প্রথম অধ্যায়: জীবন পাঠ
Type: 1 [জ্ঞানমূলক প্রশ্ন]
- অঙ্গসংস্থানবিদ্যা কাকে বলে?
- বিবর্তনবিদ্যা কী?
- হিস্টোলজি কাকে বলে?
- এন্ডোক্রাইনোলজি কী?
- শারীরবিদ্যা কাকে বলে?
- দ্বিপদ নাম কী?
গুরুত্বপূর্ণ কিছু বৈজ্ঞানিক নাম
১. জাতীয় ফুলের নাম
২. জাতীয় পাখির নাম
৩. জাতীয় মাছের নাম
৪. গোল আলুর নাম
৫. পেঁয়াজের নাম
৬. তেলাপোকার নাম
৭. মৌমাছির নাম
৮. পাটের নাম
Type: 2 [অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন]
- শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য কী?
- অঙ্গসংস্থানবিদ্যা/ শ্রেণিবিন্যাসবিদ্যা/ শারীরবিদ্যা/ ভ্রূণবিদ্যাকে কেন ভৌত শাখার অন্তর্ভুক্ত করা হয়?
- কীটতত্ত্ব/ কৃষি বিজ্ঞান/ অণুজীব বিজ্ঞানকে ফলিত শাখা বলা হয় কেন?
- জীবের শ্রেণিবিন্যাস প্রয়োজন কেন?
- মানুষকে হেটারোট্রফিক প্রাণী বলা হয় কেন?
- ধান গাছের বৈজ্ঞানিক নামকে দ্বিপদ নাম বলা হয় কেন?
Type: 3 [সৃজনশীলের গ এবং ঘ নং প্রশ্নের জন্য - রাজ্যগুলোর বৈশিষ্ট্য ও দ্বিপদ নামকরণ]
- মনেরা বা প্রোটিস্টা রাজ্যের রাজ্যগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
- ইস্ট/ মাশরুমের রাজ্যগত অবস্থান বিশ্লেষণ করো।
- নতুন প্রজাতির উদ্ভিদ বা প্রাণীর নামকরণে তুমি কী পদ্ধতি অনুসরণ করবে? ধাপে ধাপে বর্ণনা করো।
- ব্যাকটেরিয়ার সাথে মনেরা রাজ্যের বৈশিষ্ট্য সাদৃশ্যপূর্ণ কেন?
- মাশরুম ও Nostoc এর মধ্যে কোনটি অধিক উন্নত?
- Q রাজ্যের অন্তর্ভুক্ত জীবটি R রাজ্যের থেকে উন্নত- ব্যাখ্যা করো। (উদ্দীপক চিত্র: Q একটি উদ্ভিদ, R একটি অ্যামিবা)
- "অ্যামিবা ও রুইমাছ উভয়ই প্রাণী হওয়া সত্ত্বেও ভিন্ন রাজ্যের অন্তর্ভুক্ত"- ব্যাখ্যা করো।
দ্বিতীয় অধ্যায়: জীবকোষ ও টিস্যু
Type: 1 [জ্ঞানমূলক প্রশ্ন]
- আদিকোষ কাকে বলে?
- প্রকৃত কোষ কাকে বলে?
- প্লাজমোডেজমাটা কী?
- জটিল টিস্যু কাকে বলে?
- প্যারেনকাইমা কী?
- ক্লোরেনকাইমা কী?
- কাইনেটোকোর কী?
- লসিকা কাকে বলে?
Type: 2 [অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন]
- জননকোষ হ্যাপ্লয়েড কেন?/ দেহকোষ ডিপ্লয়েড কেন?
- লাইসোজোমকে জীবাণু ভক্ষক বলা হয় কেন?
- মাইটোকন্ড্রিয়াকে শক্তির ঘর/ কোষের Power house বলা হয় কেন?
- নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র/ কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র বলা হয় কেন?
- কার্ডিয়াক পেশিকে বিশেষ ধরনের পেশি/ ঐচ্ছিক-অনৈচ্ছিক পেশি বলা হয় কেন?
