাকতে পারে। কোন উপাত্তে যদি কোন সংখ্যাই একাধিকবার না থাকে তবে সেই উপাত্তের কোন প্রচুরক নেই।
🌟 Nice to Know

$\sum$ চিহ্নটিকে বলা হয় Summation। আর Summation অর্থ হলো যোগফল। পরিসংখ্যানে বেশি সংখ্যক উপাত্তের যোগফল বুঝাতে এই চিহ্ন ব্যবহৃত হয়। $\sum$ মূলতঃ একটি গ্রীক অক্ষর, এর নাম সিগমা। গ্রীক বর্ণমালার বড় হাতের সিগমা হলো $\sum$, আর ছোট হাতের সিগমা হলো $\sigma$। $\sum$ এর মাধ্যমে Summation বা যোগফল প্রকাশের নিয়ম:

n ∑ xi i = 1 শেষ পদ বা সমষ্টির ঊর্ধ্বসীমা সমষ্টি চিহ্ন সাধারণ পদের প্রতীক সাধারণ পদ প্রথম পদ বা সমষ্টির নিম্নসীমা
n ∑ xi i = 1 Stopping Point or Upper limit of Summation Summation Sign Index of Common Element Common Element Starting Point or Lower limit of Summation
📝 Note
বিশ্বের সকল দেশে Summation বা যোগফল এর এই রীতি অনুসরণ করা হয়।

Post a Comment

0 Comments

Please Select Embedded Mode To show the Comment System.*

3/related/default