এসএসসি সাধারন গনিত - অধ্যায়ঃ ৭ (২০২৬ সালের বোর্ড প্রশ্ন সমাধান ) // SSC General Math - Chapter: 7 (2026 board question Solution )
সপ্তম অধ্যায় - ব্যবহারিক জ্যামিতি ২০২৬ সালের সকল বোর্ড প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ > রাজশাহী বোর্ড ২০২৬ (প্রশ্ন ৫) একটি ত্রিভুজের পরিসীমা $11$ সে.মি. এবং ভূমিসংলগ্ন দুইটি কোণ $\angle x = 75^\circ$ এবং $\angle y = 60^\circ$. ক. পেন্সিল ও কম্পাসের সাহায্যে $105^\circ$ কোণ অঙ্কন করো। [অঙ্কনের চিহ্ন আবশ্যক] ২ খ. ত্রিভুজটি অঙ্কন করো। [অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক] ৪ গ. ত্রিভুজের পরিসীমার সমান পরিসীমাবিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। [অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক] ৪ ১নং প্রশ্নের সমাধান: ক. পেন্সিল ও কম্পাসের সাহায্যে $\angle AOD = 105^\circ$ কোণ অঙ্কন করা হলো। খ. মনে করি, কোনো ত্রিভুজের পরিসীমা $p = 11$ সে.মি. এবং ভূমি সংলগ্ন দুইটি কোণ $\angle x = 75^\circ$ এবং $\angle y = 60^\circ$ দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন: যেকোনো রশ্মি $DF$ থেকে $DE = p$ অংশ কেটে নিই। $D$ ও $E$ বিন্দুতে $DE$ রেখাংশের একই পাশে $\angle EDL = \angle x$ এবং $\angle DEM = \angle y$ আঁকি। ক...