- মানুষের/ মেরুদণ্ডী প্রাণীর ত্বককে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলা হয় কেন?
- নিউরন বিভাজিত হয় না কেন?/ নিউরনে সক্রিয় সেন্ট্রিওল থাকে না কেন?
- প্যারেনকাইমা/ স্ক্লেরেনকাইমা/ কোলেনকাইমাকে সরল টিস্যু বলা হয় কেন?
- কচুরিপানা পানিতে ভেসে থাকার কারণ ব্যাখ্যা করো।
Type: 3 [কোষের অঙ্গাণুসমূহ - সৃজনশীল গ/ঘ]
- মাইটোকন্ড্রিয়ার চিহ্নিত চিত্রসহ গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
- মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড অঙ্গাণু দুটি কীভাবে শক্তি সরবরাহ করে? অথবা, মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো।
- মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এর মধ্যে খাদ্য তৈরিতে কোনটির ভূমিকা রয়েছে?
- উদ্ভিদের খাদ্য সঞ্চয়, বর্ণময় ও আকর্ষণীয় করতে প্লাস্টিডের ভূমিকা বিশ্লেষণ করো।
- ক্লোরোপ্লাস্টের/ প্লাস্টিডের সচিত্র গঠন বর্ণনা করো।
- পরিবেশের ভারসাম্য রক্ষায়/ উদ্ভিদ জীবনে ক্লোরোপ্লাস্টের ভূমিকা মূল্যায়ন করো।
- চিহ্নিত চিত্রসহ নিউক্লিয়াসের গঠন/ বংশগতীয় উপাদান বহনকারী অংশের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
- নিউক্লিয়াস জীবকোষের ক্রিয়া-বিক্রিয়া নিয়ন্ত্রণকারী অঙ্গাণু-বিশ্লেষণ করো।
- নিউক্লিয়াস বংশগতিতে কীভাবে ভূমিকা পালন করে? বিশ্লেষণ করো।
Type: 4 [উদ্ভিদ টিস্যু]
- প্যারেনকাইমা ও স্ক্লেরেনকাইমার মধ্যে তুলনামূলক আলোচনা করো।
- প্যারেনকাইমা/ কোলেনকাইমা টিস্যুর গঠনগত বৈশিষ্ট্য চিত্রসহ ব্যাখ্যা করো।
- উদ্ভিদের জীবনে প্যারেনকাইমা, কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমা টিস্যুর গুরুত্ব বিশ্লেষণ করো।
- উদ্ভিদদেহে বিভিন্ন উপাদান পরিবহনে/ উদ্ভিদের টিকে থাকার জন্য টিস্যুর ভূমিকা বিশ্লেষণ করো।
- পাতায় তৈরি খাদ্য পরিবহনে জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মধ্যে কোনটির ভূমিকা রয়েছে?- বিশ্লেষণ করো।
Type: 5 [প্রাণিটিস্যু]
- ঐচ্ছিক পেশি ও হৃৎপেশির গঠন একই হলেও কাজ ভিন্ন- ব্যাখ্যা করো/ ঐচ্ছিক ও হৃৎপেশির মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্লেষণ করো।
- ঐচ্ছিক, অনৈচ্ছিক ও হৃৎপেশির টিস্যুগুলোর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো।
- হৃৎপেশির টিস্যু ক্ষতিগ্রস্ত হলে শরীরে কী সমস্যা হতে পারে? - ব্যাখ্যা করো।
- স্নায়ুটিস্যুর গঠন চিত্রসহ ব্যাখ্যা করো।
- প্রাণিদেহ সচল ও কর্মক্ষম রাখতে স্নায়ুটিস্যুর ভূমিকা অপরিহার্য - ব্যাখ্যা করো।
তৃতীয় অধ্যায়: কোষ বিভাজন
Type: 1 [জ্ঞানমূলক প্রশ্ন]
- সমীকরণিক কোষ বিভাজন কাকে বলে?
- ক্যারিওকাইনেসিস কাকে বলে?
- সাইটোকাইনেসিস কাকে বলে?
- স্পিন্ডলযন্ত্র কাকে বলে?
- হ্রাসমূলক কোষ বিভাজন কাকে বলে?
- টিউমার কাকে বলে?
- ইন্টারফেজ কাকে বলে?
- আকর্ষণ তন্তু কী?
- অ্যাস্টার-রে কী?
Type: 2 [অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন]
- মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলে?
- মিয়োসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়?
- “সকল আকর্ষণ তন্তুই স্পিন্ডল তন্তু, কিন্তু সকল স্পিন্ডল তন্তু আকর্ষণ তন্তু নয়”- বুঝিয়ে বলো।
- অনিয়ন্ত্রিত মাইটোসিস বিভাজনের ফলাফল ব্যাখ্যা করো। অথবা, জরায়ুমুখের টিউমার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।
Type: 3 [মাইটোসিস কোষ বিভাজন - সৃজনশীল গ/ঘ]
- মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ ধাপের চিত্রসহ বৈশিষ্ট্য লেখ।
- মেটাফেজ ধাপের সচিত্র ব্যাখ্যা দাও।
- মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব বর্ণনা করো।
- অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে জীবদেহের কী ক্ষতি হতে পারে?
Type: 4 [মিয়োসিস কোষ বিভাজন]
- মিয়োসিস না ঘটলে জীবজগতে কীভাবে বিরূপ প্রভাব পড়তো? বুঝিয়ে বলো।
- ক্রোমোজোম সংখ্যার সমতা রক্ষায় মিয়োসিসের গুরুত্ব বিশ্লেষণ করো।
- মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে পার্থক্য লেখ।
- জীবের জিনগত বৈশিষ্ট্য সৃষ্টি ও প্রজাতি টিকিয়ে রাখতে কোনটি মুখ্য ভূমিকা পালন করে? অথবা, প্রজাতির বৈচিত্র্য সৃষ্টিতে মিয়োসিস কীভাবে ভূমিকা রাখে? বর্ণনা করো।
চতুর্থ অধ্যায়: জীবনীশক্তি
Type: 1 [জ্ঞানমূলক প্রশ্ন]
- শ্বসন কাকে বলে?
- ফটোলাইসিস কাকে বলে?
- ফসফোরাইলেশন কী?
- সালোকসংশ্লেষণ কাকে বলে?
- পাইরুভিক এসিডের সংকেত কী?
- জীবনীশক্তি কী?
- শ্বসনিক বস্তু কী?
- জৈবমুদ্রা কী?
Type: 2 [অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন]
- ATP কে জৈবমুদ্রা/ Biological coin/ শক্তিমুদ্রা/ Energy coin/ রিচার্জেবল ব্যাটারি বলা হয় কেন?
- C4 উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার বেশি কেন? অথবা, আখ ও আম গাছের মধ্যে কোনটির সালোকসংশ্লেষণের হার বেশি?
- মুথা ঘাসকে/ আখকে কেন C4 উদ্ভিদ বলা হয়?
- পাতায় ক্লোরোফিলের আধিক্য সালোকসংশ্লেষণের হারের কীরূপ পরিবর্তন ঘটায়?
- বিকালে সালোকসংশ্লেষণ হার মন্থর হওয়ার কারণ কী?
- অবাত শ্বসন অপেক্ষা সবাত শ্বসনে বেশি শক্তি তৈরি হয় কেন?
- মূলে শ্বসনক্রিয়ার হার বেশি কেন?
Type: 3 [সালোকসংশ্লেষণের আলোক ও অন্ধকার পর্যায়]
ডায়াগ্রাম সংকেত: H2O → O2 [ATP + NADPH] | CO2 → X
- সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলো ও ক্লোরোফিল অপরিহার্য-বিশ্লেষণ করো।
- সূর্যের আলোক নির্ভর সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটির ধাপ বর্ণনা করো।
- উদ্দীপকে 'X' কীভাবে উৎপন্ন হয়? বর্ণনা করো।
- সালোকসংশ্লেষণ বিক্রিয়ায় আলোক নিরপেক্ষ পর্যায় ভিন্ন উদ্ভিদে ভিন্নভাবে সংঘটিত হয়-বিশ্লেষণ করো।
Type: 4 [সবাত ও অবাত শ্বসন]
- সবাত শ্বসন প্রক্রিয়ায় ১ অণু গ্লুকোজ ভেঙে কত অণু ATP উৎপন্ন হয়? অথবা, সবাত শ্বসনে ATP-এর হিসাব দেখাও।
- ২ অণু গ্লুকোজ থেকে সবাত শ্বসনের তৃতীয় ধাপে কয়টি ATP উৎপন্ন হবে? তালিকা তৈরি করো।
- ৩ অণু গ্লুকোজের দহনে কী পাওয়া যায় তার তালিকা প্রস্তুত করো।
- অক্সিজেনের অনুপস্থিতিতে শক্তি উৎপাদনের প্রক্রিয়াটি কীভাবে সংঘটিত হয়? ব্যাখ্যা করো।
- শ্বসন প্রক্রিয়ায় শক্তি বা ATP উৎপন্ন হওয়ার প্রবাহ চিত্র আঁকো।
Type: 5 [সালোকসংশ্লেষণ ও শ্বসনের গুরুত্ব]
- শ্বসন প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করো।
- জীবজগতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রভাব বিশ্লেষণ করো।
- সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হলে শ্বসনের ক্ষেত্রে জীবজগতে কী কী প্রভাব পড়বে? বিশ্লেষণ করো।
- পরিবেশের ভারসাম্য রক্ষায় সালোকসংশ্লেষণ ও শ্বসন একে অপরের পরিপূরক/ নির্ভরশীল/ পরস্পর সম্পর্কযুক্ত -বিশ্লেষণ করো।
একাদশ অধ্যায়: জীবের প্রজনন
Type: 1 [জ্ঞানমূলক প্রশ্ন]
- প্রজনন কী?
- ফুল কাকে বলে?
- সিনজেনেসিয়াস কী?
- স্ব-পরাগায়ন কী?
- নিষেক কাকে বলে?
- একলিঙ্গ ফুল কী?
- পুষ্পাক্ষ কাকে বলে?
- যোজনী কী?
- যুক্তধানী কাকে বলে?
- দ্বিনিষেক কী?
Type: 2 [অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন]
- উদ্ভিদের জন্য ফুল প্রয়োজন কেন?
- ফুলের পাপড়ি কীভাবে পরাগায়নে অংশগ্রহণ করে?
- পুংস্তবক/ স্ত্রীস্তবককে কেন অত্যাবশ্যকীয় বলা হয়? ব্যাখ্যা করো।
- পর-পরাগায়নে নতুন ভ্যারাইটি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে কেন?
- জবাকে সহবাসী উদ্ভিদ বলা হয় কেন?
- ধুতুরা/ জবা ফুলকে সম্পূর্ণ ফুল বলা হয় কেন? ব্যাখ্যা করো।
- লাউ এর ফুল কী ধরনের ফুল?
- ধানকে বায়ুপরাগী ফুল বলা হয় কেন?
Type: 3 [ফুলের স্তবক]
- গর্ভাশয় কীভাবে প্রজাতিকে রক্ষা করে?
- পুংস্তবক অনুপস্থিত থাকলে পরাগায়নের ক্ষেত্রে কী ঘটবে?
- বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক ব্যবহার করে একটি উদ্ভিদ অংশের চিহ্নিত চিত্র অঙ্কন করো।
Type: 4 [পুং ও স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি]
- চিত্রসহ পুং গ্যামেটোফাইটের উৎপত্তি ব্যাখ্যা করো।
- ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া/ ভ্রূণথলি সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো।
- ফলের উৎপত্তি ব্যাখ্যা করো।
Type: 5 [পরাগায়ন ও নিষেক]
- স্ব ও পর-পরাগায়ন উভয়েরই সুবিধা-অসুবিধা রয়েছে- বিশ্লেষণ করো।
- পুং ও স্ত্রী গ্যামেটের মিলন জীবজগতকে টিকিয়ে রেখেছে- বিশ্লেষণ করো।
- পুং গ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলনের ফলাফল বিশ্লেষণ করো।
- গর্ভাশয়ের নিষিক্তকরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।
দ্বাদশ অধ্যায়: জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি
Type: 1 [জ্ঞানমূলক প্রশ্ন]
- লোকাস কাকে বলে?
- বংশগতি কাকে বলে?
- কালার ব্লাইন্ডনেস কী?
- অভিযোজন কী?
- প্রকট বৈশিষ্ট্য কাকে বলে?
- প্রাকৃতিক নির্বাচন কাকে বলে?
- সেক্স লিংকড ডিসঅর্ডার কাকে বলে?
- প্রকরণ কী? অথবা, পরিবৃত্তি কাকে বলে?
Type: 2 [অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন]
- “বংশগতির ভৌত ভিত্তি ক্রোমোজোম”- ব্যাখ্যা করো।
- DNA কে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয় কেন?
- DNA ফিঙ্গার প্রিন্টিং এর কাজ বর্ণনা করো। অথবা, DNA Test এর গুরুত্ব ব্যাখ্যা করো।
- মেয়েদের তুলনায় ছেলেদের সেক্স লিংকড অসুখ বেশি হয় কেন?
- থ্যালাসেমিয়া কেন হয়? অথবা, থ্যালাসেমিয়ার কারণ কী?
- পুরুষ এবং মহিলার মধ্যে কারা বেশি সেক্স লিংকড অসুখে আক্রান্ত হয়?
- আন্তঃপ্রজাতিক সংগ্রাম বলতে কী বোঝায়?
Type: 3 [DNA ও RNA]
- DNA-এর গঠন/ প্যাঁচানো সিঁড়ির মতো দেখতে মডেলটির গঠন ব্যাখ্যা করো।
- DNA-এর অনুলিপন পদ্ধতি ব্যাখ্যা করো।
- DNA ও RNA-এর মধ্যকার পার্থক্যগুলো লেখ।
Type: 4 [মানুষের লিঙ্গ নির্ধারণ ও মেন্ডেলের পরীক্ষণ]
মেন্ডেলীয় ক্রসিং সংকেত: RR (পিতা) × rr (মাতা) → F1 & F2 অনুপাত (৩:১)
- “মানুষের লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকাই মুখ্য”-বিশ্লেষণ করো।
- অপরাধী শনাক্তকরণ/ পিতৃত্ব নির্ণয়/ নির্দিষ্টভাবে ব্যক্তি শনাক্তকরণে কোন পদ্ধতিটি ব্যবহার করা হয়? ব্যাখ্যা করো।
- TT × tt এর বৈশিষ্ট্যগুলো F2 জনুতে কী অনুপাতে প্রকাশ পাবে?
- লাল ফুল ও সাদা ফুলের প্রজননে মেন্ডেলের সূত্র অনুযায়ী (৩:১) অনুপাত পাওয়া যায়-বিশ্লেষণ করো।
Type: 5 [সেক্স লিংকড ডিসঅর্ডার]
- লোহিত রক্তকণিকার অস্বাভাবিকতাজনিত রোগটি বংশগত একটি রোগ- বিশ্লেষণ করো।
- বংশগতি রোগগুলো কীভাবে মা-বাবা থেকে সন্তানের দেহে সঞ্চালিত হয়? ব্যাখ্যা করো।
- বংশগতীয় দুটি রোগ থ্যালাসেমিয়া ও বর্ণান্ধতার মধ্যে কোনটি বেশি ঝুঁকিপূর্ণ? বিশ্লেষণ করো।
- চার ভাই বোনের মধ্যে সুমনকে দুই মাস অন্তর অন্তর রক্ত দিতে হয়। অন্য ভাইবোনদের এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কতখানি?
Type: 6 [ডারউইনবাদ]
- ডারউইনের মতবাদের সাপেক্ষে অস্তিত্বের সংগ্রাম ও নতুন প্রজাতির উৎপত্তি বর্ণনা করো।
- “নতুন প্রজাতির উৎপত্তির ক্ষেত্রে বৈশিষ্ট্য পরিবর্তন হয়”- উক্তিটি ডারউইনের বিবর্তনের ভিত্তিতে বর্ণনা করো।
- ডারউইনের দৃষ্টিতে প্রকৃতিতে সংঘটিত সাধারণ সত্যগুলো বর্ণনা করো।
ত্রয়োদশ অধ্যায়: জীবের পরিবেশ
Type: 1 [জ্ঞানমূলক প্রশ্ন]
- আবর্জনাভুক প্রাণী বা ধাঙড় কাকে বলে?
- উৎপাদক কাকে বলে?
- কমেনসিলিজম কাকে বলে?
- খাদক কাকে বলে?
- খাদ্যজাল কাকে বলে?
- খাদ্যশৃঙ্খল কাকে বলে?
- জীববৈচিত্র্য কী?
- প্ল্যাংকটন কী?
- মিউচুয়ালিズム কাকে বলে?
- সিমবায়োসিস কাকে বলে?
- বিয়োজক কাকে বলে?
Type: 2 [অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন]
- সিমবায়োসিস বলতে কী বুঝ? উদাহরণসহ বোঝাও।
- অণুজীবকে বিয়োজক বলা হয় কেন?
- মিউচুয়ালিজম বলতে কী বোঝায়?
- কমেনসেলিজম বলতে কী বোঝায়?
- অ্যান্টিবায়োসিস বলতে কী বোঝায়?
- 'গরু → মশা → ডেঙ্গু ভাইরাস' কী ধরনের খাদ্যশৃঙ্খল? ব্যাখ্যা করো।
- হায়েনা/ কাক/ শকুনকে ধাঙড় বলা হয় কেন?
Type: 3 [বাস্তুতন্ত্র]
খাদ্য শৃঙ্খল মডেল: সবুজ উদ্ভিদ → হরিণ → বাঘ → [X]
- উদ্দীপকের 'X' (বিয়োজক) এর অনুপস্থিতিতে পরিবেশের ভারসাম্য কীভাবে বাধাগ্রস্ত হয়-বিশ্লেষণ করো।
- বাস্তুতন্ত্র দুটিতে ঘাসফড়িং, ব্যাঙ ও ইঁদুর অনুপস্থিত থাকলে বাস্তুতন্ত্রে কী পরিবর্তন হবে? বিশ্লেষণ করো।
- বাস্তুতন্ত্রের উপাদানসমূহের সক্রিয়তা ও প্রবাহ ব্যাখ্যা করো।
Type: 4 [খাদ্যশৃঙ্খল ও খাদ্যজাল]
- 'মৃতপাখি → বিয়োজক → কেঁচো' - শৃঙ্খলটি একটি অসম্পূর্ণ খাদ্যশৃঙ্খল কেন? ব্যাখ্যা করো।
- 'শৈবাল → জুপ্ল্যাংকটন → ছোটমাছ → বড়মাছ → বাজপাখি' শৃঙ্খলটি ব্যবহার করে একটি খাদ্যজাল তৈরি করো।
- উদ্দীপকের উপাদানগুলো দিয়ে তৈরি সবচেয়ে ছোট ও বড় খাদ্যশৃঙ্খল তুলনামূলক বিশ্লেষণ করো।
Type: 5 [বাস্তুতন্ত্রের পুষ্টিপ্রবাহ ও শক্তিপ্রবাহ]
- শৃঙ্খলগুলোর মধ্যে কোনটিতে শক্তির অপচয় বেশি বা কম হয়? কারণসহ শক্তি পিরামিড ব্যাখ্যা করো।
- বাস্তুতন্ত্রের রেখাচিত্রে সৌরশক্তির একমুখী প্রবাহ এবং পুষ্টির চক্রাকার প্রবাহ মূল্যায়ন করো।

0 Comments